| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুখাই রাজ
প্রথম কাব্যগ্রন্থ ''রুদ্র কণ্ঠ'' অমর একুশে বই মেলা ২০১৪। ''ঘাসফুল'' নামক নবীন এবং ক্ষুদ্র একটা সাহিত্য সাময়িকীর সম্পাদক । একই সাথে ''ঘাসফুল'' একটি স্বেচ্ছাসেবী সাহায্যকারী সংগঠন হিসেবে পথশিশুদের নিয়ে কাজ করে থাকে । ''কাব্যচাষ'' নামক ক্ষুদ্র একটা আবৃতিচর্চা চর্চা কেন্দ্র পরিচালনা করে থাকি ।
অন্ধগলির মহামায়া কাড়ে প্রতিবারে অন্তরাত্মাটাকে ,
হীনমন্যতা আশার হিতৈশী করে যাকে ।
দিব্যপ্রহর গ্রহণ লাগার অকালে ,
কুষ্মান্ডু হয়ে জন্মলাভ করে ।
আরেক রণবীর বীণ বাজনায় মুকুট হস্তান্তর করে ।
ডিক্রি জারি করেও যেখানে , নিয়মতান্ত্রিকতাও নাকানি চুবানি খায়
সেই মর্মাহত কর্মযজ্ঞে নর ভক্ষণ করে অস্পরাকে ।
ক্রন্দনরত অশ্রুজলের আঁখিপটে
যা ঘটে , তাই বটে !
নব্য মানবতার স্পর্শ খোঁজে ।
হিল্লোল ও দিগন্তের পানে হাত বাড়িয়ে
অব্যক্ত , অথর্ব্য দীর্ঘশ্বাস আর আহুতি ছড়িয়েছে
আকাশ – বাতাস – স্বর্গ – মর্ত্যে ।
বিপ্রতীপ উচ্ছন্নতায় কালের বিবর্তন পলে পলে ,
এ নব্য সভ্যতার মানবতা চলে ছলে বলে কৌশলে ।।
১৭/১১ , গভীর রাত , ট্রেন ( উদয়ন )
সামহোয়্যার ইন ব্লগে আমি নতুন , আশাকরি আপনাদের সবার সাহায্য , সমর্থন ও ভালোবাসা পাবো । আমার ব্লগ বাড়িতে যারা ঘুরতে আসবেন তাদের সবাইকে ঘাসফুলের শুভেচ্ছা রইল ।
২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩০
সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।
হ্যাপি ব্লগিং....
৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৯
দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ অপূর্ণ ভাই ।
৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪০
দুখাই রাজ বলেছেন: সুমন কর@ ভাই , আপনাকেও অনেক ধন্যবাদ ।
৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৫
হরিণা-১৯৭১ বলেছেন:
৪৮ মিনিট ব্লগিং করে ৫ টি মন্তব্য পেয়েছেন; এটা মনে হয়, সর্বকালের রেকর্ড।
৬|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
দুখাই রাজ বলেছেন: সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা । তবে মন্তব্যগুলোর অর্ধেক কিন্তু আমারই ।
ধন্যবাদ জানবেন @হরিণা - ১৯৭১
৭|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৩
হরিণা-১৯৭১ বলেছেন:
অসুবিধা নেই, অনেক মৃত ব্লগার আছেন, লিখে হারিয়ে যান; আপনি ইন্টারএকটিভ, সেটাই ভালো।
৮|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৩
দুখাই রাজ বলেছেন: আবারও ধন্যবাদ জানাই । দোয়া করবেন যেন না হারিয়ে যাই ।
৯|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭
বান০০৭ বলেছেন: ব্লগে স্বাগতম
১০|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
দুখাই রাজ বলেছেন: অনেক সুন্দর শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে @বান০০৭
১১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৬
মামুন ইসলাম বলেছেন: ব্লগে স্বাগতম ।
প্রথম লেখা পড়ে বুঝতে পেরেছি লেখার হাত ভালো
তাই আমাদের জন্য তারা তারি আর কিছু ভালো লেখা চাই।
শুভ ব্লগিং
১২|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৭
দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ ভাই @মামুন ইসলাম ৃন ।
আপনাদের সমর্থন পেলে আরও লিখব নিশ্চয়ই ।
১৩|
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
রুদ্র জাহেদ বলেছেন: দারুন কবিতা
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২১
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা +
ব্লগে স্বাগতম