| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মার দায়
এটি একটি লুতুপুতু প্রেম-ভালবাসাময় ব্লগ, এখানে আপনি রাজনীতি, ধর্ম, দর্শন বা ফ্যাশন কোনটাই পাবেন না। বিষয়বস্তু পছন্দ না হলে মন্তব্য করা থেকে বিরত থাকুন।
জীবনের একটা নির্দিষ্ট সময়ে এসে সিদ্ধান্ত নিলাম, ভাল থেকে লাভ কি? খারাপ হয়ে যাই।
এখন এই ভাল বলতে কি বোঝায় আমি নিজেও সিওর না। আমি যে কোন দিক দিয়ে ভাল তা বলতে পারবনা, তবে একেবারে যে খারাপ মেয়েও না, তা নিশ্চিন্তে দাবি করতে পারি। খারাপ হওয়ার জন্য দরকার সুযোগের, সেই সুযোগটাই পাইনি। নামকরা মেয়েদের স্কুলে পড়ি, পড়াশুনায় মোটামুটি ভাল, যেখানে ক্লাস টিচার রিপোর্ট কার্ডে লেখে 'পরিশ্রমে আরও উন্নতি সম্ভব', দুজন ঘনিষ্ঠ বান্ধবী, তিনজন কম ঘনিষ্ঠ, আম্মু স্কুল, কোচিং, পরবর্তীতে কলেজে নিয়ে যেত, আবার বসে থেকে নিয়ে আসতো। মোবাইল ছিলনা, বাসায় নেট কনেকশন ছিলনা। SSC তে গোল্ডেন না পেলেও জিপিএ ৫ আর HSC তে কাঙ্ক্ষিত গোল্ডেন, এবং অবশেষে... জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ (এবং এখন পর্যন্ত একমাত্র) সাফল্য - শীর্ষস্থানীয় সরকারি মেডিকেলে চান্স পাওয়া।
এপর্যন্ত পড়ে আমাকে ভালই মনে হয়, কিন্তু চিন্তা করে দেখলে বুঝা যায় আমার কি খারাপ হওয়ার কোন সুযোগ ছিল? চাইলেই কি আমি কলেজ পালিয়ে বেইলি রোডে ফুচকা খেতে যেতে পারতাম? যেখানে সহজেই দেখা হত potential boyfriend material দের সাথে? না, কারন কুকর্মে সঙ্গী অত্যাবশ্যক । আর সেরকম সঙ্গি আমার ছিলনা, ওরা ছিল আমার মতই ভিরু, শান্ত, সোজা বাংলায় আঁতেল। কে না জানে, ১৭-১৮ বছরের সেই রঙ্গিন দিনগুলোতে সবাই প্রেমে পড়তে চায়? কিন্তু নব্য এফ এম কালচারে 'সে যে বসে আছে একা একা' শোনা, আর সারা রাত ওই আরজের সাথে ফোনে কথা বলা এক জিনিস না। প্রথমটি পারলেও দ্বিতীয় কাজটি আমার পক্ষে করা সম্ভব হতনা। কলেজে দু'একজন সাহসী বান্ধবী ক্লাসের ফাঁকে ফাঁকে খাতার এক কোণে ফোন নাম্বার লিখে দিত,তখনকার সারা রাতের ফ্রি ডিজুস অফারে চাইলেই কি কথা বলতে পারতাম? উত্তর হবে, না। তাই নিজেকে বুঝালাম আমি ভাল মেয়ে, আমি এসব করিনা, আমি শুধু পড়াশুনা করি, ব্লা ব্লা ব্লা... ভাবতে ভাবতে একসময় নিজেই বিশ্বাস করে ফেললাম, যে হ্যাঁ, আমি ভাল মেয়ে। আমি ভাল, আমি ভাল... সুরের মত এই কথা আমার কানে বাজতেই থাকল।
মেডিকেলে ক্লাস করতে এসে মাথায় বাঁশ পরল। এ এমন দুনিয়া যার সাথে কোন পরিচয় তো দুরের কথা, ধারণাও ছিলনা। এই পরিবেশে adjust করতে করতে জীবনের প্রথম ক্রাশ খেলাম, এবং পুরোপুরি কট আউট হলাম, আমার প্রথম ভালবাসা(!!) আমারই ১২ বছরের স্কুল-কলেজের ক্লাসমেটের সাথে হোস্টেলের পাশের জংলা মাঠে প্রেম করতে লাগলো। তখন আমার 'ভাল মেয়ে' মন উত্তাল হয়ে উঠল, মনে হল কিছু করতে হবে, ভাল থেকে কি লাভ? কি পেলাম জীবনে? সম্পূর্ণ স্বেচ্ছায়, ঠাণ্ডা মাথায় এমন কিছু করলাম, যা ethically wrong. আর socially, psychologically, religiously কি, আমি তা জানিনা।
কি উদ্দেশে সেদিন একাজ করেছিলাম, তা আজ খেয়াল নেই, খুব সম্ভবত সুখের আশায়, আজ তিন বছর পর শুধু এতটুকু জানি, সুখ আমার ত্রিসিমানায় নেই, শীঘ্রই আসবেওনা ... সে কাহিনি আরেকদিন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
আত্মার দায় বলেছেন: আমরা আম জনতা, mango people! আমাদের জীবনে সুখ না থাকলেও আশা করে যেতে হবে, নইলে বাঁচব কি করে?
ভাল থাকবেন
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: আপনার সর্বশেষ পোস্টটা দেখে ব্লগে এসে সবগুলো লেখাই একে একে পড়ে ফেললাম। মনটাই খারাপ হয়ে গেলো।
there is no such thing as love; it's an illusion, a fantasy. ![]()
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮
আত্মার দায় বলেছেন: আমার লেখা পড়ে আপনি জীবন সম্পর্কে ভুল ধারণা নেবেন না প্লিজ।
ভালবাসার অস্তিত্ব অবশ্যই আছে। নইলে পৃথিবীটা এতদিনে থেমে যেতো!
তবে ভুল মানুষকে ভালবাসলে অনেক কষ্ট পেতে হয়, সেক্ষেত্রে মনে রাখবেন, time heals everything!
শুভ কামনা রইলো। ![]()
৩|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: নাম, প্রোফাইল পিকচার অথবা মন্তব্যের স্টাইলে আমাকে জীবন নিয়ে চূড়ান্ত হতাশাগ্রস্ত মনে হলেও এই আধুনিক যুগের রোগটি এখনও আমার মাঝে বাসা করতে পারে নি।
life is beautiful, life is always beautiful; one just has to look properly. ![]()
life is full of action, struggle, adventure; be prepared and fight - ![]()
but i stand where i stood
there is no such thing as love; it's an illusion, a fantasy.
আপনার কোন একটা লেখাতেই তো ছিল কম্প্রোমাইজ থাকেই, দুইজনের ভালোবাসা কখনো সমান হয় না। আমাদের সমাজে বিচ্ছেদ ব্যাপারটা খারাপভাবে দেখা হয় অনেক; সেজন্যই কম্প্রোমাইজ করেই সম্পর্ক টিকে থাকছে; কিন্তু বাইরের দেশে দেখা যায় ডেইলি বেসিসে হানি থেকে হেমলক থেকে নতুন হানি আবার হেমলক- এই সাইকেল চলতেই থাকে। যেভাবে আগাচ্ছে; আমাদের সমাজেও এই ট্র্যাডিশন কিছুদিনের মাঝেই চালু হয়ে যাবে।
unconditional love ব্যাপারটা উপন্যাস আর চলচিত্রেই পেয়েছি; রিয়েল লাইফে কখনো দেখি নি আমি। মোটামুটি ভাবে বলতে পারি; কোন সম্পর্কের প্রথম ১ বছর খুব ভালভাবে যায়; তারপর থেকেই শুরু হয়ে যায় কোন একজনের কম্প্রোমাইজ করা এবং ফ্যাঙ্কলি বলতে গেলে ১ বছর পরই যে বারংবার কম্প্রোমাইজ করতে থাকে সে টায়ার্ড হয়ে যায় সম্পর্ক নিয়ে।
If you oppose, the volume of my "observation" might be statistically biased,though the sample set is quite large ![]()
অনেক ত্যানা পেঁচানো হলো। ভাল থাকুন। আপনার লেখার স্টাইল - বিসয়বস্তু দুইটাই ইন্টারেস্টিং লেগেছে। ব্যস্ততার মাঝেও সময় খুঁজে নিয়মিত লিখতে থাকুন। সবসময় শুভকামনা। ![]()
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
ঘোর ছাড়া এক সুখি ছেলে বলেছেন: সুখ আমার ত্রিসিমানায় নেই, শীঘ্রই আসবেওনা ... সুখ কি জিনিস ভুইলা গেছি