নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর দেবে গুরুজন , বর দেবে বন্ধুরা ; তোমায় নিয়ে হারিয়ে যাবো গয়া-কাশী-মথুরা ।

দুখাই রাজ

প্রথম কাব্যগ্রন্থ ''রুদ্র কণ্ঠ'' অমর একুশে বই মেলা ২০১৪। ''ঘাসফুল'' নামক নবীন এবং ক্ষুদ্র একটা সাহিত্য সাময়িকীর সম্পাদক । একই সাথে ''ঘাসফুল'' একটি স্বেচ্ছাসেবী সাহায্যকারী সংগঠন হিসেবে পথশিশুদের নিয়ে কাজ করে থাকে । ''কাব্যচাষ'' নামক ক্ষুদ্র একটা আবৃতিচর্চা চর্চা কেন্দ্র পরিচালনা করে থাকি ।

দুখাই রাজ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি বাসর ও জমির নিলাম

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৩



(১) বৃষ্টি বাসর



প্রকাশ্য দিবালোকে লোকচক্ষুর সামনে বাসর করেছি । যখন বৃষ্টি এসে আমার উঠোনে ডাক দিল তখন কি আর ঘরে মনে মানে ? দৌড়ে জাপটে ধরলাম সমস্ত দেহ দিয়ে । দৌড়ে দৌড়ে এলাকার সবার সামনে চুমু খেয়েছি বৃষ্টি রসের প্রতিটি ফোঁটায় । সে তার নৃত্যের তালে আমাকেও নাচালো । বাসরে আরও মধু ঢেলে দিল চায়ের কাপে বৃষ্টির ফোঁটাগুলো । একটি করে ফোঁটা পরে কয়েকবিন্দু চা উৎরে উঠে হাতের কব্জিতে পড়ে যে শিহরণ জাগিয়ে দিল , তা তো আমার লক্ষ্মী বৃষ্টির ভালোবাসার পরশ । সেও আমাকে উপভোগ করছে তার দিব্যবাসরে । বাসর শেষের স্নান করিয়ে দিয়ে গেলো ।





(২)জমির নিলাম





নিশ্চিহ্ন জমির পরে আবার ফিরে ,

পাবে কি দাঁড়াবার অংশটুকু ?

ভোগ দখল করে চলেছে অন্যে ,

যা ছিল তাও গেছে তোমার ভাগের যতটুকু ।



আমার জমি বেদখল হয়েছে যেমনি ,

তেমনি তোমারটাও অন্যে করে চাষ ।

ফলন ভালোই , ফসলগুলো বেড়ে উঠেছে দেখনি ?

বল কোথায় দাঁড়াবে ? বাড়িওনা নাভীঃশ্বাস ।



দীর্ঘশ্বাস আর দহন তোমায় উপহার দিলাম ,

তুমি নিজেই যে করেছিলে , এই জমির নিলাম ।







০৬/০৬ ; রাত

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: আমার জমি বেদখল হয়েছে যেমনি ,
তেমনি তোমারটাও অন্যে করে চাষ ।
ফলন ভালোই , ফসলগুলো বেড়ে উঠেছে দেখনি ?
বল কোথায় দাঁড়াবে ? +

ভালো থাকবেন :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৩

দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ । শুভ সকাল ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ বেশ লাগল আপনার লেখা দুটোই। তবে বৃষ্টিকে নিয়ে এমন বাসর --সত্যি মুগ্ধ না হয়ে পারলামনা।
ভাল থাকবেন। আরও সুন্দর সুন্দর লেখা পড়তে পারব সে প্রত্যাশায়।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৫

দুখাই রাজ বলেছেন: অনেক ধন্যবাদ । শুভ সকাল ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

কলমের কালি শেষ বলেছেন: পদ্যের সাথে সামান্য গদ্যের মিশ্রন চমৎকার লাগলো । এই যেন ভরা চায়ের কাপে কয়েক ফোঁটা বৃষ্টি !!! :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৫

দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ রইল । শুভ সকাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.