| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ ১৭৯২
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/
বন্দোবস্ত
হত্যারও যে হত্যা হয়
আমি তা জানতাম
আমি জানতাম বলেই আমাকে ফাঁসি দেয়া হলো
এভাবে পৃথিবীর তাবৎ সাক্ষীদের
খুঁজে খুঁজে গলায় দড়ি পেঁচিয়ে
ফাঁসি দেয়া হলো
পৃথিবীর সবাই সবার মৃত্যু দেখছে
সবাই একে অপরের সাক্ষী
এভাবে ফাঁসি দিতে দিতে
পৃথিবীটা একদিন মানুষ শূন্য হয়ে গেলো
এর পর আর কী থাকে অবশিষ্ট
না গাছ পালা,না পশু পাখি না বিচারকগণ
পরের প্রজন্মের মানুষগুলো
সাদা রঙের হতে থাকলো
তাদের মনে নেই কোন প্রতিহিংসা,
নেই ঋণ খেলাপী এবং মিথ্যাচার 
০৬ ই জুন, ২০২৫ রাত ৮:০৩
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ
২|
১১ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯
মারিয়া আফরিন বলেছেন: সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০২৫ সকাল ১০:৪৮
রাজীব নুর বলেছেন: ভালো।