নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যতায় পূর্ন

মো আরিফুর রহমান

মো আরিফুর রহমান › বিস্তারিত পোস্টঃ

জাগো বাংলাদেশ জাগো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩

চোখ বন্ধ করে "আমি কিছু দেখি নাই" কথাটা আর কতদিন বলবেন? ৪০ বছরেও কেউ কথা রাখেনি রক্ত এখনো ঝরছে, দগদগে ঘা এখনো শুকোয়নি।। ঝুলিয়ে রাখা কলা আর মুলোর লোভ ছেড়ে, দিবাস্বপ্নের ঘোর কি এখনো কাটেনি? আলাদিনের দৈত্য কখনই আসেনি আর কখনই আসবেনা "আরব্য রজনির" পাতা ছেড়ে। জাগো বাংলাদেশ জাগো।

শেয়ালের কাছে মুরগি তো অনেকদিন বন্ধক রেখেছেন। জাতি হিসেবে কোন দিক দিয়েই কখনো দুর্বল ছিলাম না আমরা। সেই ১৭৫৭ এর মীর জাফর থেকে শুরু, ৫২, ৬৯, ৭২, কত রক্ত , কত বঞ্ছনা, কত অন্যায় সব পেরিয়ে আজকের বাংলাদেশ।

এত উত্থান পতন, আর ফিনিক্স পাখির মত ধ্বংস স্তুপ থেকে উঠে আসার মত ইতিহাস আর কয়টা জাতির ভাগ্যে জুটেছে?

আর কত কাদব? চোখের জল ফুরিয়ে গেছে। ফুরিয়ে যায়নি বুকের আশা র সাহসের বারুদ। বর্ণচোরা'দের আর বিশ্বাস করি না। হারানোর কিছুই নেই আজ। নিজেদেরই জাগতে হবে, কেউ জাগাতে পারবে না। সবটুকু নিয়ে লড়ুন , নিজের জন্যে। অন্তত আর কিছু না হোক নিজের ভালবাসা গুলোর জন্যে, ভবিষ্যৎ প্রজন্মকে একটা বাসযোগ্য দেশ উপহার দায়িত্ব তো সবার। মায়ের কিছু হলে সন্তান কি চুপ করে বসে থাকতে পারে?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.