নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডা.সাহিদুল ফেরদৌস

কবি এবং লেখক ডাঃ সাহিদুল ফেরদৌস https://www.facebook.com/Dr.MD.Shahidul.Ferdous.Islam

ডা.সাহিদুল ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

"মায়া" একটি রহস্যময় প্রেমের ক্ষুদ্র গল্প

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১

"মায়া" একটি রহস্যময় প্রেমের ক্ষুদ্র গল্প





হটাৎ একদিন রাত এগারটায় ল্যান্ডফোনটা বেজে উঠলো,

হ্যালো কে বলছেন ?

ওপার থেকে অসম্ভব মিষ্টি একটা কণ্ঠ ভেসে এলো যেন স্বর্গের অপ্সরা কথা বলছে ।

খুব হতচকিয়ে গেলাম আবার পুলকিত ও হলাম ভয়ানক ভাবে ।

বিনা মেঘে বজ্রপাতের মতো এমন অচেনা কল কার না ভাল লাগে ।

খুব স্পষ্ট করে আমাকে এ চাইলো যেন কত কালের চেনা জানা ।

তার পরিচয় জিজ্ঞেস করলাম,বিস্তারিত কিছু বললো না ।



আশ্চর্য হবার শুরু সেদিন থেকেই ।

প্রত্যেক রাতে ঠিক এগারটায় কলটা আসতো ।

মন্ত্রমুগ্ধের মতো নেশাগ্রস্তের মতো কথা বলতাম ভোর রাত পর্যন্ত ।

হয়তো একেই বলে প্রেম, মরুময় ব্যাচেলর জীবনের প্রথম প্রেম ।

দিন দিন অবস্থা আরো ভয়াবহ হলো, বিকেল থেকে ওর কলের জন্য অপেক্ষা করতাম ।

ওর কল না আসা পর্যন্ত হাসপাশ করতে থাকতাম, এভাবে চলল পুরো এক মাস ।

মানুষ তো চেহারা দেখে প্রেমে পড়ে ,আর আমি পরলাম...



কখনো ওর ফোন নাম্বার জানতে চাইনি, ঠিকানা তো অনেক পরের ব্যাপার ।

দিন যেন যাচ্ছে ঝড়ের গতিতে, একি চরম এক মনমুগ্ধতা !

ঘোরের মধ্যে কাটছে দিন রাত, সারাদিন শুধু ওর ই চিন্তা ।

কতদিন যে ওর সাথে দেখা করতে চেয়েছি, ও এড়িয়ে গেছে, বলেছে পরে, সময় হলে ।

আমি ও অপেক্ষা করছি,শুধু এক সুন্দর ভবিষ্যতের আশা ।

আর মনে মনে বুনে চলেছি স্বপ্নের এক কারুকাজ ।

এভাবে সপ্নের ঘোরে আরো তিন মাস পেরিয়ে গেলো চোখের পলকে ।

কল্পনা করতাম কত শত কিছু, হয়তো ও ওর কণ্ঠর মতোই সুন্দর ।

............

দিনটা স্পষ্ট ভাবে মনে আছে, ১৩ এ আগস্ট ।

সেদিন রাতে কোন ফোন কল এলো না ।

সারা রাত ছটফট করলাম ঘুম এলো না ।

এভাবে ছটফট করতে করতে সকালে কখন যে ঘুমিয়ে গেলাম মনে ই নেই ।

নাওয়া খাওয়া ভুলে গেছি চোখ সারাদিন পরে থাকে ফোনের দিকে ।

সেদিন ও কোন ফোন এলো না ।

পাগলের মতো হয়ে গেলাম যেনো ।

...........



আজ ৮ দিন হয়ে গেছে একবারো ও ফোন করেনি ।

আমার মাথা ঠিক মতো কাজ করছে না ।

চোখের নীচে কালি পড়ে গেছে, মাথার চুল উস্‌কো কুসকো হয়ে গেছে ।

গোসল নাওয়া খাওয়া নাই

কিছুই মনে নাই, কখন যে কি করি কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলাম ।

অনেক চেষ্টা করলাম,ওর কোন হদিস ই বের করতে পারলাম না ।

.........



আজ ১৩ দিন হয়ে গেছে একবারো ও ফোন করেনি ।

আমি শয্যাগত, স্যালাইন দেয়া হয়েছে, সারাদিন শুধু বিড়বিড় করি আর ওর নাম বলি ।

দুই জগতের সন্ধিক্ষণে এখন আমি ।

কিন্তু ফোন আর এলো না

কবে ফোন আসবে বলতে পারেন ?









২২/৬/২০১৩

সাহিদুল ফেরদৌস

Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

খেয়া ঘাট বলেছেন: কলার আইডি ছিলোনা :) :) :)
হয়তোবা কোনো দূর্ঘটনা হয়েছে মেয়েটির।

২| ২২ শে জুন, ২০১৩ রাত ৯:০৮

ডা.সাহিদুল ফেরদৌস বলেছেন: ভালো বলেছেন,অনেক কিছু হতে পারে,গল্পের একটা টুইষ্ট আর কি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.