| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ ১৭৯২
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র
একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো
রাষ্ট্র কি ভয় শিখিয়ে গেলো?
আমি মৃতময়জীবিত থেকে
অল্গ অল্প জাগতিক হই
একটা বাস্তবিক মিথ্যা
চিরকাল লজ্জার মতো শুয়ে আছে
আমি তাকে স্বীকার বা অস্বীকারে রেখে
প্রশ্ন করেছিলাম-
"বাঁচলে বাঁচার মতো বাঁচো"
তারপর থেকে বেচারি রাষ্ট্র আর রাষ্ট্র থাকেনি
দরজা ভাঙে যে রাষ্ট্র
সেই রাষ্ট্রকে আমি চিনে ফেলেছি
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
দরজা ভাঙে যে রাষ্ট্র, তারে চিনেছি রে ভাই চিনেছি!
বুকের ভেতর জমানো যত হিসেব নিকেশ চুকিয়েছি।
ওরা আসে রাতে বুট জুতো পায়ে, শান্তি ছড়ায় বুলেটে,
আমাদের যত মুখের গ্রাস, কেড়ে নেয় লুটেপুটে!
শোনরে শোষক, শোনরে জল্লাদ, দরজা ভেঙেছিস ভালোই তো,
এবার দেখবি ঘরের ভেতরে বারুদ জমেছে কতটা!
তোদের ওই সিংহাসন কাঁপবে এবার আমাদের হুন্কারে,
ভাঙা দরজা অস্ত্র হবে, লড়ব এবার সপাটে!
মুখে ও মুখোশে সাম্যবাদ, পিঠে মারছ চাবুক রক্তমুখী,
আমরা এবার বাঁধ ভেঙেছি, মানছি না আর ছল চাতুরী।
চিনেছি তোদের মুখোশ এবার, দেখেছি তোদের আসল রূপ,
দরজা ভাঙার বদলা নেব, জনতা আর থাকবেনা চুপ!