নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্রৌপদীর ব্লগ

দ্রৌপদী

আত্মার দায়

এটি একটি লুতুপুতু প্রেম-ভালবাসাময় ব্লগ, এখানে আপনি রাজনীতি, ধর্ম, দর্শন বা ফ্যাশন কোনটাই পাবেন না। বিষয়বস্তু পছন্দ না হলে মন্তব্য করা থেকে বিরত থাকুন।

আত্মার দায় › বিস্তারিত পোস্টঃ

নারী ও যৌনতা-১ : গোপন ভিডিওর ছড়াছড়ি আর আত্মহত্যা নামক সমাধান।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

মেয়েদের প্রতি মানুষের ঘৃণার তীব্রতা দেখে আমি আজকাল হতবাক হয়ে যাই। আমরা তো দিনে দিনে এগিয়ে যাচ্ছি, মেয়েরা পড়ালেখা করছে, কাজকর্ম করছে, এখন আর নারী মানেই নিষিদ্ধ- এজাতীয় কোন বিষয় নেই, ছেলেরা-মেয়েরা পরস্পর বন্ধু হচ্ছে, একসাথে ক্লাসে, ক্যাম্পাসে, কর্মক্ষেত্রে দেখা হচ্ছে, ফেসবুক-মোবাইলের কল্যাণে চাইলেই প্রেম করা যাচ্ছে, তাহলে দৃষ্টিভঙ্গি কেন পালটাচ্ছে না? বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো শিক্ষিত যুবক, দেশপ্রেমের লেবাসে মোড়ানো তরুণ বিপ্লবী, সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে নব্য আবির্ভূত ফেসবুক সেলেব্রিটিদের মধ্যে কি সব অসুস্থ চিন্তার লালন পালন!

আপাতদৃষ্টিতে কথাবার্তা শুনলে, দুটো ফেসবুক স্ট্যাটাস পড়লে বোঝা যায়না, কিন্তু একটু নাড়া দিলে নিচের নোংরা তলানিগুলো ভেসে ওঠে, তখন বোঝা যায়, মেয়েদের নিয়ে এদের করা মন্তব্যগুলো কি অকথ্য, আর কি পরিমাণ উদ্ভট কামনা এদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। কতটা অসুস্থ মানসিকতার হলে কেউ নিজেদের যৌন কার্যকলাপের ভিডিও প্রকাশ করে দিতে পারে, তা আমার মাথায় আসেনা। আর যারা আবার এধরণের ঘটনা দ্বারা "মেয়েটির উচিত শিক্ষা" হল বলে মনে করে আর ফেসবুকে, ব্লগে তা নিয়ে ঝড় তোলে, তাদের কথা আর কি বলব! কিন্তু এরাই তো দেশের শিক্ষিততম অংশ, এরাই যদি এরকম ভাবে তো সাধারণ মানুষের কি অবস্থা?



নারীবিদ্বেষী অনেকরকম দেখেছি, এরা কেউ নারীদের একবাক্যে ঘৃণা করে, কেউ ভাবে মেয়েমানুষকে মাথায় চড়ানো ঠিক না, কারো কাছে নারী শুধুই সুখদুঃখের সঙ্গী, রাত দুপুরে কবিতা শোনাবার যন্ত্র, তবে নারীর নিজস্ব কোন সুখদুঃখ থাকতে নেই, কেউ আবার বয়ান দেয়, মেয়েরা মায়ের জাত, অতএব তাদের শ্রদ্ধা করা চাই (শুধু মায়ের জাত বলে আপনি কাউকে শ্রদ্ধা করবেন? পিতার অবদান কি জীবনে কম? আর যে নারী মা হতে পারবেনা, সে কি মানুষ না? তাকে আপনি কোন কাতারে ফেলবেন?) আর সেই পুরোনো- মেয়ে মানেই শোয়ার বস্তু, সে তো আছেই।



হয়ত কৈশোরে, যৌবনে কোন অপরিপক্ব কিশোরী, যুবতী তার মন ভেঙ্গে দিয়েছিল, হয়ত পরিবারে গাঁথা আছে নারী নির্যাতনের ইতিহাস, বাবার হাতে মাকে প্রহৃত হতে দেখেছে, শিক্ষাদীক্ষা, আত্মসম্মানের অভাবে তলিয়ে যেতে দেখেছে আপন বোনদের, হয়ত ছিল চাপা, অব্যাক্ত যৌন কামনা, যা কখনও প্রকাশ করবার সুযোগ মেলেনি, কারো কারো নারীর সাথে পরিচয়ই ঘটেছে পর্ণছবির মাধ্যমে, স্বমেহনের তালে তালে.... কাকেই বা দোষ দেবো?



sexual liberation- সে এক তীব্র controversial ও ভিন্ন আলোচনার বিষয়, কিন্তু তা বাদ দিয়েও যদি ভাবি, একজন নারীর যেমন ভালবাসার মানুষ, প্রেমিক, স্বামী ইত্যাদি বেছে নেয়ার অধিকার আছে, তেমনি কার সাথে সে শয্যায় যাবে সেটাও তার নিজস্ব বিষয়। যুক্তি অন্তত তাই বলে। নৈতিকটা বিসর্জন দিয়ে কোন নারী যদি কারো শয্যাসঙ্গী হয়েই বসে, তবে তার দায় সম্পূর্ণ ঐ পুরুষ ও নারীর, যদি তারা উভয়েই প্রাপ্তবয়স্ক হয়। কিন্তু বাস্তবে দেখছি তার বিপরীত প্রতিফলন। কোন মেয়ের বিয়ের আগে প্রেমিক থাকলে, তার সতীত্ব হারানোর খবর পাওয়া গেলে সেটা তার জন্য একান্ত কলঙ্কের বিষয়। আর যদি কেউ গোপন ভিডিও ছেড়ে দেয়, তবে একমাত্র উপায় আত্মহত্যা! প্রশ্ন হচ্ছে, মেয়েটি কি প্রেম একা একা করেছিলো? শয্যায় একা গিয়েছিল? আর একান্ত মুহূর্তের ভিডিও প্রকাশ করে দিতে পারে যে কাপুরুষ, তার নৈতিকতার হিসেব কে নেবে? অনেককে বলতে শুনি, ভালই হয়েছে, আকাজ-কুকাজ করার সময় মনে ছিল না? আশ্চর্য বিষয়!! কাজটা কি সে একা করেছে? আর করলেই কি তার শাস্তি এভাবে দিতে হবে?

বেশির ভাগ প্রেমের সম্পর্কেই শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মেয়েটির সম্মতি থাকে না। কখনো প্রেমিকের চাপে পড়ে, কখনো বিভিন্ন ব্ল্যাকমেইলের স্বীকার হয়ে মেয়েটি শারীরিক সম্পর্ক করতে রাজি হয়। আর যদি তার সম্মতি থেকেও থাকে, সেক্ষেত্রে মেয়েটিকে অপদস্ত করার কি অধিকার আছে আমাদের? অথচ, আমরা সবাই এরকম দু/একজন ছেলেকে চিনি, যারা শুধু শয্যায় যাওয়ার জন্যই মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তোলে। কই, তাদের তো আমরা সামাজিকভাবে বয়কট করতে পারিনা?



পুরুষের যৌন কামনার চাপে পড়ে নারী চিরকাল পিষ্ট হয়ছে। আমরা কবে স্বীকার করতে পারবো, নারীরও কামনা রয়েছে? আর তা অনৈতিকভাবে পূর্ণ করতে যাওয়াটা পুরুষ-নারী উভয়ের জন্য লজ্জাজনক? নারীকে মানুষ মনে করুন, মানুষের কাতারে ফেলে তার বিচার করুন। মেয়েরা কোন আলাদা biological species নয় যে, আমাদের প্রদত্ত মনগড়া শাস্তি তাকে সহ্য করতে হবে, আর তা করতে না পারলে পটাপট মরে যেতে হবে। আত্মহত্যার ফলে যে তাজা প্রাণগুলো ঝড়ে যাচ্ছে, তা বন্ধ করতে না পারলে, এত বড় বড় কথা বাদ দিয়ে আমাদেরই মরে যাওয়া উচিত।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি ফেইস বুকের স্টাটাস পড়ি আর অবাক হই,,,,,,,,মানুষের মনযে কতটা বিকৃত হতে পারে,,,,,,,,,,,। আসলে মানুষের মনের গাথুনী পরিবার থেকেই শুরু হয়,,,,,,,,,,,,,,,,,,,
নারীদেরকে আরো সোচ্চার হতে হবে,,,,,,,,,,আত্মবিশ্বাস বাড়াতে হবে,,,,,,,,অর্থনৈতিক মুক্তির জন্য আরো লড়াই করতে হবে,,,,,,,,,যে যার অবস্থানে সুদৃঢ় অবস্থানে দাঁড়াতে হবে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

আত্মার দায় বলেছেন: "আসলে মানুষের
মনের গাথুনী পরিবার থেকেই শুরু
হয়" উপযুক্ত কথাটি বলেছেন। এটাই ছিল আমার লেখার অন্যতম প্রতিপাদ্য। অথচ সবাই কুমিরের গল্পের মত নারীর পোষাক নিয়ে টানাটানি করছে!

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

বিচার চাই বলেছেন: নারীদের অনুন্নতির জন্য নারীরাই দায়ী।

কয়টা নারী তার অর্থনৈতিক ও মানসিক উন্নয়নের জন্য কাজ করে।
বর্তমানে ৯০% নারীই কেবল তার শারিরিক উন্নয়নে কাজ করে, তাই আধুনিক ও আটসাট জামাকাপড়ের সাথে হট মেকাপ করাকেই জীবনের উন্নতি মনে করে।
তাই পুরুষরা তাদের ঐভাবেই নেয়, ভোগের বস্তু হিসেবে।
কিন্তু তারা মেকাপ ও হট পোশাকের টাকা দিয়ে পড়ালেখা করত এবং গুনের চর্চা করত তাহলে সেই কারনেই পুরুষরা তাদের পেছনে ছুটত।

বর্তমানে অবশ্য নারীরা তাদের সৌন্দর্যকেই আসল গুন মনে করে, তাই পুরুষরা সেটাকেই ব্যাবহার করে। নারীর ভুল ধারনা কবে ভাংবে জানিনা।

আমরা পুরুষরা যখন নারীদের পোশাক শালীনতা নিয়ে কথা বলি, তখন সবাই বলে পুরুষের চোখের দোষ। কিন্তু সেদিন যখন ভারতের সংসদের এক নারী নেত্রী নারীদেরকেই তাদের অশালীন পোশাকের জন্য দুষলেন, তখন আধুনিক নারীরা কোন কথা বলতে পারল না।
অনেক কথা বললাম আশা করি নারীর প্রকৃত জাগরনে আরো পোষ্ট দিবেন। এখন নারীদের নারীরাই চালিত করতে পারে ভাল দিকে, পুরুষরা নয়। কারন পুরুষ বলে তো নারীদের পিছিয়ে রাখার জন্য এই বাহানা দেয়া যাবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪

আত্মার দায় বলেছেন: আপনার কমেন্টের প্রথম অংশ ঠিকই আছে, সত্যিই আজকাল খুব কম মেয়েই বুদ্ধিবৃত্তির চর্চা করে, বেশিরভাগই বাহ্যিক সৌন্দর্য নিয়ে ব্যাস্ত।
কিন্তু এর চেয়েও সত্যি এই যে পুরুষেরা জীবনসঙ্গিনী, আর নয়তো শয্যাসঙ্গিনী খোঁজার সময় সুন্দর, আকর্ষণীয়া মেয়েটিকেই বেছে নেয়। সঙ্গিনীর সাথে সমারসেট-বোদলেয়ার-রবীন্দ্রনাথ নিয়ে আলোচনায় উৎসাহী পুরুষ খুব কমই আছে। তবে অবশ্যই মেয়েদের উচিত পুরুষের চাহিদা মত নিজেকে না তৈরি করে, নিজের মত জীবনটা গোছানো।

আর নারীর পোশাককে আবার কেন টেনে আনছেন বলুন তো!! একেকজনের কাছে শালীন পোশাক একেকটা। নারী কার মতামত মানবে? কেন মানবে? তার কি নিজস্ব এই স্বাধীনতাটুকু নেই?

মনে রাখবেন, আপনি যখন নিতম্বের কাছে টাইট জিনসটি পরে বাইরে বেরোন, কিংবা আপনার ফিনফিনে টিশার্টের নিচে আপনার সিক্স প্যাক দেখা যায়, যেকোনো মেয়েই তা দেখে উত্তেজিত বোধ করতে পারে। সেক্ষেত্রে আপনার কি দোষ?

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

হাবা বাবা০০০১ হ্যাপী বলেছেন: ছেলা কলায় মাছি ভনভন করে বেশী আর এই জন্য মহান রব ছেলা কলাটাকে ঢেকে দিয়েছেন।

আজকের মোনালিসা, তিশা ছেলা কলা হয়ে বেশ্যাপাড়ায় গিয়ে দাড়িয়েছে, তাদের পরিচিতি বাড়ানোর কৌশল হয়ে দাড়িয়েছে পর্ণগ্রাফী, আর তারাই এখন এ সমাজের নারীদের আয়ডল। তাহলে কেন নারী ধর্ষিত হবেনা?????????

কলা ছিলে রাখবেন আর মাছি আসলেই মাছির দোষ!!!!!!!!!!

যে পুরুষ ধর্ষণ করে সেতো অবশ্যই দোষী কিন্তু তার সংশোধনের জন্য যে বিষয় গুলো দরকার তার কতটুকু এসমাজে আছে?????????/

চটি পড়লে মানুষ হয় আধুনিক!!!!!!!!!!!!

আর আল্লাহর বাণী পড়লে সে হয় জঙ্গী????????????

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

আত্মার দায় বলেছেন: আপনি নিজেকে মাছি প্রমাণ করতে এত ব্যাস্ত কেন বলুন তো? আপনি মাছি নন, মানুষ, আশরাফুল মাখলুকাত। আর মেয়েরাও কলা, তেঁতুল বিবিধ ফল নয়, দয়া করে মেয়েদের কোন ফল-ফুল, জড়-জীব, ক্লীব-অক্লীব পদার্থের সাথে তুলনা করবেন না। মেয়েদেরও স্রস্টা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন।

আপনার মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ, আপত্তিকর। মোনালিসা, তৃষা এদের বেশ্যা বলছেন কোন সাহসে তা আমার জানা নেই। তবে এইরকম ঢালাওভাবে মেয়েদের বেশ্যা, মাগী, কুলটা, নষ্টা বলার প্রতিবাদেই আমার এই লেখাটি লিখেছিলাম, সম্ভব হলে ভাল করে পড়ে, বুঝে তারপর মন্তব্য করবেন।

আর আমার লেখায় আমি কোথায় বলেছি, চটি পরলে মানুষ আধুনিক হয় আর আল্লাহর বাণী পরলে জঙ্গী?

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪

কোবিদ বলেছেন:
নারীকে শুধু সচেতন হলেই চলবেনা
প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ ছাড়াও ধর্মীয় অনুশাসন, শালীনতা
বজায় রাখতে হবে চলনে, বলনে।
পশুর আক্রমন থেকে বাঁচতে হলে
নিজেকে সতর্ক হতে হবে আরো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

আত্মার দায় বলেছেন: নারীকে যে কি করতে হবে, তা আমরা অনেকেই জানি, চলুন পুরুষদের কি করা উচিৎ তা নিয়েও একটু ভাবি। :)

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

নিশাত তাসনিম বলেছেন: হয়ত কৈশোরে, যৌবনে কোন অপরিপক্ব কিশোরী, যুবতী তার মন ভেঙ্গে দিয়েছিল, হয়ত পরিবারে গাঁথা আছে নারী নির্যাতনের ইতিহাস, বাবার হাতে মাকে প্রহৃত হতে দেখেছে, শিক্ষাদীক্ষা, আত্মসম্মানের অভাবে তলিয়ে যেতে দেখেছে আপন বোনদের, হয়ত ছিল চাপা, অব্যাক্ত যৌন কামনা, যা কখনও প্রকাশ করবার সুযোগ মেলেনি, কারো কারো নারীর সাথে পরিচয়ই ঘটেছে পর্ণছবির মাধ্যমে, স্বমেহনের তালে তালে.... কাকেই বা দোষ দেবো?


সুন্দর বলেছেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

আত্মার দায় বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লিখেছেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

আত্মার দায় বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭

সুমন জেবা বলেছেন: পুরুষের যৌন কামনার চাপে পড়ে নারী চিরকাল পিষ্ট হয়ছে। আমরা কবে স্বীকার করতে পারবো, নারীরও কামনা রয়েছে? আর তা অনৈতিকভাবে পূর্ণ করতে যাওয়াটা পুরুষ-নারী উভয়ের জন্য লজ্জাজনক? নারীকে মানুষ মনে করুন, মানুষের কাতারে ফেলে তার বিচার করুন। মেয়েরা কোন আলাদা biological species নয় যে, আমাদের প্রদত্ত মনগড়া শাস্তি তাকে সহ্য করতে হবে, আর তা করতে না পারলে পটাপট মরে যেতে হবে।
সুন্দর লিখেছেন ..

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

আত্মার দায় বলেছেন: ধন্যবাদ।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

সুমন জেবা বলেছেন: Click This Link এই লিংক এ দেখেন নারী'কে ব্যাবহার এর আরেক রুপ ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

আত্মার দায় বলেছেন: পরবর্তী কোন একটা লেখায় বিষয়টা রাখার চেষ্টা করবো। তবে আমার লেখার প্রেক্ষাপট বাংলাদেশ। এখানে ফ্রি সেক্স চিরকালই চলে আসছে, তবে মাছ বাজারের মত প্রকাশ্যে নয়, আড়ালে। যে লোক ফ্রি সেক্সের নাম শুনে তিনবার তওবা পড়ে, তাকেই রাতের আঁধারে চাদর মুড়ি দিয়ে হোটেলে ঢুকতে দেখা যায়।

আর মাঝখান থেকে কলঙ্কিতা হয় তার সঙ্গের নারীটি, লোকটা সেরেফ ধোয়া তুলসি পাতা।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

ঢাকা জার্নাল বলেছেন: মেয়েরা বুদ্ধিবৃত্তির চর্চা করলে সমাধান অনেকটাই সম্ভব।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

আত্মার দায় বলেছেন: হুম...

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

হাবা বাবা০০০১ হ্যাপী বলেছেন: মানুষতো আশরাফুল মাখলুকাত এটাতো কউ অস্বীকার করেনা ভাই আর নারীও তাদের মধ্যে পড়ে কিন্তু মানুষের নৈতিক অধঃপতন ঘটলে সে আর আশরাফুল মা্খলুকাত থাকেনা সে হয়ে যায় নিকৃষ্ট জীব।

মা বাবাকে খুন কারী ঐশীকেতো আর আপনি আশরাফুল মাখলুকাত বলতে পারেননা!!!!!!!!!

টাকা আয় করতে যারা নিজের দেহ বিলিয়ে দেয় তাদেরকে যদি আশরাফুল শাখলুকাত বলেন তাহলে রাস্তার কুকুরও আশরাফুল মাখলুকাত হয়ে যাবে।

আপনার লেখা আমি পড়েছি। আপনি আলোচনা করেছেন ফলাফল আর আমি বলছি কারণের কথা।যার কারণে আপনার লেখার কারণগুলো ঘটে থাকে।

বেশ্যাপাড়াকে কি অন্য কোন নামে চেনেন নাকি??????????/
যারা নিজের দেহকে পণ্য হিসেবে ব্যাবহার করে তাদেরকে বেশ্যা ছাড়া অন্য কোন নাম অভিধানে আছে নাকি????????

হ্যা আপনার ভাষায় এটা একটা আর্ট বা শিল্প হতে পারে!!!! কউ নগ্ন হয়ে ক্যামেরার সামনে পোচ দিল সেটাও একটা আর্ট যাই নাম দেন ওটা ঐ নামে ভাল ভাবে প্রকাশ পায়।

অশ্লীলতা যাতে কম হয় সেই জন্য উদাহরণ নিয়ে আসা সেটাও দেখি আপনার সহ্য হয় না!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

আত্মার দায় বলেছেন: আপনি উদাহরণ দিতেই জানেন না, পোস্টে প্রাসঙ্গিক উত্তর দেয়ার চেষ্টা করবেন। মাদকাসক্ত সন্তান বাবা-মাকে খুন করেছে, এ ঘটনা বাংলাদেশে নতুন নয়, তবে সব বাদ দিয়ে আপনি ঐশীকেই কেন টানলেন? ঐশী মেয়ে বলে?

আপনি কারণ নিয়ে আলোচনা করতে চান? কারণ কোনটা? বেশ্যাপাড়ার উপস্থিতি? বেশ্যাদের উপস্থিতি? কোনোটাই না। বেশ্যা আর বেশ্যাদের খদ্দের না থাকলে এই ব্যবসাই উঠে যেত। আমি দেহব্যবসাকে সমর্থন দিচ্ছি না, কিন্তু দেহব্যবসার পিছনে যতটুকু ভূমিকা মেয়েদের আছে, তার চেয়ে অনেক বেশি ভূমিকা আছে তাদের, যারা এই ব্যবসাকে টিকিয়ে রেখেছে। শুধু মেয়েদের একতরফা গালাগালি করছেন কেন? পুরুষগুলোকেও গালি দিন!!

ক্যামেরার সামনে নগ্ন হয়ে পোজ দিলে সেটা কারো কারো কাছে আর্ট বা শিল্প...কিন্তু আমাদের কাছে তা অশ্লীলতা, তো চলুন যারা ক্যামেরার সামনে ও পেছনে থাকে, আর যারা এই ফুটেজগুলো দেখে মজা নেয়, তাদের সবাইকে ঘৃণা করি। শুধু মেয়েদেরকে কেন?

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

সুমন জেবা বলেছেন: যে লোক ফ্রি সেক্সের নাম শুনে তিনবার তওবা পড়ে, তাকেই রাতের আঁধারে চাদর মুড়ি দিয়ে হোটেলে ঢুকতে দেখা যায়।

আর মাঝখান থেকে কলঙ্কিতা হয় তার সঙ্গের নারীটি, লোকটা সেরেফ ধোয়া তুলসি পাতা।
...দারুন বলেছেন ভাই !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

আত্মার দায় বলেছেন: ধন্যবাদ।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২০

একজন ঘূণপোকা বলেছেন: ২ নম্বর মন্তব্যে প্লাস


১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২০

একজন ঘূণপোকা বলেছেন: আপ্নার লেখাটাও অনেক ভালো। ভাবনার খোরাক জোগায়

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

আত্মার দায় বলেছেন: তাইলে ভাবেন!

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

মাঘের নীল আকাশ বলেছেন: সহমত পোস্টে ++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

আত্মার দায় বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৩

আমি তুমি আমরা বলেছেন: ২ নং কমেন্টের সাথে মোটামুটি সহমত।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৫

গ্রীনলাভার বলেছেন: আপনি বোরখা পড়েন?

গতকাল তসলিমা নাসরিনের "শোধ" বইটা পড়লাম। আমার মনে হল তিনি মেয়েদেরকে দ্বিচারিনী হতে বলেছেন। প্রতিবাদী নয়। আপনি বইটা পড়ে বলবেন আমি ভুল ভাবছি কিনা? যদিও বইগুলো সবাই পড়ি কিন্তু ভাব করি আমদের এগুলো ছাইপাশ পড়ার সময় নেই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২২

আত্মার দায় বলেছেন: এর সাথে আমার বোরকা পরার সম্পর্ক কি দয়া করে বলবেন?!!

তসলিমা নাসরিনের "শোধ" আমি পড়িনি। তবে তিনি মেয়েদেরকে তার আরও অনেক লেখায় দ্বিচারিনী হতে বলেছেন।

কিন্তু আমার, আপনার বা তসলিমার বলার ওপর নির্ভর করে না, একটি মেয়ে কি করবে। প্রাপ্তবয়স্ক নারী সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারে। আমরা কেবল তাকে জানাতে পারি, কোনটা ভাল, কোনটা খারাপ, ধর্ম কি বলে, সমাজ কোন কাজটা কোন চোখে দেখে।

তারপর যদি সে দ্বিচারিণী হওয়ার সিদ্ধান্ত নেয়, সেটা সম্পূর্ণ তার ব্যাক্তিগত ব্যপার। দায়ভারও তার নিজের।

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০

গ্রীনলাভার বলেছেন: ইউরোপ তাদের মেয়েদের উলঙ্গ করে রাস্তায় নামিয়েছে। এতে করে তাদের মুক্ত চিন্তা করার ক্ষমতা বেড়েছে। ছেলেদের বিয়ে করার প্রয়োজন ফুরিয়েছে। দায়-ভাড় এড়িয়ে যাবারও সাহস যথেষ্ট আছে এদের।

মেয়েরাও দায় ভাড় চাপিয়ে না দেয়ার মতো মানসিক শক্তি অর্জন করেছে। নিজেরাই নিজেদেরকে দায় মুক্ত করতে শিখেছে। এরা কাউকে কখনোই জোড় করেনা। জোড় করে ভালবাসি কথাটা বলতে পারেনা। মুখে কুলুপ এঁটে সিন দেখে। জোট বাঁধে জীবনের শেষ সময়ে গিয়ে - যখন যৌবন ভাটার মুখে। বিদেশী মুভি দেখে এদের সম্পর্কে ধারনা নেয়া চরম ভুল হবে। মুভীগুলোতে এরা চোখে পানি ঝরানো ভালবাসা দেখায় এদের কল্পনা থেকে। এরা চায় এরকম। কিন্তু বাস্তবতা অন্যরকম।

ইউরোপের সমস্ত দেশের নারী-স্বাধীনতার ফলাফল-চিত্রটা একই। আপনিও কি এরকম স্বাধীনতার কথা বলছেন?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

আত্মার দায় বলেছেন: ইউরোপের কোন দেশই তাদের নারীদের স্বাধীনতা দিতে পারেনি। ( হুমায়ুন আজাদের "নারী" দ্রষ্টব্য ) সুতরাং, পশ্চিমাদের কাছ থেকে নারীস্বাধীনতা শেখার প্রশ্নই আসে না।

আর ছেলেদের বিয়ে করার প্রয়োজন ফুরিয়ে গেছে কে বলল? বিয়ের উদ্দেশ্য কি শুধুই বিনেপয়সায়, বিনা ঝঞ্ঝাটে শারীরিক চাহিদা চরিতার্থ করা?!!

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩

অপ্রচলিত বলেছেন: দারুণ লিখেছেন।
পোস্টে পূর্ণ সহমত।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

আত্মার দায় বলেছেন: ধন্যবাদ।

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

গ্রীনলাভার বলেছেন: ক্ষমা করবেন। বিয়ে করার প্রয়োজন ফুরিয়েছে বলতে আসলে আমি বহুগামীতার কথা বলতে চেয়েছি।

ধরুন, রাস্তায় প্রতি রাতে ডাকাতি হয়। এরজন্য কি রাতে রাস্তাটি এড়িয়ে চলবেন নাকি সাথে ৫ জন গানম্যান নিয়ে ঘুরবেন?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭

আত্মার দায় বলেছেন: যেটা আমার জন্য সহজ আর সুখকর মনে হয়, সেটাই করবো। আর অন্যে কি করছে তা নিয়ে মাথা ঘামাব না।

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৬

বশর সিদ্দিকী বলেছেন: কিসু বিষয়ের সাথে এক মত না। সয্যা সঙ্গি বেছে নেয়ার স্বাধিনতা মানে হচ্ছে এধরনের কার্যকলাপ আরো আসবে সামনের দিকে। সমাধান?? আপনার লেখার মধ্যেই লুকিয়ে আছে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

আত্মার দায় বলেছেন: এরকম সামনে আরো আসবে কিনা তা তো আমি বলতে পারছি না!! তবে আসলে সেক্ষেত্রে কি করা উচিৎ সেটাই বলতে চেয়েছি।

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৫

বিল্লা বাবা বলেছেন: "বেশির ভাগ প্রেমের সম্পর্কেই শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মেয়েটির সম্মতি থাকে না। কখনো প্রেমিকের চাপে পড়ে, কখনো বিভিন্ন ব্ল্যাকমেইলের স্বীকার হয়ে মেয়েটি শারীরিক সম্পর্ক করতে রাজি হয়।"


=p~ =p~ =p~ =p~ হাসতে হাসতে পেট ফাইটা যাওয়ার অবস্তা। জোকটা খুব ভালো হইসে। =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪

আত্মার দায় বলেছেন: হ্যাঁ ভাই, আপনার মত সেক্সি ছেলে..... যাদের কাছে মেয়েরা Axe বডি স্প্রের এর অ্যাড মত ঝাঁকে ঝাঁকে ছুটে আসে, তাদের কাছে জোকস মনে হওয়াই স্বাভাবিক।

তবে খুব সাবধানে ভাইজান, পেটটা আসলেই ফেটে গেলে এই মেয়েদের ঝাঁপিয়ে পড়া বন্ধ হয়ে যেতে পারে। :O

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.