| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুখাই রাজ
প্রথম কাব্যগ্রন্থ ''রুদ্র কণ্ঠ'' অমর একুশে বই মেলা ২০১৪। ''ঘাসফুল'' নামক নবীন এবং ক্ষুদ্র একটা সাহিত্য সাময়িকীর সম্পাদক । একই সাথে ''ঘাসফুল'' একটি স্বেচ্ছাসেবী সাহায্যকারী সংগঠন হিসেবে পথশিশুদের নিয়ে কাজ করে থাকে । ''কাব্যচাষ'' নামক ক্ষুদ্র একটা আবৃতিচর্চা চর্চা কেন্দ্র পরিচালনা করে থাকি ।
পুরুষ তুই , তোর বাহাদুরি এটুকুই ?
দুনিয়াদারি পেটাস ঢোল
দামী তোর মানব খোল
অস্পরা হেঁটে যায় , না'বলে একটু মাথাটা নুই !
বাহাদুরি তোর এটুকুই ?
নয়নগ্রাসে গিলে খাস , মা-বোনের বদনখানি
সেই মায়েরই আহাজারি , সেই বোনেরই আহাজারি
তোর ঘরের ওই রমণী যে অন্য নরের চোখের বিলাস
ভাবনায় তোর আসে নারে , তুই যে ওই পথেরই ত্রাস ।
গ্রাস করেছিস গায়ের জোরে
নারী তবু অবলা নারে
স্বাধীন দেশে ওরা চলবে
পথ রুখেই কি - পুরুষ তুই ?
হায় ! বাহাদুরী তোর এটুকুই ?
অপ্সরারা চলবেই পথে ,
তোর দেহ কেন টগবগায় ?
নিজেকে না পুরুষ বলিস ?
তোর দেহে তোর আয়ত্ব নাই ?
যে নারীকে মান দিলিনা , তার পেটেই তোর জন্মরে
আত্মার মান রাখিসনি , কেমনে বলি পুরুষ তোরে ?
তোর খোলসের কি দাম আছে ?
ঘরে তোর অপ্সরা নাই
মন চাইছে গোটা সমাজ তোকে
কেটে কেটে কুত্তা দিয়ে খাওয়াই ।
বাহাদুরী তোর কই গেল ?
যে সমাজে তোর ঠাঁই নাই ।
ঝাটা মারি , জুতা মারি
তোর কলঙ্কের পুরুষত্বের বাহাদুরী
আজ তোকে জেঁকে ধরেছে মা বোনেদের আহাজারি ।
সৃষ্টি সেরা নর তুই , নেশার ঘোরে আছিস কেন ?
কামতো তোর গুপ্ত জিনিস , যেথায় সেথায় জাগে কেন ?
না পারিলে রুখতে কাম , তোর ওই মাংসপিণ্ড কেটে ফেল ।
পুরুষ জাতির কলঙ্ক তুই , নাম দিয়েছি ধর্ষক
তোর বিনাশে ধরণী 'পরে অপ্সরারা সুখে থাক ।
১৮/০৭ ; রাতগভীর
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৪
দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ । শুভ রাত্রি ।
২|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩১
ইমতিয়াজ ১৩ বলেছেন: আল-শাহ্রিয়ার বলেছেন: পুরুষ নয় কাপুরুষ
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৪
দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ । শুভ রাত্রি ।
৩|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭
নাসরিন চৌধুরী বলেছেন: কি বলব সবইত আপনি বলে দিলেন। বোধোদয় হোক এসব মানুষের
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৫
দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ । শুভ রাত্রি ।
৪|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ভালো লাগলো । শুভেচ্ছা ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৫
দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ । শুভ রাত্রি ।
৫|
২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৬
কাফী হাসান বলেছেন: অসাধারণ !!!
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৭
দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪১
আল-শাহ্রিয়ার বলেছেন: পুরুষ নয় কাপুরুষ