নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

DJ টোকাই

নিঃসঙ্গ ও একা হাজার মানুষ এর ভিড়ে

DJ টোকাই › বিস্তারিত পোস্টঃ

হে শাহাবাগ !! তোমায় সালাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

হে শাহাবাগ !!

তোমায় সালাম।



যদি যুব সমাজের প্রোফাইল পিকচার এর জন্য না হয়ে থাকো,

যদি বন্ধুদের সাথে আড্ডার জন্য না থাকো,

যদি Place tag এর জন্য না হয়ে থাকো,

যদি শুধুই কশাই এর ফাসির জন্য থাকো,

তবে তোমায় সালাম।



হে শাহাবাগ!!

তোমায় সালাম।



আমি ৭১ দেখি নি তবে BDR বিদ্রোহ দেখেছি।



আমি ৫২ দেখি নি তবে হিন্দি আগ্রাসন দেখেছি।



আমি ৭০ এ পাকিদের ভোট চুরি দেখি নি তবে সুরঞ্জিত, আবুলদের জনগনের অর্থ চুরি দেখেছি।



আমি ৭৫ এর নেতা হত্যা দেখি নি তবে বিশ্বজিত, সাগর-রুনি হত্যা দেখেছি।



হে শাহাবাগ!!



তুমি কি থাকবে এইসব এর ন্যায় বিচার এর জন্য?

তুমি কি থাকবে শেয়ার কেলেঙ্কারির দরবেশদের শাস্তি দেয়ার জন্য?

তুমি কি থাকবে গত ৪১ বছরের সব ধর্ষণের বিচার এর জন্য?

তুমি কি থাকবে গত ৪১ বছরের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য?

তুমি কি থাকবে গত ৪১ বছরের সব দুর্নীতির বিচার এর জন্য?

যদি থাকো তবে তোমায় কোটি কোটি সালাম।

তবেই ভাব্য এই শাহবাগ ব্লগারদের নয়

নতুন যুগের আদর্শ সৈনিকদের শাহাবাগ।

যাদের অস্ত্র কি বোর্ড আর রাজপথ।



আর যদি তুমি না পারো তবে ভাব্য

আজ ও সিরাজুদ্দউলা রয়ে গেলে

মীরজাফরদের চিনলে না!!!

চিনলে না!!!



হে শাহাবাগ!!!

তোমার অপেক্ষায় রইলাম!!!!!!!!!!!



- MD Hasibur Rahman Jitu.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.