নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর দেবে গুরুজন , বর দেবে বন্ধুরা ; তোমায় নিয়ে হারিয়ে যাবো গয়া-কাশী-মথুরা ।

দুখাই রাজ

প্রথম কাব্যগ্রন্থ ''রুদ্র কণ্ঠ'' অমর একুশে বই মেলা ২০১৪। ''ঘাসফুল'' নামক নবীন এবং ক্ষুদ্র একটা সাহিত্য সাময়িকীর সম্পাদক । একই সাথে ''ঘাসফুল'' একটি স্বেচ্ছাসেবী সাহায্যকারী সংগঠন হিসেবে পথশিশুদের নিয়ে কাজ করে থাকে । ''কাব্যচাষ'' নামক ক্ষুদ্র একটা আবৃতিচর্চা চর্চা কেন্দ্র পরিচালনা করে থাকি ।

দুখাই রাজ › বিস্তারিত পোস্টঃ

ষড়যন্ত্র

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৫

অষ্টপ্রহর তিমির জাগরণে ফুলেছে চোখের পাতা
আমোদ প্রমোদ জলাঞ্জলী হল নষ্ট করে মাথা ।
ভ্রষ্ট চৈতন্য গলা টিপে মারে দ্যুতির
জাগানিয়া আত্মপ্রত্যয় আজ রুদ্র মূর্তির ।

স্বপ্নচারীর হৃদয় সকলের তরে বিলায়
জন্ম হবে আরেকটিবার তিতুমীরের কিল্লায় ।
দেশপ্রেম আবারও কালের কাছে লুপ্ত
ষড়যন্ত্রে মেতেছে সব , তাও আবার সুপ্ত ।

ঘুমন্ত মনুষ্যত্ব আর কবে জাগবে ?
ষড়যন্ত্রের মূল হোতারা পুঁটলি নিয়ে ভাগবে ;
আহত অনেক , মরবে অনেক আরও কতো কি যে আছে
যে যাই বলুক আমি নেমেছি , আছে কি কেউ পাছে ?

নষ্ট গদ্যের বিলুপ্তিতে সুস্থ্য পদ্যের সৃষ্টি
পদ্য যুদ্ধে সম্ভব নয় , আত্মযুদ্ধেই তুষ্টি ।






রুদ্রকণ্ঠ ( দুখাই রাজ ) পৃষ্ঠা ৫৬

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭

দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ । শুভ সকাল ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৭

নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন।
নষ্ট গদ্যের বিলুপ্তিতে সুস্থ্য পদ্যের সৃষ্টি
পদ্য যুদ্ধে সম্ভব নয় , আত্মযুদ্ধেই তুষ্টি ।

হুম সেটাই করতে হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮

দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ । শুভ সকাল ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা +

শুভেচ্ছা রইল :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮

দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ । শুভ সকাল ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

অতিন্দ্রিলা বলেছেন: আপনি দেখি পুরোদস্তুর কবি ! :-* এতো কঠিন কথা লিখেন কিভাবে !

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৭

দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ ।

৫| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯

আবু শাকিল বলেছেন: ঘুমন্ত মনুষ্যত্ব আর কবে জাগবে


সুন্দর ভাল লাগা :) :)

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮

দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ ।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ২:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কঠিন একখান কবিতা লিখেছেন ভাইয়া।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮

দুখাই রাজ বলেছেন: ধন্যবাদ । শুভ রাত্রি ।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

তুষার কাব্য বলেছেন: প্রতিবাদী কবিতা ভালো লেগেছে...

৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

রুদ্র জাহেদ বলেছেন: নষ্ট গদ্যের বিলুপ্তিতে সুস্থ্য পদ্যের সৃষ্টি
পদ্য যুদ্ধে সম্ভব নয় , আত্মযুদ্ধেই তুষ্টি।
সুন্দর কবিতা+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.