| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলামু আলাইকুম। শুভ সকাল, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। প্রতি বছরের মতো আবারও মেরাজ খুব নিকটে চলে আসতেছে রহমতের ভান্ডার নিয়ে। তাই মনে মনে চিন্তা করলাম মেরাজ নিয়ে পোষ্ট একটি দিব। কি আর করা পোষ্ট দিয়ে দিলাম.....
লাইলাতুল মেরাজ:
আভিধানিক অর্থ: এখানে দুইটি শব্দ আছে
1. লাইল = রাত্রি
2. মেরাজ = ঊর্ধ্বগমন
পারিভাষিক অর্থ: ইসলমী শরীয়তের পরিভাষায় মিরাজ হলো মহান আল্লাহর ইচ্ছায় তার সান্নিধ্যে রাসূল (স)-এর ঊর্ধ্বাকাশ ভ্রমণ।
** মিরাজের বর্ণনা প্রসঙ্গে ইমাম তাহাবী (র) বলেন- মেরাজের ঘটনা সত্য। মহানবী (স)-কে রাতে ভ্রমণ করানো হয়েছে। তাকে জাগ্রত অবস্তায় সশরীরে প্রথমে আকাশে ওঠানো হয়, অতঃপর ঊর্ধ্বজগতের যেখানে আল্লহর ইচ্ছ ছিল সেখানে নেয়া হয়। আর তথায় আল্লহ যা দেয়ার ইচ্ছ ছিল তা দিয়ে তাকে সম্মানিত করেন এবং তার প্রতি যে বর্তা দেয়ার ছিল তা প্রদান করেন। মেরাজ সংঘটনের সময়কাল: মেরাজ সংঘটিত হওয়ার সময় সম্পর্কে সীরাত বিশেষজ্ঞগণ বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন-
1. আল্লামা তাবারী (র) বলেন, যে বছর নবী করীম (স)-কে নবুয়ত দান করা হয়, সে বছরই মেরাজ সংঘটিত হয়।
2. ইমাম নবুবী (র) বলেন- নবুয়ত লাভের পাঁচ বছর পর মেরাজ সংঘটিত হয়েছে।
3. কারো মতে নবুয়তের দশম বছরে 27 রজব সংঘটিত হয়েছে।
এভাবে 20টিরও অধিক মত রয়েছে। নির্দিষ্ট এক্টি মতকে প্রাধান্য দেয়ার মতো কোনো দলীল পাওয়া যায় না। তবে অধিকাংশ আলেম দশম বছর 28 রজব বলে মতামত ব্যক্ত করেছেন। এ ব্যাপারে আল্লাহই সর্বাধিক জ্ঞাত।
আজ এই পর্যন্ত অন্য এক দিন এই পোষ্টে আরো প্রয়োজনীয় বিষয় যোগ করব (ইনশা আল্লাহ) কষ্ট করে পোষ্টটি পড়ার জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.