| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তে বাজে একাত্তুরের অগ্নিবীণ
জামাত শিবির নিপাত যাক
চেতনায় বেচে থাক শাহবাগের প্রজন্ম রঙ্গিন।
ফাগুনের ধূলিঝড়ে উড়ে যাক কলঙ্কের কালি
ফাঁসিতে ঝুলুক ঘাতক রাজাকার
বিজয়ের হাসিতে ফুটুক স্বাধীনতার ঝংকার।
বসন্তের চির সুন্দর বাংলা সাজুক মুক্ত বিহঙ্গে
যার যার ধর্ম তার তার সঙ্গে
বাংলা মায়ের একটাই বুক
সেখানেই হোক ষোল কোটি সন্তানের অনাবিল সুখ দুঃখ।
পতাকার লাল
উন্মাতাল প্রজন্মের গর্বিত শাহবাগ
জয় বাংলার শ্লোগানে প্রকম্পিত সবুজ
'রাজাকার মুক্ত বাংলা চাই' প্রাণে আজ একটাই ডাক।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
ুুপাংশুল বলেছেন: জামাত শিবির নিপাত যাক
'রাজাকার মুক্ত বাংলা চাই'
জয় বাংলা!