নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই.।.।।

শান্তিপার্থ

কিছুই যানি না.।.।।।

শান্তিপার্থ › বিস্তারিত পোস্টঃ

রাজযোগ মেডিটেশন

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

মেডিটেশন কি? এই প্রশ্নটা অনেকেই করে। মেডিটেশন হল এক কোন বিষয় সম্বন্ধে সুগভীর চিন্তা । মেডিটেশন একটি সম্পূর্ণ সচেতন ক্রিয়া পদ্ধতি,ইচ্ছাশক্তির অনুশীলন।মন নানা চিন্তায় ও প্রবনতায় বিক্ষিপ্ত হয়। জাগতিক বিষয় মনকে সৃষ্টিকর্তার চিন্তা থেকে সরিয়ে দেয়। বহির্মুখী চিন্তা বা প্রবণতাগুলি নিয়ন্ত্রিত করে মনকে ঈশ্বর চিন্তার প্রবাহে নিমগ্ন হয় ,তাকে মেডিটেশন বলে ।



পরমাত্মার বা সৃষ্টিকর্তার সাথে আত্মার যোগকে ও তাতে নিজেকে নিমগ্ন হওয়াকে রাজযোগ মেডিটেশন বলা হয়।





পরমাত্মার সাথে যোগ যুক্ত হলে পরমাত্মার স্নেহ ,গুন ,শক্তি আত্মার মধ্যে প্রবাহিত হতে থাকে। ভরপুরতার অনুভূতি হয়।





এইবার প্রশ্নটা হল"আত্মা কি?"।এই আত্মা হচ্ছে এমন এক চৈতন্য শক্তি যার উপর নির্ভর করে আমাদের প্রাণের অস্তিত্ব যা আমাদের ভ্রুকুটির মধ্যস্থলে অবস্থান করে।



ব্যাপারটা বুঝিয়ে বলা যাক...

গীতাতে আমরা পড়েছি যে, আত্মা অনেক সূক্ষ্ম চৈতন্য শক্তি যাকে কাটা যায় না,আগুনে দহন করা যায় না,বায়ু দ্বারা আর্দ্র করা যায় না। এমনকি চোখ দ্বারা দেখা পর্যন্ত যাই না। অর্থাৎ আত্মা নিরাকার,অবিনাশী।





এখন একটু গভীরে যাওয়া যাক......।।

আত্মা মুলত মন,বুদ্ধি,সংস্কার দ্বারা গঠিত। 'আত্মা' শব্দটা পরিচিত মনে হলেও গঠন সম্মন্ধে অজানা থাকতে পারেন। ব্যপারটা বিস্তারিত বলছি......।

মনঃ- আমরা যখন কোন সঙ্কল্প বা চিন্তা করি তখন অই চিত্রটা ভেসে উঠে মনে।আবার কোন কিছুর অনুভব কিন্তু

মনে-তে হয়।অনুভব-এর ব্যাপারটা পরে বলেছি।।

বুদ্ধিঃ-আমরা যেই চিন্তাটা করি সেই চিন্তাটার বাছ-বিচার হয় বুদ্ধিতে ।চিন্তাটা খারাপ না ভাল তা নির্ণয় হয়

বুদ্ধিতে।

সংস্কারঃ আমাদের চাল-চলন , আচরন সবই সংস্কার ।



পরমাত্মা -
এইটা কি??এই জিনিসটা সম্মন্থে একটু বলা দরকার...



আমরা যেমন আত্মা উজ্জ্বল ,জ্যোতির্ময়ী সূক্ষ্ম । ঠিক পরমাত্মা সূক্ষ্ম আত্মা কিন্তু তিনি শান্তির সাগর...জ্ঞানের সাগর......শক্তির সাগর...

রাজযোগ মেডিটেশন...

এই রাজযোগ মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের আত্মার স্বরূপ ফিরিয়ে আনতে পারব...সেটা আবার কি????।কইতেছি একটু জিরাই লই............

পড়ার সাথে সাথে visualize বা চি্ন্তন করবেন......তাহলে সহজে বুঝতে পারবেন...

প্রথমে মনে করি,আমি এক জ্যোতির্ময়ী আত্মা...।তারার মত উজ্জ্বল ...।ভ্রূকুটির মধ্যস্থলে অবস্থিত।

তারপর,মনে করি, ঠিক তার উপরে আরেকটি আত্মা ...লাল বর্ণের... শান্তির সাগর...জ্ঞানের সাগর...শক্তির সাগর...নাম হচ্ছে পরমাত্মা।

পরমাত্মা থেকে সাদা বর্ণের শান্তির বর্শা বা শীতল শান্তির ঝর্নার ধারা পরছে... সেই ঝর্নার ধারা আত্মার উপর পরছে...আমি সেই ঝর্নার ধারাতে আমি সমাহিত...স্নাত...আমার আত্মা থেকে চারিদিকে শান্তির বর্শা ছড়িয়ে যাচ্ছে ...চারিদিক শান্তি শান্তি আর শান্তি...।









পরমাত্মা থেকে পবিত্রতার বর্শা বা পবিত্রতার ঝর্নার ধারা পরছে... সেই ঝর্নার ধারা আত্মার উপর পরছে...আমি সেই ঝর্নার ধারাতে আমি সমাহিত...স্নাত...আমার আত্মা থেকে চারিদিকে পবিত্রতার বর্শা ছড়িয়ে যাচ্ছে ...চারিদিক পবিত্রতা,পবিত্রতা আর ...পবিত্রতা...।

পরমাত্মা থেকে শক্তির বর্শা বা শাক্তির ঝর্নার ধারা পরছে... সেই ঝর্নার ধারা আত্মার উপর পরছে...আমি সেই ঝর্নার ধারাতে আমি সমাহিত...স্নাত...আমার আত্মা থেকে চারিদিকে শক্তির বর্শা ছড়িয়ে যাচ্ছে ...চারিদিক শক্তি,শক্তি আর শক্তি।



একটু কষ্ট করে বারাবার practice করুন......কম্পক্ষে দিনে চার থেকে পাঁচবার...পনের মিনিট করে...



এতোখানি কইলাম,আর আপনারা শুনলেন ......এত কইরা কি লাভ টা হইব......।কইতাছি খারান......।।পানি খাইয়া লই...............



রাজযোগ মেডিটেশনের সুফলঃ ১। এর মাধ্যমে আমরা পরম শান্তির অনুভব করতে পারি।

২। আমরা আমাদের সেই হারানো দিব্য গূণগূলো ফিরে পেতে পারি।

৩।এর মাধ্যমে আমরা অতীন্দ্রিয় শান্তি,আনন্দ অনুভব করতে পারি।

৪। মাথা ঠাণ্ডা রেখে যেকোনো কঠিন কাজ সহজে করতে পারি......।।

৫।আমরা আমাদের অশুভ সঙ্কস্কার-এর বদলে শুভ সঙ্কস্কার ফিরিয়ে আনতে পারব।

অনেকে আছেন কিচ্ছু বুঝেন নাই।ভিডিও ফাইলটি কষ্ট করে download করে নিন। total clear হইয়া যাইব গা...



http://www.youtube.com/watch?v=DJOk99Q1Kmk





THE ACADEMY FOR A BETTER WORLD: "দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড"-এইখানে রাজযোগ মেডিটেশন শিখানো হয়। এর মূল কেন্দ্র ভারতে "BRAMHA KUMARIES " নামে পরিচিত। সারা বিশ্বে এর অনেক BRANCH আছে। এই রাজযোগ মেডিটেশন -এর কোর্স বিনা মূল্ল্যে ধর্ম বর্ণ নির্বিশেষে শিখানো হয়।

পরিশেষে,একটা কথা বলি, জ্ঞানের কোন সীমা নেই...এখানে সামান্য কয়েকটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে হলে "দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড"-এ আসার আমন্ত্রন রইল...

ঠিকানাঃ-

Academy for a Better World

ভোলানন্দগিরি আশ্রম,সেন্ট্রাল মহিলা কলেজে-এর বিপরীতে...।

টিকাটূলি,১২০৩

PHONE NO:- 01911383442

বিস্তারিত জানতে নিচের লিঙ্ক-এ ক্লিক করুন



https://sites.google.com/site/meditationrajyoga/



পূর্বে প্রকাশিত নিচের ব্লগে..।.।।

http://meditationrajyogabd.blogspot.com/



আমি শখের বশে সামান্য সেবাধারী হয়ে লেখাটা লিখলাম...ভূল-ত্রুটি হলে ক্ষমা করে দিবেন... যাই গা...টাটা...।B-)B-)



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৪

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: ব্যাপুক জ্ঞানগর্ভ জিনিস |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.