| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ ১৭৯২
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/
একটি পৈত্রিক দুঃখরাত
দ্বীপ সরকার
একটা বালিশহীন দুঃখঘুম;
চোখের রেটিনা থেকে খালি হচ্ছে সমুদ্র-
আমার চোখ দুটো পোয়াতি মেঘের মত,
ফেটে বেরোচ্ছে অজস্র গহীন;
নর্দমার ভেতরে বেঁচে থাকার নকশা
ইঞ্জিনিয়ারের জানা নেই,
অথচ অভিজ্ঞতার কাতারে অসংখ্য ধূলোমলিন হাত,
ওইসব নর্দমার ভেতর থেকেই
ফুটিয়ে তুলতে চাই ঋতুবতী বালিকার নিঃশ্বাস।
ইঁট বালি পাথরের কল্যাণে দৈনিক ওঠানামা দরে
আমার পৈত্রিক দুঃখরাত- ঝিঁঝি পোকার বৈশ্বিক আহবানে দখল করে নিচ্ছে আমাকে।
কিছু দুঃখ এবং কিছু দহন
ভিজে উঠছে সমুদ্রের চোখ নিয়ে..
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
শামচুল হক বলেছেন: চমৎকার