নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডা.সাহিদুল ফেরদৌস

কবি এবং লেখক ডাঃ সাহিদুল ফেরদৌস https://www.facebook.com/Dr.MD.Shahidul.Ferdous.Islam

ডা.সাহিদুল ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

নিষ্ঠুর রসিকতা (একটা রহস্যময় প্রেমের ছোটগল্প)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১১

গত বছরের ঘটনা,বাদলের ইউনিভার্সিটির প্রথম দিনের ক্লাস ছিল সেদিন,প্রথম দিনেই চোখাচোখি হলো সহপাঠিনী তন্বীর হরিণের মতো সুন্দর সুন্দর চোখ দুটোর সাথে,আর যায় কোথায়,মহামান্য কিউপিড মনে হয় রেডি হয়ে ছিলেন,একদম লাভ অ্যাট ফার্স্ট সাইট যাকে বলে, ক্লাস শেষ হলো কিন্তু শেষ হল না বাদলের প্রানের উচ্ছ্বাস, এক মনোরম আবেশে কাটলো সারাদিন, এই উনিশ বসরের জীবনে অনেক রূপবতী নারী দেখেছে জীবনে, কিন্তু তন্বী !!! অতুলনীয়া, আসলে বর্ণনা করাটা অবর্ণনীয়, এক কথায় বলতে গেলে অনেকটা ক্যাটরিনা টাইপ চেহারা...পুরাই মাথা নষ্ট ব্যাপার,অনেক কষ্টে এক বন্ধুর মাধ্যমে ক্যাটরিনা থুক্কু তন্বীর মোবাইল নাম্বারটা পেয়ে তার মনে হচ্ছিল যেন হাতে চাঁদ পেয়ে গেসে, সারা রাত চিন্তা করলো কিভাবে শুরু করা যাই এই প্রেমের জাল, সুন্দর সুন্দর চিন্তার আবেশে ঘুমিয়ে পড়লো মহানন্দে।

প্রথমে একটা মিস কল দিলো তন্বীর নাম্বারে,কল দেবার সাহস ই পেল না, বিভিন্ন আকাশ কুসুম চিন্তা করে পার করলো সেই দিন ।

পরের দিন একটা ছোট এসএমএস পাঠালো তন্বীর নাম্বারে, "তোমার সাথে পরিচয় হয়নি, আমি তোমার ক্লাসমেট,অনুমতি দিলে একটু কথা বলতে চাই ব্লা ব্লা ব্লা...' তারপর সারাদিন আতঙ্কের মধ্যে কাঁটালো...কি জানি কি হয়



এরপর কেটে গেল কষ্টের ছয়দিন,কোন রিপ্লাই এলো না, অনেকটা আশাহতের মতো ক্লাসে আড়চোখে তাকাতো তন্বীর দিকে...মনে মনে হাজারটা প্রশ্ন... তন্বী কি চিনতে পেরেছে আমাকে ? ও কি আমাকে প্রত্যাখ্যান করলো ? ইত্যাদি ইত্যাদি...



আরও কেটে গেলো দুই দিন... হটাৎ এলো সেই মাহেন্দ্রক্ষণ... আর্কিমিডিস ঠিক এরকম একটা সময়ে ইউরেকা বলে চিৎকার করে উঠেছিলেন মনে হয়... তন্বী এসএমএস এর রিপ্লাই পাঠিয়েছে, "তোমার নাম তো বাদল ? তাই না ? আসলে তোমার এত সুন্দর মনোমুগ্ধকর ম্যাসেজটা পড়ে একেবারে অভিভূত হয়ে গেলাম !!! এত সুন্দর ভাষা কোথায় পাও বল তো ? কবিতা তবিতা লেখ নাকি ?

আসলে তোমাকে বলার তো অনেক কথা ছিল কিন্তু এই ছোট ম্যাসেজে এত কথা লিখি কিভাবে বলতো ? যদি আগামী পহেলা এপ্রিল বুধবারে তোমার কোন কাজ না থাকে তাহলে বিকাল ৪.২০ এ এলিফ্যান্ট রোড এর কফি হাউজে এসো...অনেক কথা হবে...ব্লা ব্লা ব্লা...'



একেবারে যেন মেঘ না চাইতেই বৃষ্টি !!! উ লা লা !!! আনন্দের আতিশয্য বাদল বাক্‌শক্তি হারিয়ে ফেলল... কবে যে আসবে সেই দেখা করার দিন!!!... হৃদয় আপ্লুত করার দিন !!! প্রত্যেকটা দিন বাদলের কাটলো এক এক বৎসরের মতো,



এবং অতঃপর এলো সেই মহাকাঙ্খিত দিন পহেলা এপ্রিল... দুরু দুরু বক্ষে বাদল এলিফ্যান্ট রোডের দিকে রওনা দিল, ঠিক ৪ টা ২০ মিনিটে পৌছে গেল কফি হাউসের দোতালায় ... কিন্তু এ কি ? তন্বীর পাশে কে বসে আছে ? ওর কাছে কি যাওয়া ঠিক হবে ? না একটু সাহস করে যেয়ে দেখি...

অ তুমি বাদল... অনেক ভালো লাগলো তোমার সাথে পরিচিত হয়ে...আরে দাঁড়িয়ে আছো কেন ? বসো... এহেম পরিচয় করে দেই...আমার হাসব্যান্ড ক্যাপ্টেন শামিম... ও র্যাব এ জব করসে... ইভ টিজিং প্রতিরোধ সেল এর প্রধান... কি খাবে ? কফি খাও ?



না,এই মাত্র দুই কাপ খেয়ে আসলাম কি না... আমার একটা খুব জরুরী কাজ আছে, আমি যাই, পরে দেখা হবে...... বাদল বেরিয়ে গেলো রেস্তরাঁ থেকে...আর ভিতরে শুন'তে পেল ভয়াবহ একটা নারকীয় হাসি !!!



সাহিদুল ফেরদৌস, ১৭/৫/২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.