| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরের পথ০০৭
জানার ইচ্ছেটা প্রবল।ভাল পাঠক।লেখক হতে পারব কিনা জানি না।
ভালবাসার রং কি লাল?আর বেদনার নীল??
কি অদ্ভুত তাইনা??ভালবাসার সাথে লাল রঙটার একটা নিবিড় সম্পর্ক আছে!! হৃদয়ের রক্ত ক্ষরণটাও যে লাল।সে রক্ত ক্ষরণে ক্ষত-বিক্ষত হয় হৃদয়।লাল প্রদীপ জ্বলা আলো,সন্ধায় অস্তমিত সূর্য ও লাল।সব লালের সাথে পোড়ার একটা সম্পর্ক আছে।
কিন্তু সে পোড়া গন্ধ কেও পাইনা!!
হৃদয় ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হলেও সেই শব্দ কারও কান অবধি পৌছাই না!!
লাল ভালবাসা নীল কষ্টের কারণ হয়ে দাড়ায়।অঞ্জন দত্তের সেই বেলা বোস গানটার মতই।সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে,তোমার আমার লাল নীল সংসার!!লাল আর নীল যেন মুদ্রার এপিঠ-ওপিঠ।একে অপরকে সঙ্গী করে নিরন্তর পথ চলা,সেই পথ অন্তহীন,সুদুর বিস্তৃত.......।
হৃদয় ভাঙ্গা সেই নাবিকের পথ চলতে হয় একাকী,নীল রঙ কে সঙ্গী করেই ।
হয়তোবা দুঃখগুলো লুকিয়ে, মুখে অট্টহাসি মেখে।![]()
সেই হাসির মাঝে লুকিয়ে থাকা চাপা কষ্ট সবাই উপলব্ধি করতে পারে না।
©somewhere in net ltd.