নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০




জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে সাফল্য লাভ করেন। আপনি যখনই যুক্তির বদলে শক্তি দিয়ে কোন সমস্যার সমাধান করতে যাবেন, তখন সমস্যাটা আরও বড় হবে। আমার মাঝে মাঝে মনে হয়, ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা শুরু হয়েছিলো, তা যদি শক্তি প্রয়োগের বদলে যুক্তি দিয়ে ইহুদীদের বুঝানো যেতো, সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যেতো!

একটা গল্প বলি। প্রাচীন কালের একজন বীর একবার পথ চলছেন। হঠাৎ তাঁর সামনে একটি পাথর পড়লো, তিনি হাতের গদা দিয়ে সেই পাথরে আঘাত করে তা সরিয়ে দিতে উদ্যোগী হলে, পাথরটি আরও বড় হয়ে তাঁর পথ আগলে দাঁড়ালো। এভাবে যতো বার তিনি পাথরকে আঘাত করে সরিয়ে দিতে যান, ততবার তা আরও বড় হয়ে পথ আটকে রাখতে লাগলো। এভাবে, শেষ পর্যন্ত পাথরটি এতও বড় হয়ে গেলো যে, তা পুরো পথ আটকে দাঁড়ালো। শেষে, সেই গ্রীক বীর বুঝতে পারলেন, এখানে শক্তি প্রয়োগ করা উচিৎ নয়। তিনি হাত থেকে গদা ফেলে দিয়ে নিজ হাত দিয়ে সেই পাথরটি সরিয়ে রাখলেন।

ইহুদীদের সাথে মধ্যপ্রাচ্যের ভূমি নিয়ে সমস্যাটা যুক্তি ও ধর্মের প্রমাণ সাপেক্ষে উপস্থাপন করলে সেই সমস্যা সমাধানের সম্ভাবনা বেশি ছিলো। বিখ্যাত প্রাচীন ইসলামি গ্রন্থ 'ইকদুদ দুরার'-এর লেখক উল্লেখ করেন-

"মাহদীকে মাহদী বলা হয় এ কারণে যে তাকে সিরিয়ার পর্বতমালার দিকে পরিচালিত করা হবে এবং তিনি সেখান থেকে তাওরাতের কিতাবগুলো বের করে আনবেন। তিনি ইহুদীদের সাথে তাওরাতের মাধ্যমে বিতর্ক করবেন ও যুক্তি উপস্থাপন করবেন এবং ইহুদীদের একটি দল তার কাছে আত্মসমর্পণ করবে।"

এবং, একই বইয়ের সপ্তম অধ্যায়ে নাঈম ইবনে হেমাদ-এর 'ফাতান' থেকে এবং তিনি সুলাইমান ইবনে ঈসা থেকে একটি হাদীস বর্ণিত আছে -

"আমার কাছে সংবাদ পৌছেছে যে তাবারিয়া হৃদ থেকে অঙ্গীকার-এর নৌকা' বের করে আনা হবে। নৌকাটি বহন করে বায়তুল
মুকাদ্দাসের সামনে স্থাপন করা হবে। একদল ইহুদী তা প্রত্যক্ষ করবে এবং তারা আত্মসমর্পণ করবে।"

ইসলামের আরেক বিখ্যাত গ্রন্থ 'ইসাফুর রাগেবীন'-এ উল্লেখ আছে - "মাহদী অঙ্গীকার-এর নৌকা এবং তাওরাতের কিতাবগুলোকে যথাক্রমে
আনথাকিয়ার গুহা থেকে এবং সিরিয়ার পাহাড় থেকে বের করে আনবেন। তিনি ইহুদীদের সাথে তাওরাতের মাধ্যমে বিতর্ক করবেন এবং ইহুদীদের একটি বিরাট দল তার কাছে আত্মসমর্পণ করবে।"

তাওরাত ও যুক্তি - মধ্যপ্রাচ্য সমস্যা সমধানের একমাত্র পথ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.