নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো।জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

আজ ঐতিহাসিক ৭ই মার্চ । বাঙালির জাগরণের নতুন অধ্যায় শুরু হয় এই ভাষণের মাধ্যমে ।

০৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:৫২


১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ । এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকারের দাবি তুলে ধরেন এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানান। এই ভাষণটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয় ¹।

এই ভাষণের পরেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, যা ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর আক্রমণের মাধ্যমে শুরু হয়। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।

এই ভাষণের প্রতিটি পংক্তি এক একটি দিক নির্দেশনা । যা আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ,তাত্পর্যপূর্ণ গৌরবোজ্জ্বল অধ্যায় ।

https://www.facebook.com/share/v/1EHHDLTtwV/?mibextid=wwXIfr

https://www.facebook.com/share/v/1EHHDLTtwV/?mibextid=wwXIfr




জয় বাংলা জয় বঙ্গবন্ধু ॥

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২৬ সকাল ৭:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নিরস্ত্র হাতে দাঁড়িয়ে "আর যদি একটা গুলি চলে ..." বলে হুংকার দেওয়া অনেক সাহসী মানুষের কাজ।

০৭ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৪৮

ক্লোন রাফা বলেছেন: এই তর্জনি এতো শক্তিশালী যে ২০২৪-এ এসেও ভীত সন্ত্রস্ত পরাজিত শক্তির ল‍্যাসপেন্সার আলবদর, লালবদর, রাজাকার আর দেশোদ্রোহি জঙ্গিরা ‼️

২| ০৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩২

ইসিয়াক বলেছেন: জয় বাংলা!

০৭ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫০

ক্লোন রাফা বলেছেন: জয় বাংলা জয় বঙ্গবন্ধু হবে , ইসিয়াক ভাই ॥

৩| ০৭ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



শেখ সাহেবের নাম বাংলাদেশের মাটির সাথে বাংলাদেশের ইতিহাসের সাথে রক্ত দিয়ে লেখা হয়ে গিয়েছে। হাজার বছরেও এই নাম মুছে দেওয়া সম্ভব না।

০৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৩৬

ক্লোন রাফা বলেছেন: রাত আর দিনের মত সত্যি কথা। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ, বাংলাদেশের অস্তিত্ব বিলীন না হলে কখনো পৃথক হবে না ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ॥

৪| ০৭ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি যখন আপনার পোষ্টে মন্তব্য করি তখন ব্লগে আমি একাই ছিলাম।
লগ ইন আর কেউ ছিল না।

০৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৩৭

ক্লোন রাফা বলেছেন: আমি যখন এই পোস্ট করি, তখন ব্লগে আমি একাই ছিলাম :)

৫| ০৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:০৩

ইসিয়াক বলেছেন: জয় বাংলা!
জয় বঙ্গবন্ধু!!

০৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪০

ক্লোন রাফা বলেছেন: এটা হলো বাংলাদেশের সম্পূর্ণ ইতিহাস । চারটি শব্দের একটি জাতি রাষ্ট্রের জন্ম ।

ধন্যবাদ ॥

৬| ০৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের কি খবর ? মনে হয় আর ফিরতে পারবে না ।

০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৫৯

ক্লোন রাফা বলেছেন: সৈ. কু. যখন বলছে , তখন আওয়ামী লীগ আর ফেরত আসবে কিভাবে ⁉️

আত্মতৃপ্ত হোন আর আতংক দুর করার একমাত্র উপায় আওয়ামী লীগ আর ফিরবে না । তজবি নিয়ে এই জপ জরিতে থাকুন।

৭| ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১:২৭

ইসিয়াক বলেছেন:
১৯৭১ সালের মার্চ মাসের একটি পোস্টার

০৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:০৬

ক্লোন রাফা বলেছেন: সারে সাত কোটি মানুষের এপ্রুভাল ছিলো ৭১-এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ!

৮| ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১:৩৪

নিমো বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের কি খবর ? মনে হয় আর ফিরতে পারবে না ।
জ্বি!সম্রাট না চাইলে, কিভাবে ফিরবে বলেন?

০৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:০৮

ক্লোন রাফা বলেছেন: একটু শান্তনা পেতে দেওয়া উচিত পথভ্রষ্টদের। আতংক দূর করার মোক্ষম উপায় হলো, আওয়ামী লীগ আর ফিরবে না ॥

৯| ০৭ ই মার্চ, ২০২৬ রাত ১১:৪১

মোগল সম্রাট বলেছেন:

১৭ মিনিটের সেই কণ্ঠে জেগে উঠেছিল একটি জাতির হাজার বছরের স্বপ্ন। ৭ই মার্চের ভাষণ আজও বাঙালির হৃদয়ে স্বাধীনতার শপথ হয়ে বেঁচে আছে।

১০| ০৭ ই মার্চ, ২০২৬ রাত ১১:৫৯

সাজিদ উল হক আবির বলেছেন: জুলাই বঙ্গবন্ধুকে জনতার মাঝে ফিরিয়ে দিয়েছে। বঙ্গবন্ধুকে অনলাইনে এখন যারা ডিফেন্ড করছে, তারা দেশের সাধারণ খেটেখাওয়া মানুষ, যারা ৭১ এর মূল্যবোধে বিশ্বাসী, বঙ্গবন্ধুকে ভালোবাসে। রাজনীতি করে না। বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা করার কোন নিয়ত যাদের নেই। তাদের পাওয়ার কিছুই নেই, কিন্তু হারানোর আছে সবকিছুই। ছফা সঠিক বলেছিলেন, যে মুজিব জনতার, সে মুজিব মরে নাই।

১০ ই মার্চ, ২০২৬ রাত ১০:১৭

ক্লোন রাফা বলেছেন: যথার্থ বলেছেন, বঙ্গবন্ধু আজীবন নিপীড়িত মানুষের জন্য লড়াই করেছেন । তারই তাকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট । এই ৭১ সৃষ্টির মহানায়ক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ।বাংলাদেশ আর বঙ্গবন্ধু একে অন্যের পরিপূরক । বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের ইতিহাস ৯০ ভাগ অসম্পূর্ণ ।

ধন্যবাদ ॥

১১| ০৮ ই মার্চ, ২০২৬ রাত ১২:৩৭

মিরোরডডল বলেছেন:





৭ই মার্চ শেখ মুজিবুরের ভাষণ, সত্যি বলতে, বাংলাদেশের কোনও রাজনৈতিক নেতার ভাষণ আমার কখনও এতো ভালো লাগেনি। সাধারণ মানুষের উপর তার যে প্রভাব ছিলো, তা অবিস্মরণীয়।

যতবার এই ভাষণ দেখি, ততবারই আমার একটা কথা মনে হয়, শেখ মুজিব এবং তার পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছিলো, এটা কতটা যৌক্তিক!!! যুদ্ধ পরবর্তী সময়ে যে স্বার্থের রাজনীতি হয়েছিলো এবং দেশের সার্বিক খারাপ পরিস্থিতির জন্য দেশ নেতা হিসেবে শেখ মুজিব অবশ্যই রেস্পন্সিবল ছিলো। তারজন্য তাকে ক্ষমতা থেকে অপসারণ করতে পারতো, জেইল হতে পারতো, বিচারের আওতায় আনা যেতো, কিন্তু তাই বলে এভাবে স্বপরিবারে নির্মমভাবে হত্যা!!!

কতটা অকৃতজ্ঞ!!!


১২| ০৮ ই মার্চ, ২০২৬ রাত ১:৩৩

এইচ এন নার্গিস বলেছেন: জয় বাংলা ! জয় বংগবন্ধু !

১৩| ০৮ ই মার্চ, ২০২৬ রাত ২:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশ ৫৪ বৎসর পার হয়ে ৫৫তে পড়েছে
................................................................................
নূতন প্রজন্মকে ভূল শিক্ষা দিয়ে, আজ স্বাধীনতা বিরোধীরা
শক্তি সন্চয় করে হুমকি দিচ্ছে ।
সেজন্য এইসব হায়েনার বিপক্ষে লড়তে হলে,
নূতন প্রজন্মকে সঠিক শিক্ষা, অতীত জ্ঞান ও শত্রুকে চেনাতে হবে
না হলে গাঁজার মতো পড়ে পড়ে মার খেতে হবে ।

১৪| ০৯ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: ৭ই মার্চের ভাষন জামাত শিবির রাজাকারের ঘুম হারাম করে দিয়েছে। এরা ভাষন শুনলেই ভয়ে কাপে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.