নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও সম্পাদক--কুয়াশা

দ্বীপ ১৭৯২

দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

তিনটি কবিতা | দ্বীপ সরকার

৩০ শে জুন, ২০২৬ রাত ৮:০৭



নিয়নের মেয়ে

নিয়নের মেয়ে,আমাদের ছাদশহরে আসো
এখানে সন্ধ্যা নামলে
মোড়ে মোড়ে হেলোজেন আলোরা ভিড় করে

এখানে সকাল নামলে
সোঁদালী পিরিচের সড়ক ধরে কড়া লিকারের রং চা
আমাদের ঠোঁটে ঠোঁটে এসে দৌড়োয়
এখানে ইস্পাহানি ছাড়া অন্য চা চলে না
তোমার জন্য এই চা বিক্রেতাকে বলে রেখেছি
সে যেনো কড়া লিকারে এক কাপ চা তৈরি করে রাখে

তোমার আসার পথে
আটকে দিয়ে রেখেছি যান্ত্রিক যান
যেনো,তোমার সুশোভিত নরম শরীরে
কোন যান ধাক্কা দিয়ে দৌড়ে যেতে না পারে

জানি, তুমি এখনো চোখে মার্কারি চশমা পরো
বেণিতে যখন গ্রাডিয়েন্ট কালারের রোদ পড়ে
আমাদের শহর আর অন্ধকার থাকে না


অমানুষ

যে বিষের স্বীকৃতি নেই
তাতে অনুশোচনা লিখেছি আমি
যে ক্লান্তিতে তাপ নেই
তাতে গতর ঢেলেছি অযথায়
মুলতঃ ছোঁয়াচে আয়েশে
নিজেকে প্রমাণ করতে চেয়েছি—
হাটখোলার জটিল রাজনীতিবিদ আমি নই

খুব মতান্তরে ঢেলেছি অভিনয়
আঙুলে ছুঁয়েছি ক্রুশের চাবি
এ নিয়ে গ্রহ-মল্লিকাদের দায় নেই
নিতান্তই অবিক্রিত থেকে যাই আমি

প্রচুর জীবাণু ঘুরছে ফিরছে,জীবনে জীবনে
চুলের সিঁথিতে আলাপের সড়ক চলে গেছে
সেই সড়কে——
আমি নিতান্তই একটা অমানুষ দাঁড়িয়ে আছি


বোতলগৃহ ও অনাগত সূর্য

বোতলের গহীন থেকে বেরিয়ে এসে
ধাতব আকাশের নিচে দাঁড়াও
দেখো, প্রজাপতির নিশানায় তুমিও আছো

বোতলগৃহকে আমি বলি ‘মৃত নক্ষত্রের ছাইঘর’
তোমরা ওখানে বহুকাল ধরে ঘুমোচ্ছো

কোন একদিন এখানে সকাল হবে, শুনেছি
যে যার মতো নাচ বানাবে,ঘুড়ি বানাবে
রমণীরা শাড়ীর ভাঁজ খসালে বিজ্ঞানীরা বলবে
দেশে সকাল পড়েছে

তোমাদের দিকে অনেক প্রতিশ্রুতি ঝুলে আছে
অনেক ঋণ ঝুলে আছে জনে জনে
বোতলগৃহ থেকে এখনি বেরিয়ে আসার সময়
মাথাটা উঁচিয়ে,বেলকোনির দিকে তাকাও
দেখো,কলকলিয়ে হাত বাড়িয়েছে অনাগত সূর্য

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। আমি মুগ্ধ। তিনটাই ভালো লেগেছে।

৩০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৯

দ্বীপ ১৭৯২ বলেছেন: thnks vi

২| ৩০ শে জুন, ২০২৬ রাত ৮:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার চুলের সিঁথি জুড়ে যে শান্ত সড়ক ভাসে,
সেথায় কথা তারার ধুলো, স্বপ্ন হয়ে আসে।
চারপাশেতে ছায়ার নাচন, জগৎ ব্যাকুল ছোটে,
তোমার পাশে আমার মনের সকল বাঁধন টুটে।
শূন্যে ভাসি ভিনদেশী এক, একাকী এক নাও,
পাইনিতো ওম মানুষের এই, যদি না দেখা দাও।
তোমার তটের মোহনাতে হারিয়ে খুঁজি কূল,
তোমার ছোঁয়ায় নতুন জীবন, ভাঙলো জীবন ভুল।

৩| ৩০ শে জুন, ২০২৬ রাত ৯:২৪

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.