নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হয়ত সত্যি কোন দিন আশার আলো পাব। তাই তো ভাংগা পথে আবার ও পথ চলা।

দীপ্তিতাবাসসু০০৭

হ্য়ত সত্যি কোন একসময় আশার আলো পাব। তাই তো ভাংগা পথে আবার ও পথ চলা।

দীপ্তিতাবাসসু০০৭ › বিস্তারিত পোস্টঃ

হাসির ছলে

০৭ ই মে, ২০১৪ দুপুর ১:২৪

হাসছি সবাই হাসছি আহা

কত রকম ছলে

কেউ জানিনা কার ভেতর

কোন সে ব্যথা জ্বলে।



মুচকি হাসি, অট্টহাসি,

চোখের হাসি, ঠোঁটের হাসি,

মায়ার হাসি সর্বনাশী

হাসির আজব খেলা।

বুড়ো-বুড়ী, ফোকলা খোকন,

পাশের বাড়ির ক্যাবলা রতন

হাসছি সবাই নিজের মতন,

হেসেই কাটে বেলা।



গাল ভিজেছে চোখের জলে

ঢাকছি সেটাও হাসির ছলে

বেখায়ালে কিংবা ভুলে

হাসছি আবার প্রাণটা খুলে।

লোক দেখানো হাসির ভিড়ে

কোথায় গেল সেই হাসিটা?

যেই হাসিতে বাজবে বুকে

রাজকুমারের সেই বাঁশিটা?



অন্ধ হাসি, মধুর হাসি,

মুক্তো দাঁতের স্বচ্ছ হাসি,

নদীর জলের নীরব হাসি,

হলদে পাখির ছানার হাসি।

সব হাসি ভাই সাদাকালো,

তবুও আজ সেই হাসিমুখ

লাগছে ভালো, বাসছি ভালো।

লিখেছেন আমার কবি বান্ধবি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:২৭

আজীব ০০৭ বলেছেন: কবিতা ভালো হয়েছে.......+++

২| ০৭ ই মে, ২০১৪ দুপুর ২:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কাবিতাটি ভাল লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.