নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

েধাপা

েধাপা › বিস্তারিত পোস্টঃ

সামুর চরিত্র হননে মোজা বাবু

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

গতরাতে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে 'আজকের বাংলাদেশ' নামক লাইভ অনুষ্ঠানে মোজাম্মেল বাবু জানালো সামহয়ার ইন (যাকে এর সদস্য ব্লগাররা সামু নামে ডাকে) নাকি জামায়াতের ব্লগ। এখানে নাকি 'মওদুদী' মতবাদ প্রচার করা হয়।



সুশিক্ষিত সচেতন ও মুক্তমনা কিছু বন্ধু-বান্ধবের দেখাদেখি অনেকদিন আগে সামুতে 'ধোপা' নামে একটা একাউন্ট করেছিলাম। তাদের মধ্যে 'ক্যামেরাম্যান' এর নাম উল্লেখ না করলেই নয়। কারণ যতদূর জানি সে শুরু থেকেই স্ব-উদ্দীপনায় সামুর সকল মহৎ উদ্যোগে নিজেকে সম্পৃক্ত রেখেছ। আমরা প্রায় সমবয়সী এবং বয়সের বিচারে মধ্যাহ্নে অবস্থান করলেও 'ক্যামেরাম্যান'কে আমি দেখেছি একজন 'ব্লগ উদ্দীপ্ত' উচ্ছল তরুণ হিসাবে। তার কাছ থেকে সামুর জন্ম ইতিহাস সহ এর সাথে সংশ্লিষ্ট সবার ব্যাপারে অনেক আগেই জেনেছি। তাই মোজাম্মেল বাবু যখন গায়ের জোড়ে সামু'কে জামায়াতের ব্লগ বলে গালি দেয় তখন উত্তেজনায় রক্ত চাপ বেড়ে যায়না শুধু, মেজাজটাও খিচরে জায় বটে। কারণ মুক্তিযুদ্ধ প্রত্যক্ষকারী ৭১ প্রজন্ম হিসেবে জামায়াত আর রাজাকার শব্দ দু'টি কানে এলেই দেহ মনে একধরনের রসায়ন তৈরি হয় যা ভাষায় প্রকাশ করা যাবেনা।



মোজাম্মেল বাবুকে আমি চিনি ৯০ এর দশক থেকে। একজন প্রাক্তন জাঁদরেল ছাত্র নেতা, লেখক ও সাংবাদিকের প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে তার সাথে আমার স্বল্প সময়ের পরিচয়। তৎপরবর্তীতে কোনো যোগাযোগ না থাকলেও বিভিন্ন সময় তার ভিন্ন ভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডের খবর কিছু রেখেছি।



উগ্রপন্থী ও সাম্প্রদায়িক শব্দ দু'টি আমরা শুধু ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করলেও, দলীয় ও রাজনৈতিক আদর্শে মোহাচ্ছন্ন হয়েও কেউ কেউ উগ্রপন্থী ও সাম্প্রদায়িক রূপ ধারণ করতে পারে। মোজাম্মেল বাবুও এরকম কয়েকজনের প্রতিনিধিত্ব করে। ইদানীং টেলিভিশনের টক শো গুলোতে তার ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা ও অশালীন আচরণ পীড়াদায়ক হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করিনা মোজাম্মেল বাবু সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী কেউ। তাই বয়োজ্যেষ্ঠ সাংবাদিকদের উচিত তাকে এড়িয়ে চলা। কারণ আমার বিশ্লেষণে মোজাম্মেল বাবু একজন 'ওয়ান আইড ম্যান' এবং সাম্প্রদায়িকতো বটেই। তার সাক্ষ্য তিনি গতকালও রেখেছেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে। সে জনাব নাইমুল ইসলাম খানকে দু'বার শিশুতোষ বক্তা হিসাবে অভিহিত করেছেন। তাছাড়া মোজাম্মেল বাবু স্বার্থান্বেষী মহলেরই একজন যে ব্যক্তিগত ফায়দা হাসিলে যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে কুণ্ঠিত হয়না। মোজাম্মেল বাবু, লেখাটি যদি দৈবগুণে আপনার গোচরীভূত হয়ে যায় তাহলে 'উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রিসোগ্রাফ ও সপ্তসিন্ধু লিমিটেড' অধ্যায়টি একবার স্মরণে আনার আহ্বান জানাচ্ছি।



পরিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ কিন্তু মুক্তমনা সচেতন ও আত্মমর্যাদা সম্পন্ন সামুর সকল সদস্য ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আসুন আমরা সামুর গায়ে কলঙ্ক লেপনের জন্য তীব্র প্রতিবাদ সহ ধিক্কার জানাই। অন্যদিকে মোজাম্মেল বাবুর বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেয়ার জন্যও সামু কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

মনোজ মুকুট বলেছেন: আপনার পুরো আলোচনার সঙ্গে সহমত। সামহোয়্যারইনব্লগকে এক ধরনের চাপে রাখার কৌশল নিয়েছে জামায়াতী আর আওয়ামীরা। অবশ্য তারা তাদের ভিন্ন ভিন্ন অবস্থান থেকে এ কৌশল নিয়েছে। তাদের এ অপতৎপরতার তীব্র নিন্দা জানাই। কিন্তু যে বিষয়টার সঙ্গে একমত হইতে পারলাম না তা হলো- মোজাম্মেল বাবু আর নাইমুল বাবুর বিষয়। কারণ দুইটা লোকই দুই পাল্লার খাট্টাশ... বিষয়টা মনে রাইখেন। একজন অতিবিপ্লবী আরেকজন প্রতিবিপ্লবী। তারা যখন কথা বলেন তখন কোনো কথাতেই ভদ্রতাবোধ রাখেন না। অথচ সবই তারা ‌‌''বিনয়" র সঙ্গে বলেন। অথচ বিনয়ের লেশও তাদের কথাবার্তায় থাকে না। কথা বলা শুরু করলে মনে হয় দু্টা শাণ্ডা দুনিয়ার সব জ্ঞান আর ক্যারিশমা মগজে নিয়ে ঘুরছেন। আর বকর বকর করছেন। এঁদের নিয়ে আমি যথেষ্ট সন্দেহবাদী।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

েধাপা বলেছেন: মমু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বিশ্লেষণটুকুই আমার লেখার সম্পূর্ণতা এনেছে যা স্বল্প পরিসরে আমি তুলে ধরতে পারিনি। এরা মুদ্রার এপিঠ-ওপিঠ বৈ অন্য কিছু নয়। এদের সবার ব্যাপারেই আমাদের বিতৃষ্ণা!

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

হাঁড় = ঘাঁড় বলেছেন: কইলেই হইল?

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

সায়েম মুন বলেছেন: মোজা বাবুকে তিব্র ধিক্কার।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

মোঃ জুম্মা বলেছেন: ফাউল লোকের কথা ইচ্ছা না করলেও আজকাল বেশি শুনতে হয় ।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

রাসেল মাহমুদ শুভ্র বলেছেন: াজে কথায় কান না দেওয়ায় ভাল

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০২

আশফাক সুমন বলেছেন: মনোজ মুকুট বলেছেন "সামহোয়্যারইনব্লগকে এক ধরনের চাপে রাখার কৌশল নিয়েছে জামায়াতী আর আওয়ামীরা। অবশ্য তারা তাদের ভিন্ন ভিন্ন অবস্থান থেকে এ কৌশল নিয়েছে। তাদের এ অপতৎপরতার তীব্র নিন্দা জানাই।"--- খুব ভাল মন্তব্য । আমার মনে ধরেছে ।

ধন্যবাদ মনোজ মুকুট ।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: মোজা বাবু একট িছাগল , ভাবস নেয় আর কি ! ওরা পাত্তা দি্য়েন না ।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: শুধু কমেন্ট করার জন্য লগ ইন করলাম।
অর কথা শুইন্না সাথে সাথে জুতা হাতে নিছিলাম টিভিতে মারার লাইগ্যা। বউ হাত চাইপ্যা ধরছিলো। আমার অন্য একটা চেহারা নাকি গতকাল দেখা গেছিলো। বউ এহন জানতে চায় সামুডা কে।

ধন্যবাদ মোজা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

েধাপা বলেছেন: কা,ই,রু ভাই, জুতা নিলেন কিন্তু মারলেননা, বুঝলাম। কিন্তু শ্যাষে ধন্যবাদ দিলন কারে? এইডাতো ভাবির পাওনা! সামু মানে সামহয়ারইনব্লগ। :)

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০১

মনসুর-উল-হাকিম বলেছেন: আসুন আমরা সামুর গায়ে কলঙ্ক লেপনের জন্য তীব্র প্রতিবাদ সহ ধিক্কার জানাই।

যে বা যারা সামুর নামে খারাপ কিছু বলছে, তারা আসলে সাধারন মানুষের মত প্রকাশের স্বাভাবিক স্বাধীনতায় তথা কল্যামমূখী গণতন্ত্রে বিশ্বাসী নয়।

শুভেচ্ছান্তে ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

েধাপা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫

মামুন রশিদ বলেছেন: মোজা বাবুকে জুতানো দরকার X(( X((

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

হাবিব০৪২০০২ বলেছেন: যে বা যারা সামুর নামে খারাপ কিছু বলছে, তারা আসলে সাধারন মানুষের মত প্রকাশের স্বাভাবিক স্বাধীনতায় তথা কল্যামমূখী গণতন্ত্রে বিশ্বাসী নয়।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

আজমল হক (আজম) বলেছেন: pls read
Click This Link

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

সুইট টর্চার বলেছেন: শালা একটা বদের হাড্ডি, তারে দেখলে থাবড়াইতে মুঞ্চায় X(( X(( X((

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

সফদার ডাকটার বলেছেন: Click This Link

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

সাহাদাত উদরাজী বলেছেন: দুঃখজনক ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.