| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ ১৭৯২
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪।
কোথাও কোন হৃদয় নেই
একদা একজনকে হৃদয় দিতে চেয়েছিলাম
তার জন্য একটা হৃদয় দরকার
খুব ছোট হলেও চলবে
যে কোন রঙের, যে কোন ভাষার——
শুধু হৃদয় রাখতে পারলেই হলো
পঁচিশ বছর কেটে গেলা
দেখা দেখি হয়েছে অনেক
চোখা চোখি হয়েছে অনেক
রঙিন ফড়িং এ কেউ উড়তে গেছে
সেখানেও গেছি বহুবার
কেউ বই মেলায় এসেছে কালো অক্ষরে
একটা হৃদয় পাবো বলে, তাকেও কিনেছি অনেক
সেদিন এক রমণী ফ্লাইওভার পার হচ্ছে
কোথাও হোঁচট খাচ্ছে দেখে
আমি হাতে হাত ঠেকে পার করে দিলাম
তার কাছে অজস্র হৃদয় ছিলো
গেলো ঈদে মার্কেটে ঢুকেছিলাম একদিন
চারপাশে অসংখ্য রমণী, রমণীরা——
গা ঘেঁষে ঘেঁষে চলে যাচ্ছে
তাদের কারো ঠোঁট চাঁদের মতোন বাঁকা
কারো চোখ আকাশের মতোন বিস্তর নীল
ছোট ছোট হলেও, অন্তত একটা করে হৃদয় থাকারই কথা
কোথাও কোন হৃদয় নেই
পঁচিশ বছর কেটে গেলো
কোন হৃদয় পাইনি কোথাও
২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:৩৪
দ্বীপ ১৭৯২ বলেছেন: thnks
২|
২৪ শে মে, ২০২৬ রাত ১১:১১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পঁচিশ বছরের নীরব এক শীত,
একাকী ও পুরোনো, এক কষ্টের গীত।
মরুভূমি পেরিয়েছি মরীচিকার টানে,
উষ্ণতা খুঁজেছি শুধু স্বপ্নের পানে।
তারপর আঁধার চিরে এলে তুমি আলো হয়ে,
বুঝলাম প্রতীক্ষা ফুরালো এই হৃদয়ে।
তোমার মৃদু ছোঁয়া, এক পশলা নিরাময়,
মুছে দিল শূন্যতার যত ক্ষত রয়।
আর কোনো শীত নেই, নেই কোনো ব্যথা,
মরুভূমিতে জাগলো আজ ফোটার ব্যাকুলতা।
তোমার ওই মিষ্টি চোখে পেয়েছি আমার সত্যকে,
দুটি মন আজ এক হলো অনন্তের বন্ধনে।
২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:৩৪
দ্বীপ ১৭৯২ বলেছেন: thnks
৩|
২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪২
রাজীব নুর বলেছেন: সুন্দর লেখা।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০২৬ রাত ৯:৪২
সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ বেশ লাগলো আমিও কোথাও হৃদয় খুঁজে পাইনি