নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

DJ টোকাই

নিঃসঙ্গ ও একা হাজার মানুষ এর ভিড়ে

DJ টোকাই › বিস্তারিত পোস্টঃ

স্যালুট অগ্নিকন্যা লাকী আক্তার!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

লাকী আক্তার মুক্তিযুদ্ধ দেখেননি। নব্বইয়ের উত্তাল গণ-আন্দোলন শুধুই তাঁর শৈশব-স্মৃতি। কিন্তু লাকী আক্তার মুক্তিযুদ্ধের আগুন বুকে জ্বালিয়েছেন শাহবাগের প্রজন্ম চত্বরে। সেখানে বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থীর দৃপ্ত স্লোগানে সচকিত হাজারো মানুষ গর্জে উঠছেন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে। তাঁর কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন অগণিত মুখ। এ এক অভূতপূর্ব দৃশ্য।

কাদের মোল্লার ফাঁসির দাবিতে তিন দিন ধরে অবিরাম স্লোগান দিয়ে চলেছেন লাকী। এক হাতে মাইক্রোফোন আর মুষ্টিবদ্ধ অন্য হাত ঊর্ধ্বে ছুড়ে স্লোগানে স্লোগানে উজ্জীবিত করছেন সমবেতদের। তাঁর উচ্চকিত কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে হাজারো কণ্ঠে। এই অগ্নিকণ্ঠীকে উদ্দেশ করে সমবেত অনেককেই বলতে শোনা গেছে, ‘স্যালুট লাকী আক্তার!’

চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামের আদ্যক্ষর দিয়ে তাঁর বানানো স্লোগান এখন দেশজুড়ে। ব্লগ, সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তেও। লাকীর কণ্ঠে ‘ক’-তে কাদের মোল্লা শোনার সঙ্গে সঙ্গে সবাই গর্জে উঠছে ‘তুই রাজাকার তুই রাজাকার’ ধ্বনিতে। শুধু স্লোগান নয়, লাকীর কণ্ঠের প্রতিবাদী সুর পরিবর্তিত হয় ক্ষণে ক্ষণে। দিনভর একনাগাড়ে তাঁর স্লোগান দেওয়ার ক্ষমতা দেখে সবাই বিস্মিত।

গতকাল শাহবাগ মোড়ে কথা হয় লাকীর সঙ্গে। তিনি বলেন, তিন দিনে মাত্র দুই ঘণ্টার জন্য তিনি আন্দোলনস্থলের বাইরে ছিলেন। স্বাভাবিকভাবে কথা বলতে গেলেই কণ্ঠ নড়বড়ে মনে হচ্ছে। তবে স্লোগান দিতে কোনো ক্লান্তি নেই। লাকী বলেন, ছোটবেলা থেকেই রাজাকারদের ঘৃণা করি। তাঁদের বিরুদ্ধে এত বড় আন্দোলনে স্লোগান দিতে পেরে তিনি গর্বিত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্রী লাকীর গ্রামের বাড়ির ফেনী। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। ঢাকার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন থেকে মাধ্যমিক এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। ২০০৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনের মধ্য দিয়ে জড়িয়ে পড়েন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে

Click This Link

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

DJ টোকাই বলেছেন: আমার জানা মতে এখনো আনদোলন তরুনদের হাতে আছে

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

তুহিন সরকার বলেছেন: শত সহস্র কোটি শ্রদ্ধা লাকি আক্তার।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

DJ টোকাই বলেছেন: অগ্নিকন্যা তোমাকে শত সহস্র কোটি শ্রদ্ধা

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

মো: আবু জাফর বলেছেন: শুধু যুদ্ধাপরাধী নয় ছাত্রলীগ কেউ বর্জন করেছে রাজশাহীর হাজার হাজার সাধারন ছাত্র জনতা । রুয়েট বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সব জায়গাতেই প্রত্যাক্ষিত হয়েছে এই দলের কর্মিরা । ৭১ এর আগে এই ছাত্র সংগঠন টি বেশ কিছু আন্দলনে নেত্রীত্ব দিলেও ৭১ উত্তর সময়ে এরা হয়ে উঠে চরম হিংস্র । এদের দাপটে সাধারন ছাত্ররা মুখখুলতে পারেনী এতো দিন । আজ বাংলাতেও লেগেছে বসন্তের ছোয়া ঠিক আরব বসন্তের মতই । প্রত্যাক্ষিত হচ্ছে মিথ্যুক রাজনীতিবিদ অপসংগঠন অপছাত্ররা । এবার চাই রাজনৈতীক আগ্রাসনের অবসান চাই অর্থনৈতীক মুক্তি । চাই এমন রাজনীতি যাদের হাতে ক্ষমতা গেলে আমাদের মৌলীক চাহীদার ভার নিবে সরকার নিজের হাতে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

DJ টোকাই বলেছেন: সেই সব জাগ্রত তরুনদের শত সহস্র কোটি শ্রদ্ধা সালাম

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

এই আমি সেই আমি বলেছেন: প্রথম দিনই যখন ওর স্লোগান শুনি তখনই কানে লাগে তার এমন সাবলীল, উচ্চকিত, উদ্দীপনামূলক উচ্চারন । যখনই টি ভি তে শাহ বাগের দৃশ্য দেখি তখনই কান খাড়া রাখি এই কণ্ঠ শোনার জন্য । আপনাকে ধন্যবাদ তার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

DJ টোকাই বলেছেন: এই অগ্নিকন্যা কে যখনি দেখি তখনি আমার দেশের দুই নেএীর কথা মনে পড়ে, কেউ কাজ করে দেশের তরুনদের সাথে আর কেউ কাজ করে দালাল আর রাজাকারদের জন্য।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

এম এম আই বলেছেন: আমি স্লোগান শুনলেই টিভিতে ওকে খূজি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

DJ টোকাই বলেছেন: অগ্নিকন্যা তোমাকে শত সহস্র কোটি শ্রদ্ধা ও সালাম

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

রাইসুল বাঙ্গালী বলেছেন: অগ্নিকন্যা তোমাকে শত সহস্র কোটি শ্রদ্ধা ও সালাম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭

DJ টোকাই বলেছেন: অগ্নিকন্যা তোমাকে শত সহস্র কোটি শ্রদ্ধা ও সালাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.