| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মাত্র একটি সূত্রে জানতে পারলাম বাক্ষণবাড়িয়ায় টর্নেডোতে প্রায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। এ মূহুর্তে পোস্ট বড় না করে শুধু বলব আপনারা সবাই বাক্ষণবাড়িয়া বাসীর জন্য দোয়া করুন। যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তারা যেন থাকার আশ্রয়টুকু পায়।
আরেকটা কথা, ব্রাক্ষনবাড়িয়ার এ দূর্যোগের মূহুর্তে ওখানে বিত্তবানদের বলব ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে যে যার মত সাহায্য পাঠান বিপদগ্রস্থ মানুষগুলোকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
ব্রাক্ষণবাড়িয়া বাসীর প্রতি আবেদন:
আপনাদের যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়নি তারা আজকে নিজেদের ঘরে কষ্ট হলেও অন্যদের ঠাঁই দিন। নিজে না খেয়ে হলেও অন্যদের খেতে দিন। যারা আজ ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের জন্য আজকের রাতটা একটা কঠিণ রাত, তাই এই কঠিণ রাতে ঘুম কে সবাই তুচ্ছ ভেবে বিপদগ্রস্থ গ্রামগুলোর মানুষের পাশে গিয়ে দাঁড়ান। যেসব পরিবারের লোকজন হতাহত হয়েছে তাদেরকে গিয়ে সান্ত্বনাটুকু দিন এই শোক কাটিয়ে উঠার।
যার যতটুকুও ক্ষমতা আছে ক্ষমতা বলতে টাকার ক্ষমতা বলছি, প্লিজ এই মূহুতে ক্ষতিগ্রস্থ মানুষগুলোর পাশে দাঁড়ান।
কোনভাবেই যেন ক্ষতিগ্রস্থ একটি পরিবারেরও আশ্রয়ের সমস্যা না হয়।
ঢাকাবাসীর প্রতি আবেদন:
আপনারা যারা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে চান তারা সম্ভব হলে রাতে অন্যথায় সকালে হলেও ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য টিন,চাল, ডাল, সহ খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করুন ব্রাক্ষনবাড়িয়ায়।
আমাদের সকলের সাহায্য ও সহযোগিতা বিপদগ্রস্থমানুষগুলো এই দূর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে।
প্লিজ কেউ ঝিম মেরে বসে থাকবেন না, যার একটা রুটি পাঠানোর ক্ষমতা আছে সে একটা রুটিই পাঠান ব্রাক্ষবাড়িয়ায়, যার ১ ডজন টিন পাঠানোর ক্ষমতা আছে কিংবা টিনের টাকা দেয়ার ক্ষমতা আছে সে সেভাবেই পাশে দাঁড়াতে পারেন।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
ডিসকো বান্দর বলেছেন: এই মূহুর্তে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত
২|
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুধু জেলখানায় মৃতের সংখ্যাই এর চেয়ে বেশি।
প্রত্যক্ষদর্শী একজন যে কিনা জেল খানার পাশের বাড়ির, তার কন্ঠে জেনেছি।
সব চেয়ে খারাপ অবস্থা চিনাইর গ্রামের।।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
ডিসকো বান্দর বলেছেন: মৃতের সংখ্যা ১০ জনের অনেক বেশি, আপনার কথা ঠিক হতে পারে। তবে আমি এ পর্যন্ত ১০ জনের ব্যপারে কনফার্ম হয়েছি। কনফার্ম না হয়ে বেশি লিখলাম না। ধন্যবাদ।
৩|
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: মানুষ মানুষের জন্য
এই দুর্যোগ ক্রান্তি মুহূর্তে সবারই বিপদ গ্রস্থদের পাশে দাঁড়ানো
উচিত । আল্লাহ আমাদের শক্তি দিন ধরয্য ও মানবতায়
এ বিপদ মোকাবেলার
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৬
ডিসকো বান্দর বলেছেন: ঠিক বলেছেন, আজকের রাতে বিপদগ্রস্থ মানুষগুলো কত না কষ্ট করছে। ভাবতেই খুব খারাপ লাগছে।
৪|
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬
রাজ হাসান বলেছেন: ব্রাক্ষণবাড়িয়ায় টর্নেডোতে মৃত ব্যক্তিদের রুহ এর মাগফেরাত কামনা করছি সেই সাথে বিত্তবান সকলকে অসহায় গৃহহীন এইসকল বিপদগ্রস্থ মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি,মহান আল্লাহ আপনি আমাদেরকে শোক কাটিয়ে উঠতে এবং বিপদ মোকাবেলায় শক্তি ও ধৈর্য দিন ।আমীন।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:০০
ডিসকো বান্দর বলেছেন: ধন্যবাদ
৫|
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৫
সোনালী ডানার চিল বলেছেন:
আল্লাহ তাদের সহায় হোন।।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৯
একাকী বালক বলেছেন: হুমম।