| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ ১৭৯২
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/
একাত্তরের কবিতা বিষয়ক
একাত্তরের কবিতা বলতে আমি কোন অলংকার বুঝিনা
নারীর শরীরের মতোন একাত্তর নয়
একাত্তরের কবিতা হবে নিখাদ ঝরঝরে,তকতকে
একাত্তরের কবিতা বলতে আমি যাদুবাস্তব বুঝিনা
কোন স্বপ্নের মতো করে একাত্তর আসেনি
একাত্তরের কবিতা হবে বাস্তবসম্মত এবং বস্তুগত
আমার কাছে,একাত্তর মানে সাদা কবিতা
এই কবিতাগুলোর সামনে দাঁড়ালে
একাত্তর দেখা যায়
আমার কাছে একাত্তর মানে মায়ের কবিতা
এই কবিতাগুলোর ভেতর,
মায়ের টোল পড়া গালে, পান খেকো হাসি ফুটে ওঠে
আমার একাত্তর তো মা'ই বটে
কোন অলংকারে একাত্তরের কবিতাকে বাঁধা যায় না
কারণ,অলংকারে অনেক সময় মানুষকে চেনা যায় না
যেনো,এটা আমার বোন নয়
বোনকে বরং বোনের রঙে ফুটে ওঠে
অনেক কবিকে দেখি--
একাত্তর লিখতে মুখোস লিখছেন
সাজুগুজুতে ভারি করতে করতে মুখোসটা
কেমন অস্পষ্ট লাগে
অনেকে,একাত্তর লিখতে অন্ধকারে ডুব দেন
ভাবেন,অন্ধকারের ভেতর থেকে রুপোলি চাঁদ
তুলে এনে পাঠককে দেবেন
অথচ,এনে দিয়েছেন ভারী শব্দের বাঁকা চাঁদ
একাত্তর, আমাদের জোসনার মতোন চেহারা
নিজেই রুপোলি চাঁদ
তাঁকে কোন অলংকারে বাঁধতে চাও?
২|
২৮ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:৩৬
ক্লোন রাফা বলেছেন: একাত্তরের কথা বলতে আসলেই কোনো অলংকার প্রয়োগের দরকার নেই । একাত্তর আমার কাছে সাদা কালো । সহজ সরল এখানে ভন্ডামি করার কোনো সুযোগ নেই । যা কিছু সত্য, কঠিন, বাস্তব তাই একাত্তর । আর সত্যি সব সময় সুন্দর ।