নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও সম্পাদক--কুয়াশা

দ্বীপ ১৭৯২

দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না ♥♥ দ্বীপ সরকার

২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫১



আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না
দ্বীপ সরকার



আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না---
তখন তার বয়স হয়েছিলো বিশ বছর
শুনেছি,আমাদের শোলাকুড়ায়
পাকবাহিনীর হাতে একবার দাবড়ানি খেয়েছিলেন

আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না
তবে অন্তরের চোখে, রেখে দিছিলেন সেই ছবি

শোালাকুড়ার আকাশ তখন খাকি পোশাক পড়েছে
মেঘের বাড়িতে মাঝে মধ্যে লাশের ধুম
কেউ সেই বাড়ির অনুসন্ধ্যান করেন নি কোন দিন
আমার বাবা করেছিলেন
সেই বাড়িটার নাম এখন বাবুরপুকুর বদ্ধভূমি

আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না----
তবে তার কিচকিচানি দাড়ির ভেতর
সেই শোলাকুড়ার ঘুটঘুটে জঙ্গল রেখে দিছিলেন
সেই থেকে দাড়িটা কোন দিন কাটেন নি
কাটলেই যদি শোলাকুড়া হারিয়ে যায়
যদি,একাত্তর হারিয়ে যায়

আমার মামা অছিতুল্লা মাস্টার এক সন্ধ্যায়
বাবাকে ডেকে বললেন,
-হইবর,আমার বড়িতে মুক্তিফৌজ মিটিং করবে,
তুমি আসো
বাবা আমার ভয়কাতুরে লোক ছিলেন
সাদা রঙ স্বভাবী মানুষ
ভয়ে ভয়ে মামার বাড়িতে যায়
মুক্তি ফৌজদের মিটিং শুনে এসে
মা কে বলেছিলেন,
আমি যদি হারিয়ে যাই, তোমরা থেকো

বাবা আমার মুক্তিযোদ্ধা ছিলেন না
তবে,চোখে তার আকাঙ্খার পাখি উড়তো সব সময়
কবে এই দেশ,পাখিদের দেশ হবে
কবে এই দেশ,আমাদের দেশ হবে

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.