| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
V চিহ্ন। কিসের V চিহ্ন দেখাচ্ছে শিশুটি? না ব্রাজিলের পরাজয়ে বা আর্জেন্টিনার জয়ের আনন্দে নয়। শিশুটি V চিহ্ন দেখাচ্ছে বেঁচে থাকার আনন্দে।
গাজায় চলছে ইসরায়েলী আগ্রাসন। ২ দিন ধরে চলা এ আগ্রাসনে এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে যার বেশিরভাগই নারী ও শিশু।নারী ও শিশুদের হত্যা করে ফিলিস্তিনি জাতিকে পঙ্গু করে দিতে চায় ইসরাঈল।
অনেকের মত আমারও নজর এড়িয়ে এই ঘটনা বিশ্বকাপের আনন্দে বুঁদ হয়ে।কিন্তু টনক নড়ল উপরের ছবিতে শিশুটির হাসিমাখা মুখ দেখে। রক্তাক্ত মুখমন্ডল,মাথায় ব্যান্ডেজ, চোখে ছলছল অশ্রু।কিন্তু মুখে নির্মল হাসি। কিন্তু এ হাসি শুধু তাদের দ্বারাই সম্ভব ...... গত অর্ধশতাব্দী ধরে নিজদেশে পরবাসী হয়ে ক্রমাগত জুলুম,নির্যাতন আর উদ্বাস্তু জীবনের মুখোমুখি হয়েও বলতে শোনা যায় “ The Rockets may be above us, But they have forgotten ALLAAH is above them. আর ওই হাসি ওই V চিহ্ন আমাদের অপারগতাকেই উপহাস করে যেন।
আচ্ছা আপনি কি পারবেন শিশুটির চোখের দিকে কিছু সময় তাকিয়ে থাকতে। আমি তো পারলাম না।

©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৭
আহসানের ব্লগ বলেছেন: এই লেখা লেখির একটি অনবদ্য জগতে আপনাকে স্বাগতম,

ভালো থাকবেন,
লিখবেন,
পড়বেন
এবং মন্তব্য করে অন্য লেখক দের উৎসাহিত করবেন।