| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"হিমুর রূপা'' নামের এক ফেবু ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, "বলেনতো হিমু হতে হলে কি কি করতে হবে আমাকে? আগেই
বলে দিচ্ছি হিমুর মত দাঁড়ি গোঁফ
রাখতে পারব না, হলুদ পাঞ্জাবী পড়তে পারব না, খালি পায়ে রাস্তায় হাঁটতে পারব না.…আমি শুধু চাই মানুষ থেকে দূরে থাকতে, আমি চাই না কোন মানুষের সাথে কোন ধরনের মায়ার বাঁধনে জড়াতে, কারণ মানুষকে যত আপন ভাবি, মানুষ ততই কষ্ট দিতে থাকে, ততই দূরে সরে যেতে থাকে.…আর এ কাজটা একমাত্র হিমুই পারে. এখন বলুন কি করতে হবে??"
উত্তরে সে বলল, "মন থেকে হিমু হওয়াটা জরুরি একটু অদ্ভূত
কিন্তু অনেক ভালো মন থেকে৷ সে কোন বন্ধনে জড়ায় না তবে প্রিয় মানুষদের খুব ভালোবাসে৷ সাধারনের মত না একটু আলাদা,প্রতিটা বিষয়কে নিজের যুক্তি দিয়ে বিচার করা! অন্যেকে কপি না করা"
ছোটবেলা থেকেই ইন্ট্রোভার্ট টাইপের একটা মানুষ আমি...তারপরেও অনেক মানুষের সাথে মিশেছি, সময়ের সাথে নিজের প্রয়োজনে তাদেরকে আবার হারিয়ে যেতেও দেখেছি৷ প্রাইমারী স্কুলের হেড মিস্ট্রেস কুলসুম ম্যাডাম, সহপাঠী নাসির, রাজীব, তারেক, সাখাওয়াত, ফরহাদ, কণা, আরজু আপা, নিশি এদের কথা হরহামেশাই মনে হয়....যাদের দেখা আর কখনো পাইনি, সবাই হারিয়ে গেছে, শুধু তাদের চেহারা আর স্মৃতিগুলো আজও মনে গেঁথে আছে....আমি কাউকে ভুলি না, হাইপারথাইমেসিয়ার রোগীরা (এটাকে রোগ না বলে আশীর্বাদ বলা ভাল) এদের জীবনের অনেক পুরনো ঘটনাই সারাজীবন মেমোরীতে ধরে রাখতে পারে, আমিও পারি৷
এইত আর মাত্র কয়েক মাস পর সবার গ্রাজুয়েশন শেষ হবে, এরপর সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে....সময়ের পালা বদলে নিজ প্রয়োজনে আবার সবাই হারিয়ে যাবে৷ আমি আবারও একা একা স্মৃতিচারণ করব, একজন ইন্ট্রোভার্ট মানুষের কাছে এসব স্মৃতির মূল্য অনেক, কেননা কিছু মানুষ পৃথিবীতে একা আসে, একা থাকে, একাই চলে যায়...সারাজীবনেও এরা কারও আপন হতে পারে না.....
Its not possible to be a Himu for me, the only thing i can do to forget this memory & avoid any bondage is keeping busy myself all the time, and i really need it.
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
গো এহেড ।
শুভ কামনা রইল ।