| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত পর্বে GRE এবং TOEFL/IELTS নিয়ে লিখেছিলাম, যা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম ধাপ। আজ লিখবো দ্বিতীয় ধাপ নিয়ে, যেটি হলো ট্রান্সক্রিপ্ট সংক্রান্ত।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট। আমাদের দেশে এই ট্রান্সক্রিপ্ট তোলা এক মহা হ্যাঁপার কাজ। একেক বিশ্ববিদ্যালয়ে একেকরকম প্রক্রিয়া। এক কপি ট্রান্সক্রিপ্ট তুলতে হাজার জায়গায় যেতে হয়! বিশ্ববিদ্যালয় ভেদে ৭-৩০ দিন সময় লাগে এক কপি ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে।
স্নাতক/স্নাতকোত্তর এর ফলাফল প্রকাশের পরপরই ট্রান্সক্রিপ্ট তুলে রাখুন। যখন GRE-TOEFL/IELTS এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তখনই যদি পারেন এই কাজটি সেরে রাখুন। এক কপি না তুলে একাধিক কপি তুলে রাখুন, এক কপি তুলতে যে সময়টুকু লাগবে ৫/১০ কপিতেও তাই লাগবে। যতগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন বলে ঠিক করেছেন তার চেয়ে কমপক্ষে ২ কপি বেশি তুলে রাখুন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিলসহ খাম নিতে ভুলবেন নাহ। কোনো বিশ্ববিদ্যালয়ে যখন আবেদন করবেন তখন ট্রান্সক্রিপ্ট সিল করা খামের ভিতর করেই পাঠাতে হবে!
এবার আসি ট্রান্সক্রিপ্ট মূল্যায়ন প্রসংগে। ট্রান্সক্রিপ্ট আবার মূল্যায়ন কেনো করবো আর জিনিসটাই বা কি??? উত্তর দিচ্ছি। আপনাদের মধ্যে কেউ কেউ আছেন ক্লাশ সিস্টেমের ফলাফল নিয়ে বসে আছেন, কেউ কেউ সিজিপিএ সিস্টেমের ফলাফল নিয়ে বসে আছেন অথবা ফলাফল আশা করছেন। ট্রান্সক্রিপ্ট মূল্যায়ন শুধুমাত্র তাদের জন্য যারা ক্লাশ সিস্টেমের ফলাফলধারী। আমেরিকাতে আমাদের দেশের মতো ক্লাশ ফলাফল সিস্টেম নেই। এর ফলে অনেক বিশ্ববিদ্যালয়ই আমাদের ক্লাশ সিস্টেমের ট্রান্সক্রিপ্ট এর একটি সিজিপিএ তে রুপান্তরিত ট্রান্সক্রিপ্ট চায়। আমাদের দেশীয় বিশ্ববিদ্যালয়গুলো সেটা অনেক সময় করে দেয়, কিন্তু তা আমেরিকার বিশ্ববিদ্যালয়ের কাছে গ্রহণযোগ্য নয়। তাই তারা নির্দিষ্ট কিছু ফলাফল মূল্যায়ন প্রতিষ্ঠানের কাছ থেকে আপনার ক্লাশ সিস্টেমের ফলাফল সিজিপিএ তে রুপান্তরিত ট্রান্সক্রিপ্ট আকারে আবেদনের সময় জমা দিতে বলে। আর এটিই ট্রান্সক্রিপ্ট মূল্যায়ন নামে পরিচিত। ট্রান্সক্রিপ্ট মূল্যায়নের মাধ্যমে আপনার ফলাফল আমেরিকান মান এর সাথে মিলিয়ে সিজিপিএতে রূপান্তরিত করা হয়। এই ফলাফল মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে World Education Service (WES) (বিস্তারিত দেখুন এইখানে ) সবচেয়ে বেশী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত। এছাড়াও আরো ফলাফল মূল্যায়নকারী প্রতিষ্ঠান এর নাম এবং ওয়েব লিংক পাবেন এই ঠিকানায় । তবে আমার মতে WES থেকে করানোই ভালো, সবচেয়ে বেশী গ্রহণযোগ্য এবং দ্রুত সেবা। একই সাথে WES একটি নির্দিষ্ট ফি এর বিনিময়ে আপনার নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে মূল্যায়িত ট্রান্সক্রিপ্ট অতি দ্রুত প্রেরন করে থাকে। তবে সব বিশ্ববিদ্যালয়েই যে মূল্যায়িত ট্রান্সক্রিপ্ট লাগে তা নয়, আপনার মূল অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট দিয়েও অনেক বিশ্ববিদ্যালয় আপনাকে আবেদন করার সুযোগ দিবে।
একটা জিনিস খেয়াল রাখতে হবে ভর্তির আবেদনের সময় আপনাকে মূল্যায়িত ট্রান্সক্রিপ্ট দিতে হলেও ভর্তি নিশ্চিত হওয়ার পর আপনার মূল ট্রান্সক্রিপ্ট এর অফিসিয়াল কপি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হয়।
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় এই ধাপটি একটু সময় নিয়েই আস্তে আস্তে করাই ভালো। তাই আমার মতে GRE-TOEFL/IELTS প্রস্তুতি নেয়ার সময়ই এই কাজটি করে রাখুন।
আগামী পর্বে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে আলোচনা করবো। আর এটি যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে আপনার টাকাও বাঁচবে এবং আপনার ভর্তির সম্ভাবনাও বাড়বে।
(চলবে...।)
[এই লিখা একই সাথে ফেসবুকে পড়তে পারবেন এখানে]
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৭
মশক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২|
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪২
সাদরিল বলেছেন: আপনার এই সিরিজ নিয়মিত অনুসরণ করছি।
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৭
মশক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩|
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: কাজের পোস্ট পরবর্তী গুলোর অপেক্ষায় রইলাম
শীঘ্রই পাবো আশা করছি
২৪ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৮
মশক বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করছি।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮
আব্দুর রাজ্জাক মিয়া বলেছেন: উপকারী পোষ্ট।