| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত…তার নিস্তবদ্ধতা দিয়ে জানান দিচ্ছে… শুয়ে পরা উচিৎ। আর উচিৎ কাজটি উপলব্ধি করবার পরও সম্ভব করতে পারছিনা। কি লাভ ঘুমিয়ে গিয়ে!! যেখানে রাত তার অসীম অপার্থিবতা নিয়ে উন্মোচিত! দার্শনিক হয়ে যাওয়া আজকালকার দিনে বড়ই সহজ। শুধু রাত জেগে কাটাও। তারপর দিব্বি আউরাতে পারবে দার্শনিক সব চিন্তা। শব্দ কতক জোড়া দিয়ে বানানো যাবে এমন কিছু বাক্য…যার মর্মোদ্ধার নিজের পক্ষেই কখনো কখনো সম্ভব হয় না।
কখনো কখনো না ঘুমিয়ে রাতের নিস্তবদ্ধতার এই আমেজটি কিন্তু সত্যিই নেয়া উচিৎ। আবশ্যক বলাটা দায়িত্বের উপরও বর্তায় (ইতোমধ্যে ইনসমেনিয়া ভুগছেন যারা, তারা যে দু’তিনটা ঝাড়ি দিলেন, তা সুক্ষ্ম জ্ঞানে অবহিত)।
নাহ, সত্যিই বলছি…নিরবতা সময়গুলোর মাঝে একটা আসন গেড়ে দেয় যাতে করে নিরবচ্ছিন্ন আলাপচারিতা চালানো যায় নিজের সঙ্গে। প্রশ্নও তোলা যায় অনেক। সারাদিন ম্যাটেরিয়ালিস্টিক সমাজের আঙিনায় মুখোশ এঁটে চলতে চলতে নিজের স্বরুপটা ভুলতেই বসি। এই আবরণ, প্রস্তরণ খসাবার উপকরণ হচ্ছে এই রাত। প্রশ্নের পর প্রশ্ন…কি করি? কি করছি? কি বলছি? কি চাই? কি দরকার? আদৌ কি? আর….কেন? কেন? কেন?
কিছুর উত্তর জানা যায়…কিছু থেকে যায় আনসলভড মিস্ট্রি। বাহ, খোদ নিজেরাই দেখি এক একেকটা নমুনা!
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
বোকামন বলেছেন: `সারাদিন ম্যাটেরিয়ালিস্টিক সমাজের আঙিনায় মুখোশ এঁটে চলতে চলতে নিজের স্বরুপটা ভুলতেই বসি'
আসলেই তো ....................