নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া নয়, আলো ...

আরমান আরজু

সত্য ও অসীমের পথে

আরমান আরজু › বিস্তারিত পোস্টঃ

প্রজ্ঞাময় কোরআনের সৌন্দর্য - ৩

৩০ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৮



[কোরআনের বিভিন্ন তাফসীরগুলো পড়ে আমার মনে হয়েছে একটি আরেকটির নকল। কেউ কেউ নিজের তাফসীরে আরেক তাফসীরকারকের উদাহরণ টেনেছেন। যার যতটুকু জ্ঞান তিনি ততটুকুই বলবেন বা লিখবেন। আল্লাহর বাণীকে মানুষদের মাঝে তুলে ধরতে তাঁরা চেষ্টা তো করেছেন। যেহেতু কোরআন এসেছেন অলৌকিক এবং অসীম এক জ্ঞান ভান্ডার থেকে সুতরাং একে আয়ত্ত করতে হলেও অলৌকিক এবং অসীমের জ্ঞান অর্জন করতে হবে।]

ধারাবাহিকটির ৩য় পর্বে আমরা আজ পবিত্র কোরআন শরীফের ৮নং সূরা সূরা আনফাল এর ১২তম আয়াত নিয়ে আলোচনা করব। অধিকাংশ কোরআনের বঙ্গানুবাদে আয়াতটির অর্থ লেখা হয়েছে-

”স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের প্রতি ওহী পাঠিয়েছিলেন, ‘আমি তোমাদের সঙ্গেই আছি; অতএব মু’মিনদেরকে তোমরা দৃঢ়পদ রেখ’। অচিরেই আমি কাফিরদের অন্তরে ভীতি সঞ্চার করব, কাজেই তাদের স্কন্ধে আঘাত হান, আঘাত হান প্রত্যেকটি আঙ্গুলের গিঁটে গিঁটে”

"[Remember] when your Lord inspired to the angels, 'I am with you, so strengthen those who have believed.' I will cast terror into the hearts of those who disbelieved, so strike [them] upon the necks and strike from them every fingertip"

কেউ কেউ এভাবেও লিখেছে, ”... গর্দানে আঘাত হান, কাট জোড়ায় জোড়ায়”!

অনুবাদের অবস্থা দেখেন। আমি তাফসীরকারকদের নাম বললাম না, পাছে আবার বলবেন ব্যক্তি আক্রমণ করছি। বাজারের কয়েকটা তাফসীরগ্রন্থ খুলে দেখলেই আমার কথার সত্যতা পাবেন।

অনেক অথর্ব বলে বেড়াচ্ছে এটি নাকি সন্ত্রাসমূলক আয়াত! স্কন্ধে আঘাত হান, আঙ্গুলের গিঁটে গিঁটে আঘাত হান পড়ে তারা ভয় পেয়েছে। নিজের সন্তানকে আঘাত পেতে দেখলে কোন মা-বাবা কি স্থির থাকতে পারেন? আবার অনেক মা-বাবাই বখে যাওয়া সন্তানকে শোধরানের জন্য শাস্তির নির্দেশ দেন। মা-বাবার সাথে আল্লাহর তুলনা চলেনা। একজন সৃষ্টিকর্তা আরেক দল সৃষ্টির প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মাত্র। অনাগত সন্তান বখে যেতে পারে এই ভয়ে জগতের মা-বাবারা যদি সন্তান জন্মদান হতে বিরত থেকে শুধু রোমান্সে রোমান্সে দিন পার করে দেন তবে কিন্তু সৃষ্টিকর্তা বেকায়দায় পড়ে যান! সুতরাং তিনি এত বোকা নন যে আপনাদের উপহাস করার সুযোগ দেবেন। স্থূল জ্ঞানের অহংকারে বাহ্যিক অর্থ নিয়ে লাফালাফি করে বোকামির পরিচয় দিলে তার দায় আপনার।

এবার আয়াতটিতে আসা যাক। আমরা আগে আয়াতটির হুবহু অর্থ জানতে চেষ্টা করব।
”যখন তোমাদের রব ফেরেশতাদের প্রতি ওহী করেন, ‘আমি তোমাদের সঙ্গে আছি; অতএব আমানুদেরকে প্রতিষ্ঠিত কর’। অচিরেই কাফিরদের অন্তরে সঞ্চার করা হবে ভীতি, কাজেই আঘাত কর তাদের কণ্ঠের উপর এবং আঘাত কর তাদের আঙ্গুলের সংযোগসমূহে”।

আমানু’র বাংলা ঈমানদার অথবা যে ঈমানের অনুশীলন করছে অথবা এক কথায় বলা যায় সাধক। অথচ তাফসীরকারকদের কেউ কেউ আমানুকে বানিয়ে দিল মুমিন, কেউ বানাল মুসলিম! মুমিন শব্দটি কোরআনে আছে যেভাবে আছে মুসলিম শব্দটিও।

আমি আগেও বলেছি, আবারো বলছি, কোরআন মহাজ্ঞানীর নিকট হতে মানবজাতির প্রতি একটি জীবন দর্শন। রূপকের আবেশে দেহতত্ত্ব আর অধ্যাত্মতত্ত্বের মিশেলে এ রহস্যময় গ্রন্থ। আয়াতটিতে রব, ফেরেশতা, আমানু, কাফির, কণ্ঠ, আঙ্গুলের সংযোগ ইত্যাদি রূপক শব্দসমূহের রহস্য জানলে বুঝা যাবে যে এখানে নেই কোন ব্যক্তি কিংবা ব্যক্তির আঙ্গুলের সংযোগে আঘাতের কোন ব্যাপার। ফেরেশতা বলতে কেউ যদি ডানাওয়ালা পুরুষ কিংবা নারী ভাবেন এটি তার অজ্ঞতার ব্যাপার। ভিলেন কাফির আর নায়ক আমানুর যুদ্ধ পুরো কোরআন জুড়ে। বেদে আছে অসুর আর দেবতাদের সংঘাত। মানবজাতি যাবে কোথায়? যুদ্ধ যুদ্ধ খেলা এখনো কি বন্ধ হয়েছে? সবল দুর্বলের উপর হামলে পড়ছে। অস্ত্র আর প্রযুক্তিবলশালী ঝাঁপিয়ে পড়ছে নিরস্ত্র আর প্রযুক্তিহীনদের উপর।

মহাগ্রন্থসমূহে কোন যুদ্ধের গল্প নেই। এগুলো অথর্বদের বানানো যা নাস্তিক নামক আরো কিছু অশিক্ষিতদের আলোচনার (নাকি অপআলোচনা) খোরাক হয়েছে। যুদ্ধ নামক রূপকের আবেশে এখানে মানবজাতির জন্য শিক্ষার উপকরণ দেয়া হয়েছে। সংসারের ঘানি টানার জন্য আমাদের প্রতিদিন যুদ্ধে নামতে হয়। এ সংসার যুদ্ধে কেউ বিপদে পড়ে, কেউ পরাজিত হয়ে হারিয়ে যায়, কেউ পোড় খেয়ে খেয়ে জিতে যায়। এখন এ সংসার যুদ্ধকে কেউ যদি প্রাচ্য-পাশ্চাত্যের যুদ্ধ বানিয়ে ব্যবসা করেন এবং সেগুলোর টোপে যদি শিক্ষিতরা/ধার্মিকরা(!) ধরা দেন তাতে কার কী করার আছে। বিগত পনেরশো বছর যাবৎ এগুলোই হয়ে আসছে।

মহাগ্রন্থ হতে শিক্ষা নিয়ে জীবন গড়তে মানবজাতি ব্যর্থ হয়েছে। যার ফলে দিন দিন পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, নতুন নতুন মারণাস্ত্র আর আপদ তৈরী হচ্ছে, বিভিন্ন ডিজাইনের ধর্ম আর ধর্ম ব্যবসা বাড়ছে, পরিবেশ-প্রতিবেশ দূষিত হচ্ছে। এর দায় কার? মহাগ্রন্থের দর্শন মানুষদের বোঝাবে এ রকম প্রজ্ঞাবান কোথায়?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঈমানদার অথবা যে ঈমানের অনুশীলন করছে অথবা এক কথায় বলা যায় সাধক।
............................................................................................................
আমি দেখেছি মুসলমিদের চেয়ে অনেক জাতি আছে যাদের ঈমান আমাদের দেশের
৭৫% লোকের চেয়ে শক্তিশালি ঈমানদার ।
তাই বলে তারা বেহশেত পাবে কিনা সে চিন্তা করেনা ।
আমরা মুসলিম হয়ে যেভাবে আমনতের খেয়ানত আর অন্যর প্রতি জুলুম করে চলছি
তাদের জন্য কি বেহশতের টিকিট মিলবে ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.