নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই গোলাপ, যে ভালোবেসে পাখি হতে চেয়েছিলো!

আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !

প্লিওসিন অথবা গ্লসিয়ার

!

প্লিওসিন অথবা গ্লসিয়ার › বিস্তারিত পোস্টঃ

পাহাড় আর সমুদ্রের মাঝে সর্বদা এক টুকরা স্মৃতিফলক থাকে

৩০ শে জুলাই, ২০১২ রাত ৮:৫৮



অভিমানী থেকো না, সমুদ্রের ঢেউ গুনতে

শিখে নাও সমুদ্রপাখিদের পাঠশালায়; যারা

চলে যায় ওকবনের ভিতর দিয়ে চিরতরে,

তাদের পথেও হেটো না ! রোদের দীর্ঘশ্বাস

নিয়ে ডিঙাতে থাকো নদীর পর নদী, মধ্য

দুপুরের সূর্য, বর্ষসেরা হাহাকার! কে তোমার

চোখের আঙিণায় ঘুরাতে থাকে যৌনলাটিম;

আয়নামহলের বড্ড শারীরিক পরী, তোমার

পাশে বসে থাকে তিলোত্তমা বৃষ্টির মত;

সে এক অদ্ভুত অসুখ! শহরে শহরে গড়ে

উঠা ইটের পিরামিড থেকে চুরি করে নাও

জানালাবন্দী মলিন মুখ! পূর্ণিমার রাতে সমুদ্রে

ডুবে যাও অথবা স্নানের অভিজ্ঞান নিয়ে বরং

পাহাড়ের দিকে চলে যাও ; সমুদ্র পাহাড়ের

আত্মীয় !! জেনে রেখ, পাহাড় আর সমুদ্রের

মাঝে সর্বদা এক টুকরা স্মৃতিফলক থাকে !

মন্তব্য ৯৮ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১২ রাত ৯:২৫

রাতুল_শাহ বলেছেন: ওকবনের এর মানে কি ভাই???

জেনে রেখ, পাহাড় আর সমুদ্রের
মাঝে সর্বদা এক টুকরা স্মৃতিফলক থাকে


ভাইভাতে কেউ ধরবে নাকি????? :) :) :)

৩০ শে জুলাই, ২০১২ রাত ৯:২৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কফিন ওককাঠ দিয়ে বানানো হয়! :)


এত সহজ জিনিস ভাইভাতে ধরলে তো ভালৈ হতো !

২| ৩০ শে জুলাই, ২০১২ রাত ৯:২৯

নীলঞ্জন বলেছেন: চমৎকার অভিজ্ঞান। ভালো লাগলো।+++++++

৩০ শে জুলাই, ২০১২ রাত ১০:১৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ নীলঞ্জন !

ভাল থাকুন !

৩| ৩০ শে জুলাই, ২০১২ রাত ৯:৩৬

রাতুল_শাহ বলেছেন: ভাইভার কথা আর বলিয়েন না, যত সহজ প্রশ্ন ধরুক না কেন, আমি ভুলিয়া যায়। মাথার মধ্যে আর আসেনা।
ভাইভা শেষে যখন আসে, তখন নিজের মাথা ভাঙতে ইচ্ছে করে।

৩০ শে জুলাই, ২০১২ রাত ১০:১৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমার ও ভাইভার অভিজ্ঞতা খুব ই খারাপ!

ইন্টারমিডিয়েট লেভেলের কুশ্চেন এর উত্তর ও ভয়ে ভূলে যাই :(

৪| ৩০ শে জুলাই, ২০১২ রাত ৯:৪৭

শহিদুল ইসলাম বলেছেন: পূর্ণিমার রাতে সমুদ্রে
ডুবে যাও অথবা স্নানের অভিজ্ঞান নিয়ে বরং
পাহাড়ের দিকে চলে যাও ; সমুদ্র পাহাড়ের
আত্মীয় !!

:| :|

৩১ শে জুলাই, ২০১২ রাত ২:৫৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: হুমম! :|

৫| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১০:০২

যাযাবর৮১ বলেছেন: পূর্ণিমার রাতে সমুদ্রে
ডুবে যাও অথবা স্নানের অভিজ্ঞান নিয়ে বরং
পাহাড়ের দিকে চলে যাও ; সমুদ্র পাহাড়ের
আত্মীয় !!


++++++++++++

লিখায় বেফোক চিন্তন
চিন্তক করে তাই মন্থন :|

৩১ শে জুলাই, ২০১২ রাত ৩:৩৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: হাহাহা, মজার কমেন্ট :)

৬| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১০:১৫

শিশিরের বিন্দু বলেছেন: so sweet :)

৩১ শে জুলাই, ২০১২ ভোর ৬:২৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধইন্যা তোকে!

৭| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১০:২৮

বোহেমিয়ান বলেছেন: এইটাও ভালো লেগেছে !আপনি খুব সুন্দর লিখেন

৩১ শে জুলাই, ২০১২ ভোর ৬:২৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য! শুভকামনা নিরন্তন!

৮| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১০:৪১

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৫৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ তানিম ভাই !

৯| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১০:৪৩

রেজোওয়ানা বলেছেন: অভিমান নিয়ে বসে থাকার কোন মানে হয় না আসলেই 8-|

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৪:০৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এক আকাশ ভর্তি অভিমান,
কোন দিন গাইব না আর গান ! :)

১০| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৯

আমার মন বলেছেন: লেখায় আসাধারণ আত্ববিশ্বাস। সুন্দর।

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৪:১৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ আপনার মন! পাঠের জন্য ধন্যবাদ!

১১| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৯

জ্বীন কফিল বলেছেন: আপনার শায়েরি পড়ে পরী সম্রাজ্ঞী শেহেরজান মাদানুসে কথা মনে পরে গেলো। :|

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৪:১৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: পরী সম্রাজ্ঞীর কি কোন মেয়ে নাই! আমার খুব শখ একটা পরীর হাত ধরে বৃষ্টিতে ভিজা :|

১২| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পাহাড় আর সমুদ্রের
মাঝে সর্বদা এক টুকরা স্মৃতিফলক থাকে ! - অসাধারণ ।

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:১৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ কবি ! ভালো থাকুন।

১৩| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৬

ভিয়েনাস বলেছেন: সমুদ্র পাহাড়ের কে হয়?? :)

আর নয় অভিমান,
জোস্নার আলোয় অথবা সমুদ্র স্নানে
ভাসিয়ে দাও সকল অভিমান।

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:২৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সমুদ্র পাহাড়ের যৌনসংগী! একে অপরকে জড়াজড়ি করে থাকে।:)

১৪| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১:৩১

নোমান নমি বলেছেন: পাহাড় আর সমুদ্রের মাঝে এক টুকরো স্মৃতি ফলক থাকে।
দারুন লিখেছিস।

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৩৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ দোস্ত ।

১৫| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১:৫০

যাযাবর৮১ বলেছেন:


দিলাম নতুন পোস্টু :)
পাবেন অনেক টেস্টু :-B
চেয়ে আছে সাল্লু ভাই B-)
কেনে আপনার খবর নাই B:-)

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: গিয়েছি তো !

১৬| ৩১ শে জুলাই, ২০১২ রাত ৩:৫৪

শ্রাবণ জল বলেছেন: :)

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :D

১৭| ৩১ শে জুলাই, ২০১২ সকাল ৭:৩৩

জোবায়ের নিয়ন বলেছেন: ভালো লাগলো। :)

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শুভকামনা ! :)

১৮| ৩১ শে জুলাই, ২০১২ সকাল ৯:২০

নক্ষত্রচারী বলেছেন: ভালো লেগেছে । :)

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ!

১৯| ৩১ শে জুলাই, ২০১২ সকাল ১১:৩৮

সায়েম মুন বলেছেন: সুন্দর লিখেছো।

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৫১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ মুনাপি!

২০| ৩১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১২

হাসান মাহবুব বলেছেন: কবিতার আঙ্গিক পরিবর্তন বেশ ভালো লাগছে।


আয়নামহলের বড্ড শারীরিক পরী,

বাক্যটা ঠিক অর্থবোধক হয়ে উঠলো না মনে হচ্ছে, সম্ভবত ব্যাকরণগত কোন ত্রুটি আছে।

শহুরে শহুরে গড়ে
উঠা ইটের পিরামিড থেকে চুরি করে নাও

শহরে শহরে/ শহরে ...?

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৫৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শহরে শহরে ! অন্য লাইনের চিন্তা ছিলো পরে আবার চেঞ্জ করতে গিয়ে আগেরটাই দিয়ে ফেলেছি ।

ঐ বাক্য নিয়ে আমিও কনফিউজড :((

২১| ৩১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৯

নস্টালজিক বলেছেন: পূর্ণিমার রাতে সমুদ্রে
ডুবে যাও


কোনো এক পূর্নিমা রাতে সমুদ্র-র কাছে থাকতে পারলে দারুন হতো!

কবিতা ভালো লাগলো, পাহোল!

পাহোলেক্স শুভেচ্ছা!

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৫৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ইনসমনিয়াকদের ইফতার পার্টি হবে না , এইবার ??

রানা ভাই :|

২২| ৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:১২

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগছে কবিতা।

তবে ছবিটা ভাল লাগে নাই /:)

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৫৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ ভাবী /:)

২৩| ৩১ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: + +

৩১ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ আপু ।

২৪| ৩১ শে জুলাই, ২০১২ রাত ৮:০০

সেই মেয়েটি বলেছেন: বেশি কিছু বলবো না। কিছু বললে তো আবার আমাকে DGM বলবে। :|| :|| :|| তবে লেখা ভাল হয়েছে। :>

৩১ শে জুলাই, ২০১২ রাত ৮:০৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: B:-) B:-) কিছু না বলার জন্য ধন্যবাদ! আবার কি না কি বলবে #:-S

২৫| ৩১ শে জুলাই, ২০১২ রাত ৮:০৯

সেই মেয়েটি বলেছেন: B-)) B-))

৩১ শে জুলাই, ২০১২ রাত ১০:১১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :D

২৬| ৩১ শে জুলাই, ২০১২ রাত ৮:৩৩

দূর্যোধন বলেছেন: ইয়ে নাহোল......মানে,আরেকটু সহজ করে হয় না? :(

৩১ শে জুলাই, ২০১২ রাত ১০:১২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ইহা তো বেশ সহজ , আমি ভেবেছিলাম !

২৭| ৩১ শে জুলাই, ২০১২ রাত ৮:৪৮

সমুদ্র কন্যা বলেছেন: X( X( X( X(( X(( X(( X(( X(( X(( X((

৩১ শে জুলাই, ২০১২ রাত ১০:১৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: লক্ষী আপিটি লাগ করে না! তরি ! #:-S

২৮| ০১ লা আগস্ট, ২০১২ ভোর ৪:০১

শ্রাবণ জল বলেছেন: কিছু কমু? ;)

০১ লা আগস্ট, ২০১২ ভোর ৪:০৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বলতে পারেন, লেখাটা কিছুই হয় নি! /:)

২৯| ০১ লা আগস্ট, ২০১২ ভোর ৪:০১

অথৈ সাগর বলেছেন: দুই দুই জন পছন্দনীয় ব্লগের একই সময় পোস্ট :|| এটা কি নতুন সিন্ডিকেট :D

লেখাটা জটিল না কঠিন তাই ভাবছি :-&

০১ লা আগস্ট, ২০১২ ভোর ৪:০৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: দুইজন সন্ধ্যায় লেখা নিয়ে বসছিলাম, শেষ হইছে কাছাকাছি সময়ে :)

৩০| ০১ লা আগস্ট, ২০১২ ভোর ৫:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বরাবরের মতই দূর্দান্ত।

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ ভাইয়া! :)

৩১| ০১ লা আগস্ট, ২০১২ ভোর ৫:১৫

শিপন মোল্লা বলেছেন: আপনার লিখা সব সময়ই অন্নের চেয়ে আলাদা কেমন যেন কথিন কঠিন ভিন্ন স্বাদ। আপনার নিকের মতোই বৈশিষ্ট বজায় রেখেছেন। প্লাস দিয়ে গেলাম।

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কোন সাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অথবা জামাত- শিবিরের সমর্থকদের প্রতি ভয়াবহ রকমের এলার্জী আমার ।

এই ক্যাটাগরীর কেউ আমার পোস্টে আসুক আমি চাই না, ধন্যবাদ :)

৩২| ০১ লা আগস্ট, ২০১২ ভোর ৬:০২

তিথির অনুভূতি বলেছেন: জেনে রেখ, পাহাড় আর সমুদ্রের
মাঝে সর্বদা এক টুকরা স্মৃতিফলক থাকে ! ++

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: অভিমানী থেকো না! :)

৩৩| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ৭:০৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: জেনে রেখ, পাহাড় আর সমুদ্রের
মাঝে সর্বদা এক টুকরা স্মৃতিফলক থাকে !

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সমুদ্রে ডুবে যাও!

৩৪| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ১০:১৬

প্রিন্সর বলেছেন: চোখের আঙিণায় ঘুরাতে থাকে যৌনলাটিম;
আয়নামহলের বড্ড শারীরিক পরী, তোমার
পাশে বসে থাকে তিলোত্তমা বৃষ্টির মত

দারুণ +++++++++

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সে এক অদ্ভুত অসুখ!

৩৫| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ১০:৩৩

অদম্য১২৩৪ বলেছেন: একঘেয়েমির চক্রাবর্তের মাঝে প্রেরণার যোগানদায়ী কবিতা ভাললাগল

০১ লা আগস্ট, ২০১২ রাত ৮:২১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ অদম্য ভাইয়া !

৩৬| ০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:৫১

ফয়সাল হুদা বলেছেন: ২০ তম ।

০১ লা আগস্ট, ২০১২ রাত ৮:৪৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ !

৩৭| ০১ লা আগস্ট, ২০১২ বিকাল ৪:১২

সোনালী ডানার চিল বলেছেন: অন্যরকম সুন্দর...............।

০১ লা আগস্ট, ২০১২ রাত ৮:৪৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ সোনালী ডানার চিল!

ভালো থাকুন।

৩৮| ০১ লা আগস্ট, ২০১২ বিকাল ৪:১২

ইমুব্লগ বলেছেন: ভাল লাগল।

০১ লা আগস্ট, ২০১২ রাত ৮:৪৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ।

৩৯| ০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কবিতা ভালো লাগছে......শহর, অভিমান, হৃদয় গন্ডোগল......সবি ভালো লাগছে.......

০১ লা আগস্ট, ২০১২ রাত ৮:৫০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভালো লাগছে! ভালো লাগছে না!


ধন্যবাদ কবি! :)

৪০| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:২২

সালমাহ্যাপী বলেছেন: সুন্দর সুন্দর

একটূ কঠিন হলেও বুঝা গেছে কবিতাটা

ভালো লেগেছে

০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:১০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শুভরাত্রি , আপি! :)

৪১| ০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:০৬

যাযাবর৮১ বলেছেন:



মনের কষ্টে দিলাম পোস্টু :(
যাযাবরের মনে অনেক কষ্টু :((
সময় করে যাবেন পইড়া :|
নাইলে কিন্তু আসুম উইড়া :-B

০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:২১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভাইয়া, আপনি আমার অনুসারিত লিস্টে আছেন। আমি যখন সবার পোস্ট পড়ি তখন পড়ার পর কমেন্ট করি!

সুতরাং, আমাকে বলার দরকার নেই পোস্ট দিয়েছেন, যাবো অবশ্যই, সময় পেলেই।

শুভকামনা!

৪২| ০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:১৪

তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: ব্যাপক সুন্দর!

০২ রা আগস্ট, ২০১২ ভোর ৫:১০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শুভ ভোর :)

৪৩| ০২ রা আগস্ট, ২০১২ সকাল ৭:০৯

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগল...এবার স্বাদ ভিন্ন

০২ রা আগস্ট, ২০১২ সকাল ৭:২৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভিন্ন করার চেষ্টা ছিলো বই কি!

৪৪| ০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:০৮

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভালো লাগা রইলো বন্ধু :)


পরীর হাত ধরে ভিজতে চাস? পরী তো শুনেছি ব্লগেও ঘুরাঘুরি করে :!>

০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:১৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ দোস্ত!

তাই নাকি ?? এই পরী লুল নাকি ? ঘুরবে ? :|

৪৫| ০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:২৩

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন:
এমন কেমন করে, কি করে হয় ....

দারুন লাগলো... +++

০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:২৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য !

৪৬| ০৩ রা আগস্ট, ২০১২ ভোর ৪:৩৮

মেহেদী হাসান মানিক বলেছেন: ভালা লাগিল

০৩ রা আগস্ট, ২০১২ ভোর ৪:৪১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ ! :)

৪৭| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ভাল লাগলো,,,,,,,,,,,মন ছুঁয়ে গেল

০৩ রা আগস্ট, ২০১২ রাত ৯:৩৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শুভ রাত্রি।

৪৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১২

মেহবুবা বলেছেন: সেই স্মৃতিফলকে কি লেখা থাকে ?

কবিতায় ভাল লাগা রেখে গেলাম ।

০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: স্মৃতি,বিষাদ, আনন্দ! অনেক কিছুই থাকতে পারে।

৪৯| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১০

ফারাহ দিবা জামান বলেছেন: ১ নং কমেন্ট আর এর উত্তর পড়ে আমি তো পাগল হয়ে গেলাম।

জেনে রেখ, পাহাড় আর সমুদ্রের
মাঝে সর্বদা এক টুকরা স্মৃতিফলক থাকে !

কফিন ওক কাঠ দিয়ে বানানো হয়।

যারা
চলে যায় ওকবনের ভিতর দিয়ে চিরতরে,

মানে সমুদ্র ও পাহাড়ের মাঝে ওকের বন অথবা স্রিতিফলক,
নাহ! আরও গভীরে কিছু।
অনন্য !
ভালো লাগায় পাগল হলাম।

০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ ফারাহ দিবা! আপনার কবিতানুভুতির জয় হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.