| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ন’ মাস পরে বিজয় এল
সোনার বাংলাদেশে,
ধূর্ত শিয়াল লেজ গুটাল
ঘাতক সর্বনেশে।
উঠলো হেসে শাখের পাখি
উঠলো হেসে বন,
মনের সুখে খুলে আঁখি
ভোমর ভন ভন।
শিশুর মুখে ফুঠলো হাসি
ফুটল যে ফুল বাগে,
গাঁয়ের রাখাল বাজায় বাশি
আকুল অনুরাগে।
গাইল কোকিল মনের সুখে
বইলো সমিরণ,
পদ্মা মেঘনা যমুনার বুকে
পানির কলতান।
স্বাধীন হলো স্বদেশ আমার
মুক্ত হলো জাতি,
ধনী গরিব কামার কুমার
জয়োল্লাসে মাতি।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
সাগর চৌধুরী নিলয় বলেছেন: সময়ের কথা সময়ে বলা হয়েছে। আগামী মাস ডিসেম্বর মাস। আমদের বাঙ্গালী জাতীর বিজয়ের মাস। তাই লিখাটি সুন্দর হয়েছে।