| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এলাকায় আমার এক বন্ধুর চাচা ছিল একটু পাংখা প্রকৃতির। কয়েক বছর আগে সে বিয়ে করবে বলে তার বন্ধুদের নিয়ে বিভিন্ন বাড়িতে পাত্রী দেখার নাম করে দাওয়াত খেয়ে আসতো ফাও ফাও একটা ঘটকের মাধ্যমে।
মেয়ে পক্ষ ঘটকের সঙ্গে যোগাযোগ করলে ঘটক জানাতো পাত্রী পছন্দ হয়নি। তাদের এই ফ্রি ফ্রি মানুষের বাড়িতে গিয়ে খাওয়ার কথা একদিন ফাঁস হয়ে যায়।
আর তাই পাবলিকের মাইরের ভয়ে তারা এরপর কারো বাড়িতে যেত না, গেলেও অনেক দূরের এলাকায় যেত। যাতে মাইর খাবার কোন সম্ভাবনা থাকেনা।
একদিন আমার বন্ধুর চাচাকে তাদের ফ্যামিলির লোকজন, এ বিষয়টা নিয়ে খুব ঝাড়ি ঝুড়ি মারলো।
ঝাড়ি খাবার পর সে বায়না ধরলো বিয়ে করবে, তাদের পরিবার থেকে জানালো- এখনও তোর বড় ভাই ই বিয়ে করেনি, অথচ তুই কোন সাহসে বিয়ের কথা বলিস?
এ প্রশ্নের জবাবে সে যা বলল তা শুনে তাদের পরিবারের লোকজনই না হেসে পারল না।
তার উত্তরটি ছিল এমন- বড় ভাই বিয়ে করেনি তাতে কি!
বিয়ের সময় সিরিয়াল হিসাব করলে হবে? মানুষ মরার সময় তো আর সিরিয়াল অনুযায়ী মরে না।
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
ডিসকো বান্দর বলেছেন: হাসতাছেন মনে হয়, যাক পোস্টটা ফেরত নিলাম না। ধন্যবাদ
২|
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
গিবস বলেছেন: ++++++
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ডিসকো বান্দর বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩|
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
বিডি আমিনুর বলেছেন:
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
ডিসকো বান্দর বলেছেন: বিডি ভাইজান কি সিরিয়ালে আছেন নাকি?
৪|
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: হা হা হা +++ হা হা ++ হা+ হা
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
ডিসকো বান্দর বলেছেন: মজা পাইছেন বুইঝা কইলজাডা ঠান্ডা হইয়া গেল। তয় আপনি যদি সিরিয়াল না মানেন তয় দাওয়াত দিয়েন????
৫|
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
বইয়ের পোকা বলেছেন: কথাতও হাচা কইছে।
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ডিসকো বান্দর বলেছেন: বুজছি আপনে ও সিরিয়াল মানেন না, তয় দাওয়াত দিয়েন
৬|
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
বাংলার হাসান বলেছেন: বিয়ের সময় সিরিয়াল হিসাব করলে হবে? মানুষ মরার সময় তো আর সিরিয়াল অনুযায়ী মরে না।
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ডিসকো বান্দর বলেছেন:
৭|
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
বিডি আমিনুর বলেছেন: না ভাই আমার কোন সিরিয়াল নাই
আমি একা
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
ডিসকো বান্দর বলেছেন: তয় দোকলা হইতাছেন না ক্যান? টাকা জমাইতেছেন মনে হয় বুঝছি
৮|
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
গান পাগলা বলেছেন:
![]()
আপনার খবর কি?????ঝাপ দিছেন নাকি দিবেন??
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
ডিসকো বান্দর বলেছেন: মনের মত মাইয়া পাইলে নগদে ভাইগা যামু
৯|
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২
বিডি আমিনুর বলেছেন: আমার পরিবারের কাছে এই মুহূর্তে বিয়ের বায়না ধরলে বলবে - খামস বেত্তমিজ এখনো বিয়ের বয়স হয়নি , লজ্জা করেনা বিয়ের কথা মুখে আনতে
তখন আমি কি করব ?
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
ডিসকো বান্দর বলেছেন: কি আর করবেন, লজ্জায় মোছড়ামুছড়ি করবেন
১০|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬
আল ইফরান বলেছেন:
১১|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
অচেনামন বলেছেন: হা.হা.হা..অনেক দিন পর আপনার পোস্ট দেখলাম ডিসকো বান্দর..
১২|
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
হাস্যকৈতুকে কঠিন সত্যটাই বলেছে চাচা!!!
১৩|
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমি বাড়ির বড় ছেলে। মগর কপালে এহনো শিকা ছিড়ল না।
১৪|
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
কে এম শিহাব উদ্দিন বলেছেন:
![]()
হক কথাই তো কইছে উনি
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২
১০৩০৯০০৩ বলেছেন: