নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মশকের হুল....

মশক

মশক › বিস্তারিত পোস্টঃ

আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ভর্তিঃ আমার অভিজ্ঞতা । পর্ব ১ ।

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪২

আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতক/ স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষা লাভের জন্য প্রতিবছরই অনেকেই বিদেশ গমন করে থাকে। এক্ষেত্রে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো অনেকেরই পছন্দের তালিকায় প্রথমে থাকে। এইসব দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়ার প্রয়োজনীয় ধাপ এবং শর্তগুলো একেকরকম।



আমি খুব সম্প্রতি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সকল শর্ত পূরন করেছি। সেই অভিজ্ঞতা জানালে যদি কেও উপকৃত হয় তাই এই লেখাটা লিখছি। যেহেতু ভর্তি প্রক্রিয়াতে অনেক গুলো ধাপ আছে তাই আমি বিভিন্ন পর্বে ভর্তির প্রতিটি শর্ত এবং ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।



একজন ছাত্র/ছাত্রী তার স্নাতক/স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ার পর ভর্তির আবেদন শুরু করবে ধরে নিয়েই ধাপ গুলো বর্ণনা করছি।

১। Graduate Records Examination (GRE) এবং TOEFL/IELTS পরীক্ষা দিয়ে নেয়া।

২। নিজের বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট এর কয়েকটি কপি সংগ্রহ করে রাখা। ক্লাস ভিত্তিক ফলাফল হলে, WES থেকে ফলাফল মূল্যায়ন করিয়ে নেয়া যেতে পারে।

৩। আবেদনের জন্য বিশ্ববিদ্যালয় খোঁজা।

৪। আবেদন করা।

৫। আবেদন এর পর ভর্তি সাপেক্ষে আভিবাসন সংক্রান্ত কাগজ পত্র তৈরী করা।



পরবর্তী বিভিন্ন পর্বে সবগুলো ধাপ নিয়ে একে একে আলোচনা করবো। তার আগে আমাদের আরো কিছু জরুরী বিষয় আগে থেকে জেনে নেয়া প্রয়োজন। তাহলে আমাদের কোন ধাপে কি কি করতে হবে তার সম্পর্কে কিছু আগাম ধারনা পাওয়া সম্ভব।

এইসব জরুরী বিষয়গুলোর মাঝে প্রথমেই জেনে নেয়া যাক মাঝারী থেকে ভালো মানের আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির প্রয়োজনীয় শর্তগুলো।

১। স্নাতক এ কমপক্ষে সিজিপিএ ৩.০ (৪.0 এর মধ্যে)।

২। Graduate Records Examination (GRE) : এই পরীক্ষার কোনো সর্বনিম্ন নম্বর উল্লেখ থাকে না। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় তাদের website এ নির্দিষ্ট একটি নম্বর সুপারিশ করে।

৩। TOEFL অথবা IELTS। এই পরীক্ষাটি আমাদের মতো যেসব দেশের ছাত্র-ছাত্রীদের মাতৃভাষা ইংরেজী নয়, তাদের অবশ্যই দিতে হবে। TOEFL সকল বিশ্ববিদ্যালয় গ্রহন করে কিন্তু IELTS এখনো অনেক বিশ্ববিদ্যালয়ে গৃহীত হয় না। বিশ্ববিদ্যালয়ভেদে TOEFL এবং IELTS এর সর্বনিম্ন নম্বর বিভিন্ন রকম। তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয় TOEFL এর ক্ষেত্রে ৯০ বা তার বেশি (১২০ এর মধ্যে) এবং IELTS এর ক্ষেত্র ৬.৫ বা তার বেশী (৯ এর মধ্যে) গ্রহন করে।

৪। (বিশ্ববিদ্যালয়ভেদে) ২ থেকে ৩ টি সুপারিশপত্র (recommendation letter)।

৫। Statement of Purpose (SOP) / Letter of Motivation। ১-২ পৃষ্ঠার একটি SOP ।

৬। জীবন বৃত্তান্ত।



এগুলো প্রধান শর্ত। এছাড়াও যেসব শর্ত উল্লেখ থাকে না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পর্ষদ (Graduate Admission Committee) যেসব একজন ছাত্র/ছাত্রীর ভর্তির আবেদনে খুঁজে থাকে সেগুলো হলোঃ.

১। ছাত্র/ছাত্রীর গবেষনার পূর্ব অভিজ্ঞতা। বেশীরভাগ ক্ষেত্রে উচ্চ শিক্ষা যেহেতু গবেষনাভিত্তিক, তাই গবেষনার পূর্ব অভিজ্ঞতা অন্যতম প্রধান শর্ত, যদিও বেশীরভাগ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে উল্লেখ থাকে নাহ।

২। প্রকাশিত/প্রকাশিতব্য গবেষনাপত্র।





(চলবে......।)

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৪

শজীব বলেছেন: ভালো লিখেছেন।ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪২

মশক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫১

গিগাবাই২ বলেছেন: মেডিকেল এ পি এইচ ডি করা যায়?

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯

মশক বলেছেন: গিগাবাই২ ভাই, হ্যা করা যায়, যা এমডি/পি এইচ ডি নামে পরিচিত। আবার আপনি নন-মেডিকেল বিষয়েও পি এইচ ডি করতে পারবেন।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৪

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আপনার জন্য শুভ কামনা। আমাদের দেশের ছাত্রদের একটু মোটিভেট করুন। প্লীজ তাদের জানান ওখানকার লেখাপড়া কেমন?

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪১

মশক বলেছেন: ধন্যবাদ মোশাররফ ভাই। আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞতা ভাগাভাগি করার জন্য।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪২

রবি কিরণ বলেছেন: আপনার পোস্টটি চলতে থাকুক। কোন ইউনিভার্সিটি তে ভর্তি হচ্ছেন?
আমার একটা প্রশ্ন ছিল। আমি UTPA Fall-2014 সেমিস্টার এর জন্য অ্যাপ্লাই করেছি। কিন্তু আমার টোফেল স্কোর তাদের minimum requirement পূরণ করে না। তাই আমাকে pending রেখে দিয়েছে। তারা ১ মাসের ভেতর নতুন আইইএলএলটিএস এর স্কোর পাঠাতে বলেছে। ১০-১৫ দিনে কি প্রস্তুতি সহ পরীক্ষা দেয়া সম্ভব?
আপানার মতামত পেলে খুব উপকৃত হব।

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫১

মশক বলেছেন: রবি ভাই, আমি চেষ্টা করবো পোস্টটি চালিয়ে যেতে, বাকীটা উপরওয়ালা আর সময়ের ব্যাপার। আমি ভার্জিনিয়া টেক এ যাচ্ছি ইনশাআল্লাহ।
আপনি আইইএলটিএস না দিয়ে আরেকবার টোফেল দিয়ে দেখতে পারেন, যেহেতু আপনি টোফেল এর পদ্ধতির সাথে পরিচিত। আর যদি একেবারেই আইইইএলটিএস দিবেন বলেই মনস্থির করে থাকেন, তাহলে বলব একটু কষ্ট হবে। পদ্ধতি এবং কিছু টেকনিক শিখতেই সময়টা লাগে আসলে। আপনি যদি যথেষ্ঠ সময় দিতে পারেন প্রস্তুতিতে তাহলে আশা করি আপনার পক্ষে কাঙ্খিত ফলাফল করা সম্ভব। আপনার জন্য শুভকামনা।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৬

কলাবাগান১ বলেছেন: ভার্জিনিয়া টেকে স্বাগতম..... আমি ওয়াশিংটনে ডিসি তে আছি ভার্জিনিয়ার কাছেই..........

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৯

মশক বলেছেন: ধন্যবাদ ভাই। কোনো একসময় আশা করি দেখা হয়ে যাবে পথ চলতে চলতে...।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৩

মো কবির বলেছেন: আসসালামু আলাইকুম,
আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ৩.১৭ জিপি নিয়ে জানুয়ারিতে বের হলাম। এখন চট্টগ্রামে একটা সফটওয়্যার ফার্মে আছি।

ভাইয়া আইএলটিস দেওয়ার জন্য ইচ্ছে আছে কিন্তু ভয় পাচ্ছি। আপনি কি আমাকে একটু গাইড লাইন দিবেন কিভাবে আইএলটিস এর জন্য নিজেকে প্রস্তুত করব এবং কোন দেশে যেতে পারি এবং স্কলারশিপ পেতে পারি।

সব কিছু মিলিয়ে কত টাকা খরচ হতে পারে। [যদিও আমার ইচ্ছে কোন মুসলিম দেশে যাওয়ার]।

যাযাক আল্লাহু খায়রান।

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৮

মশক বলেছেন: কবির ভাই, ওয়াআলাইকুম সালাম। আপনার গ্রাজুয়েশন এবং নতুন চাকরীর জন্য আপনাকে অভিনন্দন।

আইইএলটিএস নিয়ে আমার মাঝেও প্রথমে ভয় কাজ করেছিল, সত্যি কথা বলতে আমার মনে হয় সবার মাঝেই এই ধরনের ভয় কাজ করে। তারপরও ভয়কে জয় করতে হয়। আল্লাহর নাম নিয়ে মন প্রান দিয়ে প্রস্তুতি শুরু করে দিন। প্রস্তুতির জন্য আপনি কোনো কোচিং সেন্টার এর শরণাপন্ন হতে পারেন, যদি আপনার কোনো পরিচিত কেও না থাকে যিনি আপনাকে সময় দিয়ে বুঝিয়ে বলতে পারবেন। সময় থাকলে ব্রিটিশ কাউন্সিল এ ক্লাস করতে পারেন।

আইইএলটিএস দিয়ে আপনি এখন সব দেশেই যেতে পারবেন। আমেরিকার আসতে হলে আপনাকে অবশ্যই জিআরই দিতে হবে।

আইইএলটিএস পরীক্ষার ফি আমার জানামতে এখন ১৩৮০০ টাকা (ব্রিটিশ কাউন্সিল এ যোগাযোগ করতে পারেন)।

মুসলিম দেশগুলোর বিশ্ববিদ্যালয় গুলো সম্পর্কে দুর্ভাগ্যবশতঃ আমার তেমন কোনো জানাশোনা নেই।

৭| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৭

বাকপ্রবাস বলেছেন: ভাল পোষ্ট, অনেকের উপকারে আসবে

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৯

মশক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৬

আমি কাল্পনিক সজল বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট। :অ

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১০

মশক বলেছেন: ধন্যবাদ :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.