| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামীম জাফ্রী
এইখানে এই তরুর তলে তোমার আমার কৌতুহলে যে কটা দিন কাটিয়ে যাবো প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র অল্পকিছু আহার মাত্র আর একখানি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে।
অনেক দিন কবিতা লিখিনা। কত কিছুই করতে মন চায় কিন্তু সময়ের বড় অভাব-- হয়না কিছুই......
* দুঃস্বপ্নে স্মৃতিরা *
আজন্ম লালিত প্রেম
হৃদয় ভরেছিল
ভরা জোয়ারের মত।
তবুও সবাই কেন নিষ্ঠুর এতটা?
আমাকেই দুঃখ দেবে বার বার?
নিজেকে দিয়েছি উজার করে
ভাই বোন বন্ধু যারা ছিল পাশে,
তবু কেন আজ এই অভিযোগের পাহাড়?
স্বপ্নেরা বেদনায় নীল হয়ে গেছে আজ,
কেবলই শূন্যতা যেদিকে তাকাই
কেই নেই, কিছু নাই।
অথচ একদিন ছিল সব
উচ্ছলতায় ভরা এক পৃথিবী।
ছোবল তুলে কোথা হতে এলো কাল সাপ,
বিষাক্ত নিঃশ্বাসে তার বিরান হল সব।
নিঃসঙ্গ বসে আছি
নোনা জলে ঝাপসা চারিপাশ,
যতদূরে দেখি শূন্যতা দেয় হাতছানি।
হঠাত দোলা দেয় দখিনা হাওয়া
পরশে তার খবর ছড়ায় প্রানে,
আসবে আবার সবে ফিরে
বিরান ভূমি হবে মূখরিত,
সেই স্মৃতি, সেই চেনা সুর
সেইসব হারানো দিনের গানে।
২|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
রিমঝিম বর্ষা বলেছেন:
এখানে দিয়েছিস? খুব একটা আসা হয়না ব্লগে। কবিতাটা ভালো হয়েছে তোর অন্যসব লেখার মতই। সময় পেলেই কন্টিনিউ করিস।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
রবিন একা বলেছেন: ভালো লাগল
পিঃ ।