| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তখন ক্লাস টু তে পড়ি।এমনেই ছোট মানুষ সকাল সকাল ঘুমিয়ে পরতাম , আবার দেখা যেত খুব সকাল উঠে পড়েছি। বাসার সবাই তখন গভীর ঘুমে নিমগ্ন। কি আর করা একা একা আর ভাল লাগে না।স্কুল আবার সকাল আটটায় ।স্কুলে সবচেয়ে ভালো লাগত কলম টোককা খেলা। খেলায় জিতার জন্য কত কিছুই না করতাম। কে কত মোটা,ভারী কলম আনতে পারে। যে যত ভারী কলম আনতে পারবে তার ডিমান্ড তত বেশী। আমি আবার এই খেলার চরম ভক্ত । তো এত সকালে কি আর করা যায়? চিন্তা করলাম যদি আগে যেতে পারি তাহলে তো বেশীক্ষন খেলা যাবে। তখন মাথায় আইডিয়া আসলো। একটা মোড়ায় উঠে ঘড়ির কাটা উলটা পালটা করে দিলাম। আম্মাকে বললাম, আম্মা উঠ স্কুলে যাবো তাড়াতাড়ি চল । আম্মা তো আর খেয়াল করেন নাই।তখন আম্মার সাথে স্কুলে গেলাম । আম্মা স্কুলে গিয়ে অবাক, একটা ছাএ ও তখন আসেনি। স্কুলের ঘড়িতে দেখলেন সোয়া সাতটা বাজে ।আমমা আমাকে বকা দিলেন।কি আর করা আম্মা আমাকে রেখে বাসায় চলে গেলেন। আমিতো খুশিতে বাক বাক। সেইদিন অনেকক্ষন খেললাম। আমার ছেলেবেলার শয়তানি ভরা একটি দিন।
২|
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৩
আনদালুসিয়ার অশ্বারোহী বলেছেন: হাইসেন না, দাত খুইল্লা পড়বো কইলাম
৩|
১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৭
ইমরাজ কবির মুন বলেছেন:
৭.১৫ এ স্কুলে কেউ আসেনাই, অনেকক্ষন কি একা একাই খেলসিলেন ??
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৫১
এহসান সাবির বলেছেন: হা: হা: হা:....। শুভেচ্ছা নিন।