| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এহসানুল হক হোসেন
অন্ধকার ঘনীভূত, তবু স্বপ্ন দেখি, কারণ আমি জানি অগণিত আলোর পথযাত্রী বাড়ছে অগোচরে.....
মা
তুমি কেমন আছ ?
আজ
স্বপ্নে তোমাকে দেখে শুধু
কান্না পাচ্ছে।
খুব।
খুব
বেশি তোমাকে দেখতে ইচ্ছে করছে,
জানি তা আর
হবেনা,তাই
আরো বেশি কান্না পাচ্ছে . . . . . . . . . . .
মা,
আমাদের
রেখে তোমরা (মা ও
বাবা)
চলেগেছো না ফেরার
দেশে। মা তোমার
আদরে বাবার স্নেহ
ভুলে গিয়েছিলাম
কিন্তু এখন
বুঝি . . . . . . . . . . . . .
মা, এখন আর কেউ
বলেনা
''বাবা,
সাবধানে থাকিস''
অনেক
রাতে ঘরে ফিরলেও
বাবার মত কেউ
জানতে চায়না
''এতক্ষন কোথায়
চিলি ?
এত
রাতে কোথা থেকে আসলি ?
কার
সাথে গিয়েছিলি ?''
বাবার এই
বকোনি তুমি থামিয়ে দিয়ে বলতে ''
আয়, ভাত
খেয়ে পড়তে বস, আর
কোন দিন এমন
করিস না''
আমাদের এই
টানাটানির
সংসারে কষ্টের
মাঝেও তোমার
মুখে হাসি দেখেছি।
প্রতিবারই
তুমি বাবাকে বলতে এই
কয়টা টাকাই
কি ছেলে মানুষের
খরচ চলে ? কত খরচ
লাগে,আরো কিছু
টাকা দাও।
অথচ, বাবার
অগোচড়ে তুমিও
আমাকে টাকা দিতে।
বাবার মিত্যুর পর
আমার খরচ
জোগাতে তুমি যে কত
কষ্ট
করেছ . . . . . . . . . . .
মা,
এখন আর কেউ
বলেনা
''তোর জন্যই আমার
চিন্তা করতে হয়।
একটু কষ্ট করে চল
কয়েকটা দিন,
কিছুদিন পর আবার
টাকা পাঠাব''
বাবা,
তোমার মত কেউ আর
আদর
করে বুকে জড়িয়ে নেয়না।
বাবা তোমার জন্য
আমার খুব কষ্ট হয়,
খুব।
মা ও বাবা,
জানি না তোমরা কেমন
আছ ?
তোমাদের
ছেড়ে আমি ভালো নেই,
তোমাদের
কথা মনে হলে খুব
বেশি কষ্ট হয়, শুধু
কান্না পাই . . . . . . . .
হে আল্লাহ,
আমার মা-বাবার
জীবনের সমস্ত
গোনাহ
তুমি ক্ষমা করে দাও।
উনাদের
কে তুমি জান্নাত
বাসী কর। (আমীন)
©somewhere in net ltd.