| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুখাই রাজ
প্রথম কাব্যগ্রন্থ ''রুদ্র কণ্ঠ'' অমর একুশে বই মেলা ২০১৪। ''ঘাসফুল'' নামক নবীন এবং ক্ষুদ্র একটা সাহিত্য সাময়িকীর সম্পাদক । একই সাথে ''ঘাসফুল'' একটি স্বেচ্ছাসেবী সাহায্যকারী সংগঠন হিসেবে পথশিশুদের নিয়ে কাজ করে থাকে । ''কাব্যচাষ'' নামক ক্ষুদ্র একটা আবৃতিচর্চা চর্চা কেন্দ্র পরিচালনা করে থাকি ।
রাত প্রহরের শেষ বেলায় ক্লান্তির ঘুম দুচোখে
নেতিয়ে পরা দেহটিতে একবিন্দু ঘুমের প্রয়োজন ।
ঘর কোকিলার বাহুডোরেই আবদ্ধ ঘুম ,
নেহাতই পরিশ্রান্তির অবসান ভোরের আলোয় ,
চতুর্মুখী নিরানন্দের মাঝেও আছে মায়ার টান ।
ঘুরে ফিরে বৃত্তের ভেতরেই ছুটোছুটি দিগ্বিদিক ।
পুনঃরায় ঘরে ফেরা পাখির মতো নীড়ের সন্ধানে ,
ঘর কোকিলার মুখখানি হার মানায় সব ।
কোমল স্পর্শে অবসাদগুলো ধূলিস্বাৎ হয় নিমিষেই ,
মত্ত নিশি আলাপনে একাংশে নিশি ক্রিয়া ।
রাত প্রহরের শেষ বেলায় ক্লান্তির ঘুম দুচোখে
নেতিয়ে পরা দেহটিতে একবিন্দু ঘুমের প্রয়োজন ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০৬
দুখাই রাজ বলেছেন: অনেক ধন্যবাদ । শুভ সকাল ।
২|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০০
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
ভালো থাকবেন সবসময়
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০৬
দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ । শুভ সকাল ।
৩|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৯
কলমের কালি শেষ বলেছেন: অনেক সুন্দর লেখনী । পড়ে ভাল লাগলো ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০৭
দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ ভাই । শুভ সকাল ।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
নাসরিন চৌধুরী বলেছেন: রাত প্রহরের শেষ বেলায় ক্লান্তির ঘুম দুচোখে
নেতিয়ে পরা দেহটিতে একবিন্দু ঘুমের প্রয়োজন ।
যথার্থ বলেছেন। পুরো লেখাটিতেই ভাল লাগা ।