| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ ১৭৯২
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/
এখনকার শীতের রোদ
পাকা টমেটোর মত কালারফুল জানেনতো,
সকালে জানালাটা খুলতেই হির হির করে
দাঁত কেলিয়ে ঢুকে পড়ছিলো বেড রুমে।
সেই রোদকেই ধরতে গিয়েছিলাম-
রোদটা ক্রমশঃ সরে সরে যাচ্ছিলো।
আমার পোষা পাখির মতই
ঘরে ঢুকে আয়নাবাজি করে,
প্রতিবিম্ব ছড়ায় ড্রেসিং টেবিলে,
ঘরের ডাইনিং এ ওঠে,
দেয়ালে ওঠে,
আমি তাকে শত্রু ভেবে ধরতে যাই
কিন্ত রোদটা ধাতেছটার ফাঁকে অভিমানী
রোদ চলে যেতে থাকলে সাবলিল ধাঁচেরচিত হয় গণদূপুর।
রোদকে যতই ধরতে যাই
রোদটা ক্রমশঃ সরে যেতেই থাকে।
অতঃপর যে যার মত পৃথক হয়ে গেলাম।
রোদ আর আমি।
লেখাঃ ২/১২/১৭ইং
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৬
নাগরিক কবি বলেছেন: ভাই শীত চলে গেছে