নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুখীর কথা

[email protected]

দুখী মানব

[email protected] Many will call me an adventurer- and that I am...only one of a different sort, one of those, who risks his skin to prove his platitudes..।

দুখী মানব › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ভূ-খন্ডে পাকিস্তানের সীমানা পিলার...?? X( /:) X(

০৮ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৫

আমার পোস্টের বেশীর ভাগই ভ্রমন কাহিনী। আজকে ও একটি ভ্রমন কাহিনী লিখতে বসেছিলাম। কোন কোন ছবির আপলোড করব সেগুলো আলাদা করতে করতে হঠাৎ একটি ছবিতে চোখ আটকে গেল। মন-মেজাজ এতটাই খারাপ হয়ে গেল যে আর লিখতেই ইচ্ছা করল না। কিন্তু এরই সাথে অনেক জরুরী একটি ইস্যু সবার কাছে তুলে না ধরেও পারছি না।

কয়েকদিন আগে গিয়েছিলাম সোমেশ্বরীর কোলের অতীব সৌম্য পাহাড়ী উপত্যকা বিরিশিরি। বাংলাদেশের আর কোন জায়গায় যেতে এতটা মনে হয় কষ্ট সহ্য করতে হয় না বলেই আমার মনে হয়। বিরিশিরি, সুসং-দূর্গাপুরের সৌন্দর্য সবাই কে মুগ্ধ করবে। সুসং-দূর্গাপুরের সৌন্দর্য বর্ননা আর এক দিন না হয় করা যাবে। মূল কথায় আসি...



নেত্রকোনার দূর্গাপুর উপজেলা ভারতের ঠিক কোল ঘেষে অবস্থিত। এখনেও বিএসএফ এর তান্ডব সমান তালেই চলে। আমরা যেদিন যাই সেদিন ই বিএসএফ এর গুলীতে বাংলাদেশের দুজন নিরীহ গ্রামবাসী মারা যায়। তখন ই আমরা ভারত-বাংলাদেশ বর্ডার টা দেখতে যাই। গারো পাহাড়ের ঠিক নীচেই এই বর্ডারটি। এর ঠিক মাঝ দিয়ে একটি পাহাড়ী ছড়া নেমে এসেছে ভারত থেকে, বাংলাদেশের বুকে। লোকাল উপজাতীয়রা এই ছড়া থেকেই তাদের প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। আমাদের ইচ্ছা ছিল, লুকিয়ে ভারতের ভূ-খন্ডে প্রবেশ করে ঐ পাহাড়ী ঝর্না টা দেখা, যেটা থেকে ছড়া টা বের হয়েছে। অনেকেই আমাদের সাবধান করে দিল, বিএসএফ নাকি দেখা মাত্রই গুলি করে দেয়, তাই আমরা যেন সেখানে না যাই। কিন্তু না গেলে এই অবাক করা দুঃখজনক আর গ্লানিকর ব্যাপার টা আমাদের চোখে পড়ত না।

নীচের ছবিটি দেখে নিন...





দূর্গাপুরের স্যাটেলাইট ইমেজ।



এটা বাংলাদেশ-ভারতের বর্ডার। কিন্তু আন্তর্জাতিক সীমানা খুঁটিতে লিখা আছে এটা ভারত-পাকিস্তানের সীমানা। বাংলাদেশের অন্যান্য বর্ডারে কি অবস্থা আমি জানি না। কিন্তু দূর্গাপুরে এটাই লিখা। এখন প্রশ্ন হল-

বাংলাদেশ যদি একটি স্বাধীন ভূ-খন্ড হয় তাহলে এর আন্তর্জাতিক সীমানা পিলারে পাকিস্তানের নাম কেন লিখা থাকবে?

১৯৭১ সালে যদি আমরা আসলেই স্বাধীনতা পেয়ে থাকি তাহলে এটা কি?? ৩৯ বছর পরেও আমরা আমাদের সীমানা খুটি পাল্টাতে পারলাম না??? এটাকেই কি স্বাধীনতা বলে?? এটাই কি সার্বভৌমত্ব??

আমাদের সরকার কি এই ব্যাপার টি জানে না?? এর পিছনে কারন টা কি? গত ৩৯ বছরে কম সরকার আসে নি, কেউ কি ব্যাপার টা জানে না? নাকি জেনেও তারা নির্লিপ্ত বসে আছে?

কারন যেটাই হোক না কেন, একজন গর্বিত বাংলাদেশী হিসেবে যখন আমি এটা প্রত্যক্ষ করলাম লজ্জায় আমার মাথা হেট হয়ে গেল।



এখন আমাদের উচিত এই ইস্যুটি সরকারের দৃষ্টিগোচর করা।



কিভাবে এই জঘন্য বিষয়টি জাতির সামনে তুলে ধরা যেতে পারে???

মন্তব্য ৮৯ টি রেটিং +৩২/-১

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৯

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: দূর্ভাগ্য।

০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:০২

দুখী মানব বলেছেন: এখন আমরা কি করতে পারি ? এমন দূর্ভাগ্য মেনে নেয়া যায় না /:) /:)

২| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:০৩

পারভেজ রবিন বলেছেন: অাপনারা জীবনের ঝুকি নিয়া হলেও সেখানে গিয়েছেন, সরকারী লোক সেই ঝুকি নিতে অাগ্রহী নয় তাই পাল্টানো হয় নি।

০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:০৮

দুখী মানব বলেছেন: তাই বলে কি আমরা একটি অন্য রাস্ট্রের নাম নিয়ে ঘুড়ে বেড়াব?? কিছু করার নাই আমাদের??

৩| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:০৪

শূণ্য উপত্যকা বলেছেন: আজব! সরকার গুলো এতদিন কি করল।এতবড় ব্যাপার তাদের চোখে পড়ল না!

০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:১১

দুখী মানব বলেছেন: আল্লাহই জানে। যদি না দেখেই থাকে তাহলে ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দেয়া উচিৎ

৪| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:০৫

গুরুজী বলেছেন: আমগো কপাল আমরা বাংলাদেশে জন্মাইছি।

০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৬

দুখী মানব বলেছেন: এখন আমরা যদি আমাদের কপাল না পাল্টাই তবে কেউ তা পালটায় দিবে না গুরুজী

৫| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:০৮

সাধারণমানুষ বলেছেন: আজিব কর্ম............

০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৮

দুখী মানব বলেছেন: ভাই এটা আজিব কোন কর্ম না। এটা ক্ষমার অযোগ্য একটা অপরাধ X( X(

৬| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:২০

টেকিবাবা বলেছেন: সীমান্তে পাকিস্থানী সীমানা পিলার!! এইজন্যই বিএসএফ মনে হয় পাকিস্থানী মনে করে আমাদের দেশের মানুষগুলোকে গুলি করে মারে নাহলে ধরে নিয়ে যায়! - একটু জোক করলাম।

বাবা-চাচাদের কাছে শুনেছিলাম স্বাধীনতার পরে অনেকদিন পর্যন্ত যেসব সরকারী কাগজপত্র, সিল, দলিল ব্যবহৃত হত তাতে পূর্ব পাকিস্তান লেখা থাকত। তবে ৩৯বছর পরেও দেশে ঘৃণ্য পাকিস্থানীদের চিহ্ন রয়ে গেছে দেখে মেজাজ খারাপ হল X(

০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:২২

দুখী মানব বলেছেন: মেজাজ কিরমির কোরতাসে X( X(

৭| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:২১

মিরাজ is বলেছেন: ভাই কবে যেন পত্রিকাই পড়েছিলাম একটা সরকারি অফিসে পাকিস্তান আমলের কাগজ পত্রে কাজ হয়, সেখানে দেশের নাম আছে পাকিস্থান :( :( X( X( X(

০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৪

দুখী মানব বলেছেন: X( X(

৮| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:২১

সৌম্য বলেছেন: দুঃখজনক। এখনো বিশাল অংশ আছে যেখানে সীমান্ত চিহ্নিতও হয়নি। মদকে কয়েকটা গ্রাম পেলাম, যেখানে কেউ বলতে পারেনা তারা বাংলাদেশী নাকি বার্মিজ।
এই জায়গাটায় আমিও যাবার চেষ্টা করেছিলাম। মোটর সাইকেল নিয়া এএক্সএন স্টাইলে গারো পাহাড়ে উঠতে গিয়া এক্সিডেন্ট করলাম, হাটুর একদলা চামড়া উঠে গেল ইঞ্জিনের সাথে। আর যাওয়া হয়নাই।

০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৬

দুখী মানব বলেছেন: সৌম্য ভাই এটা নিয়া কিছু করা যায় না?? এটা দেখার পর এমনি বসে থাকব??

৯| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১:৩৫

কাউসার রুশো বলেছেন: আপনি সব কয়টা দৈনিকে ছবিসহ একটা লেখা পাঠায় দেন। এ বিষয়ে আপনাকে হয়তো সাহায্য করতে পারবো।

০৯ ই আগস্ট, ২০১০ রাত ১:৪২

দুখী মানব বলেছেন: খুবই ভালো হয় তাইলে। একটা মেইল দিয়েন
[email protected]

১০| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ২:১২

নতুনছেলে বলেছেন: আমার মেন হয় আমরা কাগজে কলমে স্বধীন হয়েছি কিন্তু বাস্তবে সে স্বধীনতার ছোয়া লাগে নি। :( :( :(

০৯ ই আগস্ট, ২০১০ রাত ২:২৪

দুখী মানব বলেছেন: এটা দেখার পর তাই মনে হইতাসে

১১| ০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৫১

হাসান মাহবুব বলেছেন: ব্যাপারটা প্রিন্ট মিডিয়ায় আসা জরুরী। ভালো একটা জিনিস নোট কর্সেন।

০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৪০

দুখী মানব বলেছেন: হাসান ভাই কি করা যায়?

১২| ০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৫৩

রাজসোহান বলেছেন: X(

০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৩৮

দুখী মানব বলেছেন: কি করা যায়?

১৩| ০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৬:১৫

নিঃসঙ্গ বলেছেন: এতদিন পরেও এই জিনিষ চেইন্জ হইলো না কেন :||

০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৩৭

দুখী মানব বলেছেন: লজ্জায় মাথা হেট হয়ে গেল

১৪| ০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৫৭

এভাটার বলেছেন: পাকিস্হান আমলের মুদ্রা এই এরশাদ আমলেও ব্যবহৃত হয়েছিল।

সরকারী নীতিমালা মোটামুটি চলে এই নীতিতে, যতদিন চলে চালিয়ে নাও।

০৯ ই আগস্ট, ২০১০ সকাল ৭:১৮

দুখী মানব বলেছেন: :(

১৫| ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ৭:১৭

কঠিনলজিক বলেছেন: আপনের দুঃখ কমানোর কোন উপায় নাই তবে বাড়ানোর একটা উপায় বলি ।
এটা ভুলে রয়ে যাওয়া কোন পিলার এটা তেমন কোন ব্যাপার না ।
এর চেয়ে ভয়াবহ টা শুনুন ।
শেরপুর নালিতাবাড়ী বর্ডার (নালিতাবাড়ী উপজেলা থেক আনুমানিক৮-৯ কিঃ মিঃ ) সিমানায় অবস্হিত পাহাড় টি ভারত দখল করে নিয়েছে, পাহাড়ের অপর পাশটি ছিল বাংলাদেশের সিমানা এখন পাহাড় টির এ দিকের পাদ দেশে বিএসএফ এর ক্যাম্প এবং সিমানা পিলার বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার ভেতরে ভারতে সিমানা পিলার অবস্হিত ।
রিসেন্টলি ২০০৩-২০০৪ সালে সিলেটের কোন সিমান্তে সম্ভবতঃ জাফলং এ হোলসিম সিমেন্ত কারখানার আসে পাশের কোন বর্ডারে সেম ঘটনা ঘটেছে ।

০৯ ই আগস্ট, ২০১০ সকাল ৭:২৩

দুখী মানব বলেছেন: আপনি বোধ হয় জৈন্তপুরের কথা বলছেন।
শেরপুরের এই ভয়াবহ অবস্থার কথা জানা ছিল না। কিন্তু কিছুই কি করার নাই আমাদের?

১৬| ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ৭:৩৮

রিজেল বলেছেন: এখন আমাদের উচিত এই ইস্যুটি সরকারের দৃষ্টিগোচর করা।

০৯ ই আগস্ট, ২০১০ সকাল ৭:৪৩

দুখী মানব বলেছেন: কিন্তু কেমনে?

১৭| ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৪৫

কঠিনলজিক বলেছেন: লেখক বলেছেন: আপনি বোধ হয় জৈন্তপুরের কথা বলছেন।
শেরপুরের এই ভয়াবহ অবস্থার কথা জানা ছিল না। কিন্তু কিছুই কি করার নাই আমাদের?

লেখক @ আমাদের কিছুই করার নাই। এটা খারাপ লাগলেও সত্য কথা । কেন ?? অনেক বিস্তারিত ব্যাপার । একটা হিন্টস দেই মায়ানমার (বার্মা) এবং ভুটান যদি গিয়ে থাকেন দেখবেন তারা বাংলাদেশের তুলনায় নিদেন পক্ষে ২০০ গুন দুর্বল এবং গরিব । কিন্তু তারা নিজেদের সারভোমমৌত্বের প্রশ্নে একদম প্রস্তর যুগে বাস করে।
এমনকি তারা বিদেশী পর্যটকের মত আকর্ষনীয় ব্যাবসাতেও আগ্রহী নয় ।
বার্মার এক ইন্চি যায়গাও কোন প্রতিবেশীর দখলে নাই। ফালতু একটা নর্দমা রক্ষার জন্যেও তারা যুদ্ধের ঝুঁকি নিতে পারে বলে প্রতিবেশীদের ধারণা ।

০৯ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৫৯

দুখী মানব বলেছেন: ভাই আমরা যদি সবাই এক হয়ে এর প্রতিবাদ করি তাহলে আমার বিশ্বাস এমন লজ্জার হাত থেকে মুক্তি পাবই।
আমরা যদি সামুতে ২০০জন এক সাথে প্রতিবাদ করি তাহলে এর একটা ইমপ্যাক্ট পরতে বাধ্য

১৮| ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১১:১৯

যীশূ বলেছেন: আমি অনেকগুলো সীমান্ত ঘুরেছি, তবে সব জায়গায় পিলার পাইনি। লালমনিরহাটের একটা সীমান্তে এমন একটা পিলার পেয়েছিলাম যেখানে বাংলাদেশ আর পাকিস্তান দুটোই লেখা ছিলো। আসলে স্বাধীনতার পর এই পিলারগুলো পাল্টালো হয়নি মনেহয়।

০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩১

দুখী মানব বলেছেন: কেন পাল্টানো হয় নি যীশূ দা? আন্তর্জাতিক সীমা রেখায় কেন আমরা অন্য একটি রাস্ট্রের নাম শেয়ার করব?
স্বাধীনতার ৩৯বছর পর ও এমন কিছু দেখা টা কি লজ্জাজনক না যীশূ দা?

১৯| ০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১২

অনিন্দিতা_একা বলেছেন: প্রিন্ট মিডিয়ায় ছাপানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া সরকারের নজরে আনার আর কোন উপায় মাথায় আসছে না।

০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:২৪

দুখী মানব বলেছেন: হুমম। চেষ্টা করতেসি আপু

২০| ০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৫

কি নাম দিব বলেছেন: X( X(

০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৮

দুখী মানব বলেছেন: কিনাদি রাগের সাথে সাথে প্রতিবাদ ও করতে হবে

২১| ০৯ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৭

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: X( X( X( X(( X(( X((

০৯ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৪

দুখী মানব বলেছেন: চুপ থাকলে চলব? :|

২২| ০৯ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

জুন বলেছেন: দুখী আমরা সুসং দুর্গাপুর ঘুরে বেড়িয়েছি খুবই ভালোলেগেছে ।সোমেশ্বরী নদীতে তখন হাটু পানি।আমরা হেটে পার হয়েছি ।তবে বর্ষায় নাকি সুদুর জারিয়া জানজাইল পর্যন্ত ডাক শোনা যায় ?
বিডিআর পোস্টে বসে দেখেছি অপরূপ প্রাকৃতিক দৃশ্য ।
অনেক কিছুই শুনেছি ।
তবে কি বলবো বুঝে নাও।
প্লাস।

০৯ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০৩

দুখী মানব বলেছেন: বর্ষায় সব জায়গার ই আলাদা একটা চার্ম থাকে। আমরা পূর্নিমায় গিয়েছিলাম। সোমেস্যরীর বীচের মত বালু চরে আমরা ক্যাম্প ফায়ার আর বারবিকিউ করেছিলাম।

এই ব্যাপার টাই যা গ্লানিকর ছিল

২৩| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ৯:০২

দুখী মানব বলেছেন: এই পোস্টের প্রথম লাইন টা মোবাইল দিয়ে এডিট করতে গিয়ে ভুলে আবার পোস্ট হয়ে যায়। এর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। :( :( পোস্ট টি ড্রাফট করে ফেললাম। যারা দ্বিতীয় পোস্টে কষ্ট করে কমেন্ট করেছিলেন তাদের কমেন্ট গুলো এখানে তুলে দিচ্ছি।

২৪| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৩

দুখী মানব বলেছেন:

২৫| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৪

দুখী মানব বলেছেন:

২৬| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৬

দুখী মানব বলেছেন:

২৭| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৮

দুখী মানব বলেছেন:

২৮| ১০ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৩৯

বিডি আইডল বলেছেন: পোষ্টটা অফলাইনে পড়েছি....দু:খজনক...নাম পরিবর্তনের মত হাস্যকর কাজ ছাড়াও যে বহু গুরুত্বপূর্ণ খাতে পয়সা খরচ করার প্রয়োজনীয়তা আছে এইসব কে কাকে বোঝাবে?

১০ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৪৫

দুখী মানব বলেছেন: হাজার টা ঝামেলা আর কোটি কোটি টাকা নষ্ট করে এয়ারপোর্টের নাম আজাইরা চেন্জ করল।
এখন ও নাম বদল চলছে...
কিন্তু যে জায়গায় নাম পাল্টানো দরকার সেখানে তাদের নজর ই নাই

২৯| ১০ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৫৮

শফিউল আলম ইমন বলেছেন: দুঃখজনক!!! এটা কোনদিন শুনি নাই, অবগত করার জন্য ধন্যবাদ। কোন একটা দেশের সরকার আগে আইডেন্টিটি ঠিক করে আমাদের দেশের সরকার আগে কোন ব্রীজের কি নাম হবে কিংবা কোন এয়ারপোর্টের নাম পরিবর্তন করবে সেটা নিয়ে ব্যস্ত!!

১০ ই আগস্ট, ২০১০ ভোর ৫:০১

দুখী মানব বলেছেন: আসনেই দুঃখজনক। কিন্তু কিছুই কি করার নাই?

৩০| ১০ ই আগস্ট, ২০১০ ভোর ৬:০৯

আধাঁর রাত বলেছেন: শফিউল আলম ইমন বলেছেন: দুঃখজনক!!! এটা কোনদিন শুনি নাই, অবগত করার জন্য ধন্যবাদ। কোন একটা দেশের সরকার আগে আইডেন্টিটি ঠিক করে আমাদের দেশের সরকার আগে কোন ব্রীজের কি নাম হবে কিংবা কোন এয়ারপোর্টের নাম পরিবর্তন করবে সেটা নিয়ে ব্যস্ত!!

১০ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৫৭

দুখী মানব বলেছেন: সেটাই

৩১| ১০ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৫৯

জুন বলেছেন: দুখী সোমেশ্বরী নদীর নামটার বানান আমি যা লিখলাম তাই হবে তুমি য ফলা লাগিয়ে আরো কঠিন করে তুলছো :P
মাইন্ড করিওনা :| :((
ইচ্ছে হলে আমার এই মন্তব্যটা মুছে দিতে পারো :(

১০ ই আগস্ট, ২০১০ সকাল ৯:০৫

দুখী মানব বলেছেন: ভূল বানান ধরিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ আপু। এখনই ঠিক করে দিচ্ছি। :)

৩২| ১০ ই আগস্ট, ২০১০ সকাল ১০:০৬

হুপফূলফরইভার বলেছেন: কোটি কোটি টাকা নষ্ট করে এয়ারপোর্টের নাম আজাইরা চেন্জ করল।
এখন ও নাম বদল চলছে...
কিন্তু যে জায়গায় নাম পাল্টানো দরকার সেখানে তাদের নজর ই নাই।
কঠিন ভাবে সহমত!

১০ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৩

দুখী মানব বলেছেন: এই লজ্জা থেকে কবে যে আমরা মুক্তি পাব....

৩৩| ১০ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৪৫

১২৩৪ বলেছেন: :( :( :(

১০ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৬

দুখী মানব বলেছেন: কি খবর ১টু কা ৪? সব ভালো তো? ছুটি শেষ?

৩৪| ১০ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০৮

সাইফুল আলম সারোয়ার বলেছেন: সীমানা চিহ্নিত করার আর প্রয়োজন নাই।
কিছুদিন পর তো বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে।
সিকিম নামের একটা স্বাধীন দেশ ছিলো সেটার যে পরিনাম হয়েছে বাংলাদেশেরও মনেহয় সেই পরিনামই হবে।

১০ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০০

দুখী মানব বলেছেন: এমনই যদি হয় তাইলে তো আর একটা মুক্তি যুদ্ধের বেশী দেরী নাই

৩৫| ১০ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৯

১২৩৪ বলেছেন: আর টেনেটুনে একমাস...ঈদ করেই ফ্লাই হাই.... :(( :( :#)
দুখী ভাই সুখী আছেতো

১০ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৪

দুখী মানব বলেছেন: দুখী সবসময় সুখী থাকে। :D

হেপ্পি হলিডেজ

৩৬| ১০ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৭

বীনা বলেছেন: ............. গুরুত্বপুর্ণ............ পত্রিকার চিঠিপত্র বিভাগে লেখেন........ সরকারের কথা বলে লাভ নেই.......... যা করার আমাদেরকেই করতে হবে...
............ ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৪

দুখী মানব বলেছেন: ঠিক বলেছেন, যা করার আমাদের কেই করতে হবে। অনেক ধন্যবাদ বীনা

৩৭| ১০ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৫

রাজামশাই বলেছেন: হুমম

১০ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫০

দুখী মানব বলেছেন: রাজামশাই আপনি কিছু বলেন

৩৮| ১১ ই আগস্ট, ২০১০ সকাল ৯:২৬

লালু কসাই বলেছেন: চক্ষে পানি আইসা পড়ল গর্বিত বাংলাদেশী পইড়া...আমি কান্তেই আছি.........।

১১ ই আগস্ট, ২০১০ সকাল ১০:২৩

দুখী মানব বলেছেন: :(

৩৯| ১২ ই আগস্ট, ২০১০ রাত ২:১০

জামিনদার বলেছেন: ++++++++

১২ ই আগস্ট, ২০১০ রাত ২:১৫

দুখী মানব বলেছেন: হে হে

ধইন্যা জামিনদার ভাই :)

৪০| ১২ ই আগস্ট, ২০১০ রাত ২:৩১

চাঁপাবাজ বলেছেন: ওহ.........এই কথা...........:(

১২ ই আগস্ট, ২০১০ রাত ২:৪৭

দুখী মানব বলেছেন: হ

৪১| ১৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৩

আরিয়ানা বলেছেন: ভাল একটা লেখা।

১৭ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৮

দুখী মানব বলেছেন: ধইন্যা পাতা :) :)

৪২| ২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:১৯

যীশূ বলেছেন: অবশ্যই লজ্জাজনক ।

২৫ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪৭

দুখী মানব বলেছেন: এটা দেখে অনেক খারাপ লাগসিলো যীশূদা

৪৩| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ২:২০

রোকসানা লেইস বলেছেন: সরকার তবে দেশের কোন খবরই রাখে না। কত সরকার এলে গেলো ...সব এক!!!!!!!!!!

২৮ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৮

দুখী মানব বলেছেন: পুরাই /:) /:)

৪৪| ২৮ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:১৭

আরিফ আহমেদ বলেছেন: ছি ছি,আমদের দেশের মানুষ গুলো তাহলে কিসের আশায় শহীদ হল,আমরা কি করছি।সরকারগুলা এত বড় বড় বুলি দেয়,তারা তো আসল কাজটাই করে নাই।

২৮ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:২২

দুখী মানব বলেছেন: কবি এখানে নিরব /:) /:)

৪৫| ২৮ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:২৬

আরিফ আহমেদ বলেছেন: লিঙ্কটা ফেসবুকে দিয়ে দিলাম

২৮ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩১

দুখী মানব বলেছেন: ধইন্যা

৪৬| ২৮ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩২

গোলন্দাজ বলেছেন: ফাকিস্তান জিন্দাবাদ !

২৮ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৭

দুখী মানব বলেছেন: /:) /:)

৪৭| ২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৬

আকাশের তারাগুলি বলেছেন: এই সীমানা পিলার খান আমি চুরি করতাম চাই। অনেক টেকা পামু

৪৮| ২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:১১

ইউনুস খান বলেছেন: দুঃখজনক একটা ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.