নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও সম্পাদক--কুয়াশা

দ্বীপ ১৭৯২

দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা দিবসের কবিতা।। দ্বীপ সরকার

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১



সুখ।। দ্বীপ সরকার

তোমাকে প্রেমিকা ভেবে এখন কবিতা লিখি
তোমার সম্মতি কিংবা অসম্মতি আমার জানা নেই
হয়তো বলবে,না
তবু লিখি
এই প্রশ্নে সেদিন ম্যাসেঞ্জারে সাহস রেখে
ছুঁড়ে দিয়েছিলাম ছোট করে—‘কিছুই তো বললে না আর’
তুমি বরং অদৃশ্য হয়ে গেলে
অথচ কবিতা অদৃশ্য হচ্ছে না
কবিতা,কবিতার মতো করে আসে
গোলাপ,গোলাপের ভান করে ফুটতেই থাকে

এর দুদিন পর,ফের নক করলাম—‘কিছুই তো বললে না আর’
ওপাশ থেকে কিছু একটা টাইপ হচ্ছে— বোঝা যায়
দু,তিন সেকেন্ড পর ভেসে ওঠে
‘কী বলবো,—আমার বাগানের গোলাপটা আজ হয়তো ফুটবে’

আমি আর কথা টানিনি এদিক সেদিক
কথার ভেতরে মেহেন্দি রঙের ঘোড়া আমার দিকে ছুটছে
আমি বুঝতে পারি

আমি আমার রুগ্ন মা’র কাছে যাই
মা শুকনো কণ্ঠে বলে, ‘দুই দিন আসিসনি ক্যান বাপজান?’
আমি মায়ের চোখে মুখে হাত বুলিয়ে বলি,
‘শরীরের যত্ন নিও মা’
মায়ের,বলাটা কতো না সুন্দর ছিল

আমার ভাস্তে,আরেফিন—(খুব ছোটো)
বোশেখের আকাশে ঘুড়ি উড়াচ্ছে
আমি তার হাত থেকে ঘুড়িটি নিয়ে দৌড় দেই
বুঝতে পারছি,ঘুড়িটি নিস্তেজ হয়ে নেমে আসতে শুরু করেছে
আরেফিন কাঁদছে
তার কান্নাকাটি কতো না সুন্দর ছিল

বিকেলে সন্ধ্যের আগে আগে
উদ্ভ্রান্ত এক ফকির দরজায় টোকা দিয়ে ডাকে
‘সারা দিন কিছু খাইনি বাপজান’
আমি মেলা থেকে আনা সবগুলো সন্দেশ
তাকে দিয়ে বললাম—‘পেট পুড়ে খান’
সেদিন উদ্ভ্রান্ত ফকিরের হাসি আমি দেখেছি
তার হাসিতে অজস্র খিদে ঝুরঝুর করে ঝরছিল

আমি মুলত সবগুলো সুন্দরের পক্ষের লোক—

ব্যস্ত শহর,ব্যস্ত জনপথ,ব্যস্ত গ্রামের দুপুর
নগর থেকে নগরে ছুটছে হাওয়ার গাড়ি
পথের ভেতর দিশাহীন কতো না পথিক
আমি বিদিশায়— নিরুদ্দেশ পাখির মতো
খুঁজে ফিরি আহার নামক ‘সুখ’

সেদিন রাত বারোটার পর ম্যাসেঞ্জারে নক দেই
‘কেমন আছো?’
ওপাশে থেকে ভেসে আসে ‘ভালো নেই’
‘কেন?’
‘আমি ওর মা বলছি—সব কেন’র উত্তর হয় নাকি?’

আমি বুঝতে পেরেছি একটা কিছু—
কথাটা আর টানিনি এদিক সেদিক

আমি তবু তোমাকে প্রেমিকা ভেবে কবিতা লিখে যাই
আজো লিখি,আজো গোলেপের চারা বুনি—
যদি কোন একটি চারাতে জন্মাতে পারি তুমি নামক পরিচিত ‘সুখ’
যদি আরেকটা চোখ ফোটাতে পারি গোলাপের ভেতর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.