| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি তাই বলি
মন খুলে বলতে চাই।
আমাদের মা দিবস পালনের সত্যি কি দরকার আছে?
চাকরীসূত্রে দূরে থাকি। প্রতিদিন কমপক্ষে একবার ফোন করবেন। কোন দুর্যোগ, হরতাল হলে দিনের মধ্যে কয়েকবার ফোন করে খোঁজখবর নেবেনই। ছোট ভাইবোনেরা একটা কঠিন অভিযোগ করে। দাদা তুমি বাড়িতে এত কম আসো কেন? তুমি জানো না বাসায় কোন ভাল রান্না হলে আম্মা মুখে নিতে পারে না। তোমার কথা মনে পড়ে।
আজ একজনকে দেখলাম ইসলামী মৌলবাদের রূপ ফুটিয়ে তুলতে "মা দিবস" পালনের দরকার নাই বলে পোস্ট দিয়েছেন। ভাইরে ইসলামের একটা বড় জায়গা হচ্ছে পারিবারিক বন্ধন। না খেয়ে থাকতে পারি- তবু আমরা সবাইকে নিয়ে বাস করি। ভুলেও বৃদ্ধা বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার চিন্তা করি না।
আর তিনি কাদেরকে অনুসরণ করার আওভান জানাচ্ছেন। যাদের কাছে নারী মানে পণ্য। যাদের কাছে বৃদ্ধা মা হল বোঝা- তাদের?
দুঃখিত ভাই- আমাদের মা দিবস পালনের কোন প্রয়োজন নেই সত্যি। কাছে থাকি কিংবা দূরে আমাদের প্রতিটা দিনই মা দিবস।
কিন্তু অন্ধকে পথ দেখাবে কে? এই সেদিনও যারা সমকামীদের চিন্তায় ঘুম হারাম করে ফেলেছেন। সেক্স ফ্রি করে দেবার বাসনা জানিয়েছেন তারা আজ ইসলামে নারীর অধিকার নিয়ে বড়ই চিন্তিত। সেলুকাস!!!
১৩ ই মে, ২০১৩ সকাল ১০:২৯
দেখি তাই বলি বলেছেন: ভাই ভালবাসার কোন কম বেশী নাই, ভালবাসার কোন দাঁড়িপাল্লা নাই। ভালবাসার মাপকাঠি হল ভালবাসা। মা দিবসের দিন সকালে বোন ফোন করে বলল, আম্মাকে ফোন দিয়েছিলে। বললাম কালকে রাতে কথা হয়েছে, কেন?
বোন বলল, আজকে মা দিবস। আমি তো একটু আগেই ফোন দিয়েছি। বললাম সারাদিনই তো আম্মা তোর আর তোর ছেলেমেয়েদের সাথে কথা বলে। আজ কি বিশেষ কোন অনুভূতি হইছে?
বোন হেসে ফেলল। আমিও হাসলাম। আমি তো এমনিতেই ফোন দিতাম। আমি তো জানি দূরে থাকা ছেলেমেয়েদের সামান্য একটা ফোন তাকে কী পরিমাণ সুস্থ রাখে।
এই দিবসটা তো তাদের জন্য যাদের মা থাকেন বৃদ্ধাশ্রমে। একদিন মেকি ভালবাসা দেখিয়ে তারা মায়ের জন্য যে দামী উপহার নিয়ে যান আমাদের মায়ের কাছে তার চেয়ে অনেক দামী একটা ফোন, কোন খবর না দিয়ে হঠাৎ করে খালি হাতে উপস্থিত হওয়া। উপহার কি চান মা? তিনি তো আমাদেরকে পেলেই খুশী। আমরাই তার সেরা উপহার।
.............................
যারা বলেন ইসলাম নারীকে পণ্য বানিয়েছে- সেইসব জ্ঞানপাপীদের জন্য করুণা হয়। যেখানে ইসলাম বলে পারিবারিক বন্ধন ছিন্নকারীরা ধার্মিক নয়।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৩ সকাল ৮:৪০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মা দিবস পালনের প্রয়োজন আছে কি না জানি না। তবে আমার কাছে মা তো প্রতিদিনের বিষয়। ঞয়তো এই বিশেষ দিনটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু বিষয়টা তো শুধু আমার না। এই বিশ্বের সর্বশ্রেষ্ট সম্পদ মা। বাবা না থাকলে মা-এর জন্ম হয় না। সন্তান থাকলে মা-বাবার জন্ম হয় না। তবে মা হলো কেন্দ্রিক বিষয়। তাকে ঘিরেই আমাদের জীবন। মাকে মা ডাকা নিয়েই সব কিছু নয়, বরং এই জগত সংসারে মায়ের মর্যাদা কতটাই বা দিতে পারছি। মা - জাতিকে বিকৃত করতে কতনা চেষ্টা। মা দিবস তাই কেবল মায়ের জন্য নয়, সমস্ত সভ্য সমাজকে মনে করিয়ে দেওয়ার জন্য।
তাই মা দিবস থাকতেই পারে। ৩৬৪ দিন মাকে ভালবাসলাম, আর ১ দিন না হয় আরেকটু বেশি ভালবাসলাম। এতে সমস্যা তো নাই।