| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোষ্ট নিয়ে।
কেয়ামতের বড় বড় আলামত: কেয়ামতের ছোট নিদর্শনাদি প্রকাশিত হওয়ার পর আরো কিছু বড় নিদর্শন প্রকাশিত হওয়ার কথা রাসূল (স) বলেছেন। সাহাবী হোযয়ফা ইবনে উসায়দ (রা) বলেন, রাসূল (স) আরাফাতের মাঠে (বিদায় হজ্জের সময়ে) অবস্তান করছিলেন। আমরা তার থেকে নিচু স্তানে অবস্তান করছিলাম। তিনি আমাদের দিকে দৃষ্টিপাত করে বললেন, তোমরা কী বিষয়ে আলোচনা করছ? আমরা বললাম, আমরা কেয়ামতের আলোছ্না করছি। তিনি বললেন-
(এখনে আমি শুধু হাদিস এর বাংলা অনুবাদ দিতেছি।)
দশটি আয়াত বা নিদর্শন সংঘটিত না হওয়া পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না। যথা-
1. প্রাচ্যে কোথাও ভূমিধস হওয়
2. পাশ্চাত্যের কোথাও ভূমিধস হওয়া
3. আরব উপদ্বীপে ভূমিধস হওয়া
4. ধোয়া
5. দাজ্জাল
6. ভূমির প্রাণী
7. ইয়াজূজ মাজূজ
8. পশ্চিম দিক থেকে সূর্যোদয়
9. এডেনের ভূগর্ভ থেকে আগুন বের হয়ে মানুষকে তাড়িয়ে নেয়া
10. ঈসা ইবনে মারইয়াম (আ)-এর অবতরণ।
এসব নিদর্শনের মধ্য হতে ইয়াজূজ ও মাজূজ আগমনের কথা কুরআনে বর্ণিত হয়েছে। মাটির নিচ থেকে জীব বের হওয়ার ব্যাপারে ও কুরআনে বর্ণিত হয়েছে।
©somewhere in net ltd.