| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত পর্বে কিভাবে বিশ্ববিদ্যালয় নির্বাচন কয়রা যায় তা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। যারা পড়েছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন কিভাবে বিশ্ববিদ্যালয় খুঁজে বের করবেন। তো বিশ্ববিদ্যালয় খুঁজে বের করলেন, এর পর শিক্ষকদেরও খুঁজে বের করলেন কার কাছে ইমেইল করবেন। তার আগে বিশ্ববিদ্যালয়গুলোর একটা তালিকা করা দরকার - Ambitious, Moderate এবং Safe এই তিন ভাগে। Ambitious বলতে বুঝানো হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে আপনার নিজের প্রোফাইল বিবেচনায় ভর্তির সম্ভাবনা ১০-২০%, Moderate হলো যেখানে সম্ভাবনা ৫০-৬০% এবং Safe মানে যেখানে আপনি আবেদন করলে ভর্তি হবেই। একটু বলি, এই হিসাব পুরোটাই আমার নিজের করা, কোনো তথ্যসূত্র নাই
।
আসুন দেখে নেই কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে এই তিন ভাগে ভাগ করবেন। এক্ষেত্রে কিছু বিষয়ের প্রতি যেমন সিজিপিএ, GRE-TOEFL/IELTS নম্বর, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ইত্যাদি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। প্রথমে বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং এবং ছাত্র/ছাত্রী গ্রহনের হার (Acceptance rate) দেখে নিন আগের পর্বে দেয়া লিঙ্ক থেকে। যদিও এই গ্রহনযোগ্যতার হার আপনার ভর্তি প্রক্রিয়ায় তেমন কোন প্রভাব ফেলবে না কিন্তু এই হার দেখে প্রতিযোগিতা সম্পর্কে একটু ধারণা পেতে পারেন। এইবার চলে আসুন বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট এ। প্রথমে গ্রাজুয়েট স্কুল এর পেজ এ ঢুকুন। দেখে নিন তাদের প্রয়োজনীয় শর্তগুলো আর তাদের আবেদনের ফিস। এরপর চলে যান যে বিভাগে ভর্তি হতে চান সেই বিভাগ এর পেজ এ। এখানে বলে রাখা উচিত, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই প্রতিটি বিভাগের কিছু নির্দিষ্ট শর্ত থাকে, তাই আপনার কাঙ্খিত বিভাগের শর্তগুলো জেনে নেয়া দরকার। এই কাজ গুলো করলে মোটামুটি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে ধারণা পেয়ে যাবেন কোনটাকে কোন ভাগে রাখবেন।
এখনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কোন বিশ্ববিদ্যালয় কোন ভাগে যাবে? একটু অপেক্ষা করুন, একটা ধারণা হলো মাত্র। আপনার প্রোফাইল দেখুন। এরপর সিদ্ধান্ত নিন। আসুন একটি প্রোফাইল দেখি (আমার নিজের
) এবং এরউপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় ভাগ করি।
সিজিপিএ : আন্ডারগ্র্যাড ৩.৯৮, গ্র্যাড (এমএস) ৪.০০।
GRE-IELTS : ৩০৭ (১৫০, ১৫৭, ৪.০) , ৭.0।
গবেষনার পূর্বঅভিজ্ঞতা : প্রায় ৫ বছর।
প্রকাশিত গবেষনাপত্র : ৮।
এই চারটি প্রধান বিষয়, তাই এই চারটিই উল্লেখ করলাম। এই গবেষনার বিষয়ভিত্তিক অনুসন্ধান এর পর ১৬ টি বিশ্ববিদ্যালয়ের নাম মেলে। এর মধ্যে কয়েকটি হলোঃ হার্ভার্ড, স্ট্যানফোর্ড, জন্স হপকিন্স, ইউসি ডেভিস, ইউসি রিভারসাইড, ইউসি আরভাইন, জর্জিয়া, মিশিগান স্টেট, পেনস্টেট, নটরডেম, ম্যারিল্যান্ড কলেজপার্ক, ভার্জিনিয়া টেক, ওকলাহোমা নরম্যান, নিউ মেক্সিকো ইত্যাদি।
এখন তালিকা করতে হবে। আসুন তালিকা করি। Ambitious: হার্ভার্ড, স্ট্যানফোর্ড, জন্স হপকিন্স, ইউসি ডেভিস, জর্জিয়া, Moderate: ইউসি রিভারসাইড, ইউসি আরভাইন,মিশিগান স্টেট, পেনস্টেট, নটরডেম, ম্যারিল্যান্ড কলেজপার্ক, ভার্জিনিয়া টেক এবং Safe: ওকলাহোমা নরম্যান, নিউ মেক্সিকো। এই তালিকার সাথে শিক্ষকদেরও তালিকাটা করে ফেলুন। এরপর একেকজনকে মেইল করা শুরু করুন (এই বিষয়ে আমি মনে করি একটু বিস্তারিত আলোচনা করা দরকার, আগামী পর্বে)।
একটু খেয়াল করুন। আমরা বেশিরভাগই শুধু GRE-TOEFL/IELTS এর উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় নির্বাচন করি। যেটা মোটেই ঠিক নাহ। এই ধারণা থেকে বের হোন। এই ধারণার কারনেই অনেকেই তার যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হতে পারে না। আপনার সিজিপিএ এবং GRE-TOEFL/IELTS একটি আরেকটির সম্পূরক।
(চলবে...)
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০১
মশক বলেছেন: ভাই, ধন্যবাদ। আমার অভিজ্ঞতার সাথে ওইগুলা মিলে না ভাই।
২|
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৮
অতঃপর জাহিদ বলেছেন: সিজিপিএ কম থাকলে কি করা যেতে পারে বললে উপকার হইতো?
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪২
মশক বলেছেন: জাহিদ ভাই, খেয়াল করুন 'আপনার সিজিপিএ এবং GRE-TOEFL/IELTS একটি আরেকটির সম্পূরক।'। তাই একতিতে একটু পিছিয়ে থাকলে আরেকটা একটু বাড়িয়ে নিতে হবে।
ধন্যবাদ।
৩|
২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অপেক্ষায় ছিলাম ভ্রাতা!
অনেক ধন্যবাদ!
যদিও ব্লগে ছিলাম না কদিন
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৪
মশক বলেছেন: মুনতাসির ভাই, অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। যেহেতু আপনি কদিন ব্লগে ছিলেন নাহ, তাই মনে হয় ব্যাপারটা বেশি খারাপ হয় নাই।
ধন্যবাদ।
৪|
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৫
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: প্রায় দুই বছর পর এরকম পোস্ট দেখলাম মনে হয় ব্লগে। একটানা সবগুলো পড়ে নিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ![]()
অ্যামেরিকান ভার্সিটিগুলোতে অ্যাডমিশনের সময় রিসার্চ / রিসার্চ পেপারের অনেক গুরুত্ব দেওয়া হয় দেখছি। এগুলো নিয়ে একটু ডিটেইলস বলবেন কাইন্ডলি? আনপাব্লিশড রিসার্চ পেপারের গুরুত্ব কিরকম? আর বাংলাদেশে পরিবেশ বিজ্ঞান - কৌশল - ব্যবস্থাপনা সেক্টরে জার্নাল কারা কারা বের করে সে সম্পর্কে কি আপনার জানা আছে?
শেষে শুধু একটা অনুরোধই থাকবে। ব্যস্ততা যতোই থাকুক আপনার, কষ্ট করে সময় বের করে, যত দেরীই হোক না কেন আস্তে ধীরে এই সিরিজটা শেষ করবেন কাইন্ডলি।
হঠাৎ করে সিরিজটি থামিয়ে দিবেন না যেন। ![]()
সবসময় শুভকামনা।
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৮
মশক বলেছেন: নিঃসঙ্গ নির্বাসন, আপনাকেও অনেক ধন্যবাদ একটানা সব পড়ে নেবার জন্য।
আমি পর্ব ২ এ গবেষনার পূর্ব অভিজ্ঞতা নিয়ে লিখেছি। আরো বিস্তারিত হয়তো অন্য কোনো সময় লিখবো।
আর বাংলাদেশে পরিবেশ বিজ্ঞান - কৌশল - ব্যবস্থাপনা সেক্টরে জার্নালের জন্য http://www.banglajol.info/index.php/JESNR http://daffodilvarsity.edu.bd/diujst/ দেখুন।
চেষ্টা করবো শেষ করার জন্য। সময় পেলেই লিখে ফেলব।
আপনার জন্যেও শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫২
ইফতেখার ভূইয়া বলেছেন: ভালো লাগলো, কিন্তু তালিকায় এনউয়াইইও, কলাম্বিয়া, প্রিন্সটন না দেখে খানিকটা অবাক হলাম!