নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর দেবে গুরুজন , বর দেবে বন্ধুরা ; তোমায় নিয়ে হারিয়ে যাবো গয়া-কাশী-মথুরা ।

দুখাই রাজ

প্রথম কাব্যগ্রন্থ ''রুদ্র কণ্ঠ'' অমর একুশে বই মেলা ২০১৪। ''ঘাসফুল'' নামক নবীন এবং ক্ষুদ্র একটা সাহিত্য সাময়িকীর সম্পাদক । একই সাথে ''ঘাসফুল'' একটি স্বেচ্ছাসেবী সাহায্যকারী সংগঠন হিসেবে পথশিশুদের নিয়ে কাজ করে থাকে । ''কাব্যচাষ'' নামক ক্ষুদ্র একটা আবৃতিচর্চা চর্চা কেন্দ্র পরিচালনা করে থাকি ।

দুখাই রাজ › বিস্তারিত পোস্টঃ

গর্বিত হতে চলেছে জাতি

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৩

লুণ্ঠিত হোক মানবতা ,

বিলুপ্ত হোক মনুষ্যত্ব ।

এভাবেই চলুক

চলতে থাকুক ।

কতো আর বিবেককে দায় দেয়া যায় ?

ওই যে বিবেকের লাশ পরে আছে

গহীণ অরণ্যে আর নালা নর্দমায় ।

বিলীন হয়েছে প্রাগ–ঐতিহাসিক যুগের মত ।



হজার বছর পর ফসিল মিলবে মানবতা , মনুষ্যত্ব আর বিবেকের ।

সাড়া জাগবে

আলোড়ন হবে

সমস্ত পৃথিবীজুড়ে ।

বাঙালী জাতিরও নাকি বিবেক , মানবতা , মনুষ্যত্ব ছিল !!



সপ্তমাশ্চর্যে ঠাঁই পাবে এ জাতির বাঙালী নামক ফসিল ।

আমরা এ গর্বে গর্বিত হতে চলেছি !!



চলো একসাথে গর্বিত হই !!





৪/১২ ; বিকেল

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০০

হরিণা-১৯৭১ বলেছেন:



জাতি ুল্টোপথে চলছে ৪৪ বছর; তার আগেও ভালো ছিল না।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০১

হরিণা-১৯৭১ বলেছেন:


জাতি উল্টো পথে চলছে ৪৪ বছর; তার আগেও ভালো ছিল না।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৪

দুখাই রাজ বলেছেন: তাই বলে আর কতো !
পরিবর্তন কি আসবে না ?

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২১

দুখাই রাজ বলেছেন: ওহ ! আর একটা কথা ! ৪৪ বছর কেন ? যদি হয় ৩৯ বছর হবে আর না হলে এই জাতির জন্মলগ্ন থেকে হবে ( এখানে ৭১' এ স্বাধীনতাপ্রাপ্ত বর্তমান বাঙালী জাতির কথা না , হাজার বছর ধরে ক্রমবর্ধমান ও রুপান্তরিত বাংলায় কথা বলা বাঙালীদের কথা হবে )
ভালো থাকুন ।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩০

আসিফ করিম শিমুল বলেছেন: "বাঙালী জাতিরও নাকি বিবেক , মানবতা , মনুষ্যত্ব ছিল !!" সত্যি নাকি?

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪৮

দুখাই রাজ বলেছেন: শুনেছিলাম গুরুজনদের মুখে , ছিল নাকি !

শুভ সকাল ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.