নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী

সাগর চৌধুরী নিলয়

স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পছন্দ করি।

সাগর চৌধুরী নিলয় › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবসের কর্মসূচি

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০


প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একাত্তরের শহীদদের শ্রদ্ধা জানাবেন।

বিরোধীদলের নেতা রওশন এরশাদ অনুরূপভাবে সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। এছাড়াও বিজয় দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ কর্মসূচি নিয়েছে।

এর মধ্যে আছে সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আওয়ামী লীগ

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশের সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৬ টা ৩৪ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন। সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল দশটায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল।

দুপুরের আগে ঢাকা মহানগর অন্তর্গত সকল থানা ও শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সদস্যগণ স্ব স্ব এলাকা থেকে বিজয় র্যা লিসহ পাক হানাদারদের আত্মসমর্পণের ঐতিহাসিক স্থানে সমবেত হবেন এবং সেখানে স্থাপিত শিখা চিরন্তনে পাকবাহিনীর আত্মসমর্পণের সময় বিকেল ৪টা ২০ মিনিটে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি ৩২ নম্বর অবিমুখে বিজয় মিছিল।

পরের দিন ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়া

মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতি সৌধে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

স্মৃতি সৌধের উদ্দেশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সকাল সাড়ে ৮টায় তার গুলশানের বাসভবন থেকে রওনা হবেন। পৌনে ৯টায় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য এস এ খালেকের মিরপুরের বাড়ির সামনে থেকে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গাড়িবহর যোগে সাভারে যাবেন বলে জানিয়েছেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।

ফারুক জানান, সাভার জাতীয় স্মৃতি সৌধ থেকে চেয়ারপারসন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ও দোয়া ফাতেহা পাঠ করবেন। সেখানে অন্যান্য কর্মসূচিতেও তিনি অংশ নেবেন।

ঢাবি

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

কর্মসূচীর মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৬টায় উপাচার্য ভবনসহ প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত এবং সকাল ৭টা ১৫ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা।

বেলা ১১টায় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ-এর উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র এবং পোস্টার প্রদর্শনী। অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য।

বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৬ টায় সংগীত বিভাগ, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিবেশনায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এছাড়া, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল, মসজিদ ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।

গণজাগরণ মঞ্চ

১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি গৃহীত কর্মসূচিতে অংশগ্রহণ। ৭১-এর এইদিন বিকেল ৪টা ৩১ মিনিটে যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী। ঐতিহাসিক সেই মূহূর্তটাকে স্মরণীয় করে রাখতে বিশ্বব্যাপী জাতীয় সঙ্গীত গাওয়া হবে। এতে দেশ-বিদেশে গণজাগরণ মঞ্চ অংশ নেবে। বিজয় দিবসের কর্মসূচির পর গণজাগরণ মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান মঞ্চের মূখপাত্র।

সম্মিলিত সাংস্কৃতিক জোট

সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.