নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মশকের হুল....

মশক

মশক › বিস্তারিত পোস্টঃ

জাতীয় বিনোদনঃ ২৯ ডিসেম্বর ২০১৩

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০

একটু বিনোদন খোঁজার ব্যর্থ চেষ্টা। কিছু করার নাই তো...।



"......আজকে ছিল আমাদের সার্বভৌমত্ব রক্ষা এবং.. এবং ডেমোক্রেসি ফর রোড মার্চ। ডেমোক্রেসি ফর মার্চ ছিল আমাদের কর্মসূচি।" - খালেদা জিয়া।



[ স্ক্রিপ্ট না থাকায় উনি উনার কর্মসূচীর নামই ভুলে গেছেন ;) :P ]



*****

RAB-1 এর কমান্ডিং অফিসার কিসমৎ হায়াত আজকে খালেদা জিয়ার বাসার সামনে উপস্থিত হলে সাংবাদিকরা উনার কাছে জানতে চান, উনাকে কি হাসপাতালে নিতে হবে???



[ সাংবাদিকরও তো মজা করার অধিকার রাখে, নাকি!??]



*****

“ম্যাডামের নির্দেশে আমি বহু বাধা-বিপত্তি পেরিয়ে এখানে এসেছি। কিন্তু এসে দেখি ম্যাডামও নেই, দলের নেতাকর্মীরাও নেই। তাই নাচছি।” -জহিরুল ইসলাম আপন। বাড়ি কুমিল্লায়। ছাত্রদল করি।



[ বিভিন্ন ভঙ্গি ও তালে; কখনো শুয়ে, কখনো লাফিয়ে প্রায় ১০ মিনিট ধরে চলে তার এই নাচ। ড্যান্স ফর ডেমোক্রেসী :) X( :P ;) ]



*****

“এছাড়া জাতীয় রাজস্ব ভবনের সামনে আমার গাড়িকে প্রশাসনের লোকেরা ধাওয়া করে, কিন্তু আমাকে গ্রেপ্তার করতে পারে নাই।” - কাজী জাফর



[ বুঝলাম তো গ্রেপ্তার করতে পারে নাই। পারলে তো আপনি ডিম থেরাপীতে থাকতেন :| ]



*****

‘মাও সে তুং থেকে লংমার্চ কিংবা মার্চ এসেছে।অথচ সামান্য কাজে খালেদা জিয়া এই লংমার্চকে ব্যবহার করছেন।১১ বছর এসব কর্মসূচি চালিয়ে খালেদার দাবি আদায় সম্ভব নয়।’ - সৈয়দ আশরাফ।



[ এক দলীয় নির্বাচন ঠেকানোর আন্দোলনকে উনি সামান্য কাজ বলেন কি করে!!! অর্বাচীনতার একটা সীমা আছে। বিএনপির সাথে জামাতীরা না থাকলে কোনটা সামান্য সেইটা সবার আগে আপনিই টের পাইতেন। X( ]



*****

কি, আপনাদের মেয়েরা এতো ঝগড়া করে কেন?



এই মেয়েরা- চুপ কর। কয়দিনের চাকরি হয়েছে যে এতো কথা বল?



কিসের জন্য এতো কথা বল? চুপ থাক। বেয়াদব কোথাকার।



[ মন্তব্যহীন X( :P B-) ]



*****

“উনাদের এই চেতনা এতো দেরিতে কেন এলো। যখন হরতাল অবরোধে পরীক্ষা বন্ধ করে দিল, বাসে আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মারল, বোমা হামলা করল, তখন উনাদের এই চেতনা কোথায় ছিল?' - শেখ হাসিনা।



[ ঠিক ঠিক! একদম ঠিক!!!

আরে শীতকাল তো! অবরোধের আগুনে গা পোহাইতেছিলো। কিন্তু আপনিই তো ঝামেলা কইরা ফালাইলেন। কি সরকারী অবরোধ ডাকলেন, আগুন টাগুন কিছু নাই। শীত লাগে নাহ!!! B-) ]



*****

বিএনপির আইনজীবীদের মিছিলে রঙিন পানি।



[ এই শিরোনামটা একটু বিভ্রান্তিকর :D B-) ;) ]



*****

"ম্যাডাম, এই যে, ম্যাডাম। একটু এই দিকে।"

"ম্যাডাম, মুখটা...।"



বাসার সামনে যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন খালেদা জিয়া তখন ফটোসাংবাদিকদের অনুরোধ।



[ ম্যাডাম, মুখটা ঘোরালেন। সাথে হালকা একটা হাসি। একজন মডেলের ফটোশুট চলছে। :| ;) :P ]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.