নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

মেমোরিকে লক করো

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৮

মেমোরিকে বকে দাও, মেমোরিকে লক করো

তটিনী-অম্বর জল ভুলে গেলে কেন?

গুরুগম্ভীর মেঘের আঘাতে

স্মৃতিকে সজাগ করে রাখো। যাত্রা করে দিতে পারো জানি ব্যস্ত অর্নবে

কবি আমাকে জোর করে নিয়ে যাও

বুকপকেটে একখানি আটপৌরে চিত্র বসাও



২

মনে রাখা নামটি

মাঝে মাঝে গুন গুন করে মনে রাখি

স্বয়ম্বরা সভায় ছদ্মবেশী রাজপুত্রের মত বসে থেকে থেকে

রাত তিনটায় মুসাফিরের মত বৃষ্টি হাজির

মনে রাখা কবিতার নামটি





-

ড্রাফট ০.৫/ প্রাথমিক স্তরে..

মন্তব্য ১৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:২৬

পাপতাড়ুয়া বলেছেন: স্বয়ম্বরা সভায় ছদ্মবেশী রাজপুত্রের মত বসে থেকে থেকে


এভাবেও হয় কেউ কেউ। এভাবেও কিছু আনন্দ মেলে।

অনেকদিন পর কথা হচ্ছে। আছেন কেমন?

২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:২৮

বোকামন বলেছেন:
বেশ ভালো লাগলো। ২+
ভালো থাকবেন।

৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: স্বদেশ হাসনাইন,

দ্বিতীয় স্তবকটি ভারী সুন্দর । বিশেষ করে এই লাইনটি -
রাত তিনটায় মুসাফিরের মত বৃষ্টি হাজির

আর বৃষ্টি হাজির হলেই তো কারো কারো দরজায় হাজির হয়ে যায় এক পশলা স্মৃতি ...

শুভেচ্ছান্তে ।

৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আআজকের বিকেলের মুসাফির বৃষ্টি কিন্তু স্বস্তিএনে দিয়েছে। অনেকদিন পরআপনার কবিতা পড়ে ভাল লেগেছে।

৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০১

ভারসাম্য বলেছেন: শুধু একটা নাম মনে রাখা বা কয়েকটা শব্দ আস্ত একটা কবিতার চেয়েও দামী। কবিতার সময় হলে শুধু সে নাম বা শব্দ থেকেই বৃষ্টি ঝরবে।

প্লাস। কবিতার জন্য নয়, পরামর্শের জন্য।

৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আনকমন একটি কবিতা পড়লাম। প্লাস রইল কবি।

৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: কবি আমাকে জোর করে নিয়ে যাও
বুকপকেটে একখানি আটপৌরে চিত্র বসাও

সুন্দর

৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর আপনার কবিতা পেলাম, সে নিজের দোষেই।

+

১০| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লাগল। :)

১১| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৭

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর

১২| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫০

সায়েম মুন বলেছেন: বেশতো!

১৩| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি আমাকে জোর করে নিয়ে যাও
বুকপকেটে একখানি আটপৌরে চিত্র বসাও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.